> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep3) | [জেসন](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep3?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep3?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep3?format=atom)

# অনাকাঙ্ক্ষিত সম্বোধনের ঝড়

![অনাকাঙ্ক্ষিত সম্বোধনের ঝড়](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-642-972ede.webp)

---
*[জায়রা ইনছান](https://golpohub.com/authors/zaira-insaan)-এর [১৬ পৃষ্ঠায়](https://golpohub.com/series/16_pristhay) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,361
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সিনান কল করতেই জানতে পারে এনোন অনেক সকালেই অফিসে চলে গিয়েছে। সর্ণালি কিছুটা স্বস্তিত্ব আনুভব করলেন বাকি মহিলারাও নিনির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন। যেমন কি সে বের করে দিয়েছে তার বর কে। সিনান মোবাইল রেখে বলে,, নাস্তা করে নেন সবাই।” বলে সবাই কে বসতে ইঙ্গিত করে। সবাই বসে খেয়ে গেলেও নিনি খেল না সবার মুখশ্রী দেখেই তার পেট ভরে গেছে। নিনি সিনানের রুমে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই সিনান এসে বলল,, কি হয়েছে তোমার?” নিনি মুখ তুলে তাকালো তারপর না সূচক মাথা নাড়ল। সিনান তার পাশে বসে বলে,, তোমাকে কি বলে ডাকব?” গালে এক হাত রেখে প্রশ্ন করল। নিনি মুচকি হেসে বলল,, নিনি বলে ডাকতে পারবেন।” সিনান ভ্রু কুঁচকে বলে,, আপনি করে বলতে হবে না, উমম্ তোমাকে সুইট ভাবী বলে ডাকব।” কিছুটা হেঁসে বলল সিনান। নিনি ও হেঁসে মাথা নাড়ল। পিছন থেকে মাসি এসে নিনির দিকে গরম চোখে তাকিয়ে বলেন,, এই তুই বসে আছিস কেন? যাহ্ রান্নাঘরে গিয়ে কাজ কর আজকে অনেক মেহমান আসবে যাহহ্।” নিনি মুখশ্রী বিষাদে রূপ নেয় সিনান তা খেয়াল করল সে দাঁড়িয়ে মাসি কে বলে,, ও কেন কাজ করবে, কাজ করার জন্য লোক রাখা হয়েছে তো ওর থেকে কোন কাজ করতে হবে না, বুঝলেন?” নিনি দাঁড়িয়ে সিনানের হাত আলতো করে চেপে ধরে চুপ করায় তারপর মাসির দিকে তাকিয়ে বলে,, যাচ্ছি।” সিনান অবাক হয়ে বলে,, সুইট ভাবী?” নিনি চোখ দিয়ে ইশারা করলো চুপ করতে সিনান চুপ হতেই মাসি চলে যায়। সিনান দরজা বন্ধ করে এগিয়ে এসে বলে,, কাজ করবা বললা কেন?” নিনি আমতা আমতা করে নিচে তাকিয়ে বলে,, বাবা বলেছিল শ্বশুড়বাড়ি লোক যদি কিছু করতে বলে তাহলে করে নিতে আর কিছু বললে তার উল্টো জবাব না দিতে, তাই।” সিনানের মুখমন্ডল বদলে গেল বিরক্ত লাগল তার। নিনি পাশ কেটে চলে যায়।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep2) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/16_pristhay) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/16_pristhay-s1-ep4)