এক ফোনের বিভীষিকা

লেখক: নাঈমা হোসেন রোদসী 1 মিনিট পড়া 4 শব্দ
সিজন ১ • পর্ব ১৪ এক ফোনের বিভীষিকা অঙ্গারের নেশা

মেঘ জমতে জমতে ঘন এক আস্তরণ ফেলেছে আকাশের বুকে ৷ হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। নিকষ কালো আধার জাপটে ধরেছে আলোকে ৷ যেনো কোনোভাবেই আলোকে পৃথিবীর বুকে যেতে দেবেনা। আলো প্রাণপণে চেষ্টা করছে বিধায় এখন অব্দি হালকা আলোর রেশ দেখা যাচ্ছে। বাতাসের ধাক্কায় রুমের পর্দা ভেদ করে রুমটাকে শীতল করে দিয়েছে।

সুফিয়ান চোখ খুলে কোনোমতে জানালাটা বন্ধ করে দিলো ৷ ঘরে বাতি নিভানো থাকায় ঝাপসা লাগছে সবকিছু । ঘুমের ঘোর একটু হালকা হতেই খেয়াল হলো প্রানেশার কথা। হাত দিয়ে পাশ হাতরাতেই দেখলো পাশের জায়গাটা খালি পড়ে আছে । ভ্রু কুচকে এলো৷ গায়ের চাদরটা ভালো করে টেনে উঠে চোখ কচলিয়ে আশেপাশে তাকালো। চোখ পড়লো সদ্য স্নান করে বের হওয়া প্রানেশার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছচ্ছে। গায়ে সুতির হলুদ শাড়ি। কাঁচা হলুদ রঙের শাড়িতে রুপবতী লাগছে খুব। এতদিন বিয়ে হলেও বউ বউ ভাবটা আজ এসেছে। সুফিয়ান নিজ মনে হাসলো৷ পাশে থেকে টাওয়ালটা গায়ে পেচিয়ে প্রানেশার পেছনে গিয়ে দাঁড়ালো। প্রানেশা আগেই সুফিয়ানকে উঠতে দেখেছে৷ কিন্তু কাল রাতে করা নিজের কান্ডে লজ্জায় আর কথা বলার সাহস করেনি৷ চুপচাপ নিচের দিকে তাকিয়ে চুল মুছে নিচ্ছিলো৷ সুফিয়ান লজ্জাটা বুঝে নিলো। চুলের পানিতে ভিজে থাকা পেটটায় হাত ছোঁয়ালেই প্রানেশা ছিটকে সড়ে গেলো। সুফিয়ান এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। প্রানেশাকে সরতে দেখে প্রানেশার হাত ধরে কাছে নিয়ে এলো। হালকা রাগ কন্ঠে বললো-

‘ আমি কাছে এলে কখনো সরবেনা প্রাণ ‘

প্রানেশা চোখ তুলে তাকালো। সুফিয়ান হেসে বললো –

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#পারিবারিক #রোমান্টিক
তোমাকে
লেখক: মুন্নি আক্তার প্রিয়া

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন মুন্নি আক্তার প্রিয়া-এর 'তোমাকে'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 40 মোট পর্ব

‘আরে! তুমি কী সিনেমার নায়িকা নাকি হ্যা! অত লজ্জা পেতে হবেনা ‘

প্রানেশা চোখ নামিয়ে ফেললো৷ সুফিয়ান প্রানেশাকে ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে কাঁধে মাথা রাখলো৷ অদ্ভুত ভঙ্গিতে বললো –

‘শুরুটা যদিও সিনেম্যাটিক ছিলো, কিন্তু শেষটা বাস্তব দিয়ে হবে। ইউ হ্যাভ টু রেডি ফর এভরিথিং ‘

প্রানেশা কথার মাথামুণ্ডু বুঝতে না পেরে বললো –

‘মানে?সিনেমা! বাস্তব, এসব কী বলছেন? ‘

সুফিয়ান মৃদু হেসে বললো –

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#পারিবারিক #ড্রামা
ত্রিধারে তরঙ্গলীলা
লেখক: জান্নাতুল নাঈমা

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন জান্নাতুল নাঈমা-এর 'ত্রিধারে তরঙ্গলীলা'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 91 মোট পর্ব

‘কিছু না প্রানেশ্বরী, যে যাই বলুক তুমি শুধু আমায় ভরসা করবে। বাকি সবকিছুর সঙ্গে আমি লড়াইয়ের করবো ‘ কিছুটা থেমে বললো-

‘ আমি শাওয়ার নিয়ে আসি তুমি কল দিয়ে খাবার অর্ডার করে নাও যা ইচ্ছে ‘

প্রানেশা তাকিয়ে রইলো সেদিকে। সুফিয়ানকে সে মেনে নিয়েছে এখন তো ভালোবেসেও ফেলেছে কিন্তু তাই বলে রহস্য উন্মোচনের ইচ্ছেটা এখনও বহাল৷ মনে মনে বারবার নানান চিন্তা ভাবনা আসে। সত্যি মিথ্যার এক গভীর জালে আটকে গেছে তা বুঝতে পারছে প্রানেশা। এতটাও বোকা নয় সে। কাউন্টারে কল দিয়ে খাবার অর্ডার দিলো৷ চুপ করে কিছু ভাবছিলো সে এমন সময় মোবাইলে একটা কল এলো৷ প্রানেশার কপালে ভাজ পড়লো। মনে মনে বললো ‘ এয়ারপোর্ট থেকে তো সিম চেঞ্জ করে দিয়েছে,এই নাম্বার তো কারো কাছে নেই। তাহলে কে কল করলো!’

কিছুটা সময় নিয়ে রিসিভ করেতেই কানে ভেসে এলো

আদুরে লাইন –

‘ কেমন আছেন স্রোতস্বিনী? ‘

✦ AI বাছাই এই গল্পের মতো আরেকটি গল্প
#পারিবারিক #রোমান্টিক
প্রেমের পরশ
লেখক: জামিয়া পারভীন তানি

চরিত্রগুলোর মধ্যকার এই না-বলা টানাপোড়েন আর জটিল অনুভূতির সাথে মিলিয়ে পড়তে পারেন জামিয়া পারভীন তানি-এর 'প্রেমের পরশ'।

পড়া শুরু করুন → 1টি সিজন • 31 মোট পর্ব

‘কে বলছেন? ‘

‘আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী ‘

‘ মানে! ‘

‘শুভাকাঙ্ক্ষী মানে বোঝেননি! আপনার ভালো চাই আমি ‘

‘ আমি ভালোই আছি। আপনাকে আমার ভালো চাইতে হবে না। ‘

‘আপনি কতটুকু ভালো আছেন আমি জানি। আপনি যাতে আগামীতেও ভালো থাকেন সেটাই চাই আমি। কিন্তু যার সাথে থাকছেন সে কতটুকু আপনাকে ভালো রাখবে তা সম্পর্কে আপনার কিছুটা জানা প্রয়োজন ‘

প্রানেশা অবাকের উপর অবাক হচ্ছে। পরিচয় না দিয়ে কীসব কথা বলে যাচ্ছে। প্রানেশা রেগে বললো –

‘সমস্যা কী আপনার?কী বলতে চান সরাসরি বলুন ‘

‘শুধু এতটুকুই বলবো আপনি যার সাথে সংসার করছেন তিনি কতটা বর্বর, নিষ্ঠুর! ‘

‘মানে!’

‘হাঃ হাঃ, এখনো বুঝতে পারেননি। অবশ্য বুঝবেনই কীভাবে? ভালো মানুষির মুখোশ যে লাগিয়ে রেখেছে, ঐ সুফিয়ান একজন হ…..

পুরো কথা শেষ হওয়ার আগেই কে যেনো ফোনটা কেড়ে নিলো৷ সামনে তাকাতেই দেখলো সুফিয়ান রক্ত চোখে তাকিয়ে আছে । প্রানেশা প্রচন্ড ভয় পেয়ে গেলো। সুফিয়ান ফোনটা সজোরে আছড়ে ফেলে পা দিয়ে পিষে গুড়ো গুড়ো করে দিলো। প্রানেশার গাল শক্তি দিয়ে চেপে ধরলো। খশখশে গলায় চিৎকার করে বললো-

‘ কোন সাহসে পরপুরুষের সাথে কথা বলছিলি!’

প্রানেশা ভয়ে মুখ দিয়ে কথা বের বের করতে পারছিলো না। সুফিয়ান ঘাড় বাকিয়ে সেই প্রথম দিনের ন্যায় হেসে বললো –

‘তুমি কী জানো প্রাণ? এর শাস্তি কতটা ভয়ংকর হতে পারে! ‘

প্রানেশা চোখভরা বিস্ময় নিয়ে বললো-

‘ কে আপনি? আপনার আসল পরিচয় কী? ‘

সুফিয়ান সঙ্গে সঙ্গেই প্রানেশার গালে চড় বসিয়ে দিলো। প্রানেশা হতভম্ব হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়লো। তার মস্তিষ্ক বোধ হয় সুফিয়ানের আসল রূপটা মেনে নিতে পারলোনা।

অধ্যায় 14 সমাপ্ত

আপনি এই অধ্যায়টি পড়া শেষ করেছেন। পরবর্তী পর্বে যান অথবা আপনার প্রতিক্রিয়া জানান!

✦ এই উত্তেজনার পর সামনে কী ঘটতে চলেছে? পরের পর্বটি এখনই পড়ে ফেলুন!

✦ ✦ AI বাছাই: গল্পের এই রোমাঞ্চকর মুহূর্তটি বন্ধুদের সাথেও এক ক্লিকে শেয়ার করতে পারেন।
💬

✦ গল্পের অনুভূতি ও আপনার মতামত

গল্পের এই মোড়ে চরিত্রটির নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে আপনার কী মনে হয়? নিচে আপনার ভাবনা শেয়ার করতে পারেন।

এক ট্যাপে মতামত:

মন্তব্যসমূহ

0

আলোচনায় যোগ দিন

মতামত জানাতে এবং পাঠকদের সাথে আলোচনায় অংশ নিতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।

প্রথম মন্তব্যটি করে আলোচনা শুরু করুন!

পরবর্তী পাঠের সুপারিশ

পরবর্তী পাঠ

এই পর্ব শেষ করার পর পড়তে পারেন এমন কিছু রোমাঞ্চকর গল্প।

★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক পরিজান গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

পরিজান

এক জমিদার বাড়িতে সকলের আড়ালে বড় হওয়া এক জেদি কন্যা, পরী। তার বড় বোনের রেখে যাওয়া এক ডায়েরি যখন পরিবারের মুখোশ খুলে দেয়, তখন সে জানতে পারে তার বাবা এক ভয়ঙ্কর অপরাধ জগতের সাথে যুক্ত। পরিবারের সম্মান আর রক্তের সম্পর্কের এই দ্বন্দ্বে পরী কি পারবে সত্যের জন্য লড়তে, নাকি এই ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়বে সে নিজেই?

ঈশিতা রহমান সানজিদা(সিমরান) 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক বাইজি কন্যা গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

বাইজি কন্যা

জমিদার বাড়ির দেয়ালের ওপারে এক বাইজি কন্যার বাস, যাকে বাইরের পৃথিবীর কুনজর থেকে আড়ালে রাখা হয়েছে। কিন্তু সেই সুরক্ষিত দেয়াল ভেদ করে যখন জমিদার পুত্রদের লোভাতুর দৃষ্টি তার ওপর পড়ে, তখন নিয়তির খেলা শুরু হয়। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে এক বিদ্রোহী সন্তানের আবির্ভাব—এই ষড়যন্ত্রের জালে তার শেষ পরিণতি কী?

জান্নাতুল নাঈমা 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক আমি পদ্মজা গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

আমি পদ্মজা

শৈশবের এক ভয়াবহ স্মৃতি আর বাবার কারণহীন ঘৃণার ঘৃণার জালে আবদ্ধ পদ্মজা। মায়ের কঠোর শাসনে বেড়ে ওঠা তার জীবনে একের পর এক নেমে আসে রহস্যময় হত্যাকাণ্ড ও নিয়তির নির্মম পরিহাস। প্রভাবশালী হাওলাদার পরিবারে তার বিয়ে কি পারবে তাকে শান্তি দিতে, নাকি সেখানে অপেক্ষা করছে আরও গভীর কোনো ষড়যন্ত্র যা তাকে প্রতিশোধের পথে ঠেলে দেবে?

ইলমা বেহরোজ 0টি সিজন
★ ওয়েব ধারাবাহিক • ধারাবাহিক অফিডিয়ান গল্পহাব মৌলিক
সম্পূর্ণ সিরিজ

অফিডিয়ান

ষোল বছর আগের এক রহস্যময় দুর্ঘটনা দুটি পরিবারকে বিচ্ছিন্ন করে দেয়। সেই ঘটনার পর ফুপাতো ভাই সাফওয়ানের বাড়িতে আবার ফিরে আসে রুমাইশা। কিন্তু চিলেকোঠার একাকীত্বে সাফওয়ান লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর সত্য—এক অর্ধেক মানব, অর্ধেক সর্প সত্তা। এই নিষিদ্ধ সত্যের কাছাকাছি এসে রুমাইশা কি এক পারিবারিক ষড়যন্ত্রের জাল উন্মোচন করবে, নাকি শৈশবের সেই ভয়াল রাতের মতোই নিজে পরিণত হবে এক নতুন শিকারে?

রানী আমিনা 0টি সিজন