> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep2) | [জেসন](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep2?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep2?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep2?format=atom)

# অন্ধকার রাতের নির্মম তিরস্কার

![অন্ধকার রাতের নির্মম তিরস্কার](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-641-cdf66a.webp)

---
*[জায়রা ইনছান](https://golpohub.com/authors/zaira-insaan)-এর [১৬ পৃষ্ঠায়](https://golpohub.com/series/16_pristhay) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,054
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

গাড়ি থেকে নামিয়ে কিছু মহিলা এসে সোজা রুমে নিয়ে গেল নিনি কে। মুখটা এখনো বড় ঘোমটা দিয়ে ঢাকা আশপাশ কিছুই দেখতে পারছে না সে। রুমের এক কোণায় বসিয়ে চলে গেল তারা। ভয় লাগতে শুরু করলো তার কেননা তার বাবা তাকে গাড়িতে উঠানো আগে বলেছিল,, জামাইবাবু যদি কোন ব্যাথা দেয় তাহলে সহ্য করে নেবি।” কিন্তু সে জানে না তার বাবা কিসের ব্যাথা কথা বলেছে। এসব ভাবতে ভাবতে দরজা বন্ধ করার শব্দ তার কানে এলো সে সাথে সাথে ভয়ে কাঁপতে শুরু করলো। ঘেমে তার একাকার অবস্থা। এনোন দরজার কাছে দাঁড়িয়ে এক পলক তাকালো তার দিকে তারপর তোয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেল। নিনি হাঁফ ছেড়ে বাঁচলো। দশ মিনিটের মাথায় সে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। নিনি নিজেকে গুটিয়ে নিল শাড়ির আঁচল আঙুল দিয়ে পেঁচাতে লাগল আর কাঁপতে লাগল। এনোন আয়নার সামনে দাঁড়িয়ে কাপড় পড়ে বারান্দায় চলে যায়। সে এমন ভাব করল যেন সে ছাড়া আর কেউ রুমেই নেই। নিনি ভ্রু কুটি করল। সে এখনো তাকে দেখতেও পেল না এর চেয়ে বড় কথা সে জানেই না তার বরের নাম কি।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep1) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/16_pristhay) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep3)