{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32",
        "json": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32",
        "title": "আমার চন্দ্রাবতী পর্ব ৩২ - নতুন জীবনের আগমনী বার্তা | Amar Chondraboti Part 32",
        "description": "পড়ুন আমার চন্দ্রাবতী পর্ব ৩২। হাসপাতালে দুআর আকস্মিক জ্ঞান হারানো ও গর্ভবতী হওয়ার খবর—কী প্রতিক্রিয়া হবে ইয়াদের?",
        "keywords": "আমার চন্দ্রাবতী পর্ব ৩২, amar chondraboti porbo 32, amar chondraboti part 32, amar chondraboti episode 32, দুআ, গর্ভাবস্থা, হাসপাতাল, ইয়াদ, ইশফাক গ্রেপ্তার, সুসংবাদ",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "নতুন জীবনের আগমনী বার্তা",
                    "position": 32,
                    "description": "মাইশার প্রসব বেদনায় হাসপাতালে এসে অনাহারে থাকা দুআ হঠাৎ অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ওদিকে ইদ্রিস জমিদারকে মারতে গিয়ে পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে ইশফাকের পাঠানো ট্রাক ড্রাইভার। হাসপাতালে ডাক্তার যখন দুআর গর্ভধারণের সুসংবাদ দেয়, তখন দুআর মনে আনন্দের চেয়ে বেশি ভয় জাগে—অসময়ের এই খবর কি ইয়াদ মেনে নিবে?",
                    "url": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT6M",
                    "datePublished": "2026-09-19T22:44:39+00:00",
                    "dateModified": "2026-09-19T23:42:15+00:00",
                    "wordCount": 889,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2944-539327.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "আমার চন্দ্রাবতী",
                        "url": "https://golpohub.com/series/amar-chondraboti"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "সালসাবিল সারা",
                        "url": "https://golpohub.com/authors/salsabil-sara"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "আমার চন্দ্রাবতী",
                            "item": "https://golpohub.com/series/amar-chondraboti"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "নতুন জীবনের আগমনী বার্তা",
                            "item": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2944,
        "ep_number": 32,
        "title": "নতুন জীবনের আগমনী বার্তা",
        "slug": "amar-chondraboti-s1-ep32",
        "url": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep32",
        "reading_time": 6,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2944-539327.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-19T22:44:39+00:00",
            "updated_at": "2026-09-19T23:42:15+00:00"
        },
        "meta": {
            "word_count": 889,
            "seo_title": "আমার চন্দ্রাবতী পর্ব ৩২ - নতুন জীবনের আগমনী বার্তা | Amar Chondraboti Part 32",
            "seo_description": "পড়ুন আমার চন্দ্রাবতী পর্ব ৩২। হাসপাতালে দুআর আকস্মিক জ্ঞান হারানো ও গর্ভবতী হওয়ার খবর—কী প্রতিক্রিয়া হবে ইয়াদের?",
            "keywords": "আমার চন্দ্রাবতী পর্ব ৩২, amar chondraboti porbo 32, amar chondraboti part 32, amar chondraboti episode 32, দুআ, গর্ভাবস্থা, হাসপাতাল, ইয়াদ, ইশফাক গ্রেপ্তার, সুসংবাদ",
            "characters_involved": [
                "দুআ",
                "মাইশা",
                "রিজোয়ান",
                "ইয়াদ",
                "আহেলি বেগম",
                "ইদ্রিস জমিদার",
                "ইশফাক"
            ]
        },
        "content": "দুআ হাসপাতালে।মাইশার লেবার পেইনের কারণে কাকীমা এবং রিজোয়ানের সমেত হাসপাতালে এসেছে সে।যদিও দুআর নিজের শরীর ভালো নেই, তাও সে মাইশার এমন দুর্দিনে;নিজের ভালো খারাপ লক্ষ্য না করেই ছুটে এসেছে সকলের সাথে।মাইশা কাদঁছে প্রচুর।দুআর ভেতরকার অস্থিরতা বাড়লো হঠাৎ।দিন কয়েক পূর্ব হতেই তার ভেতরকার এমন অস্থিরতা তাকে গ্রাস করেছে।খানায় অনিয়ম,অতিরিক্ত তন্দ্রাসক্ত,ক্লান্ত শরীর,অসময়ে বমি এইসবের কারণে টলছে তার শরীর।\n\nএই যে আজও,সকালে একটা রুটি কোনমতে তার পেটে পড়েছে আর অল্পটুকু পানি,ব্যস।এখন মেয়েটাকে খিদে জেঁকে ধরেছে।মাথাটাও ভারী।অপারেশন রুমে নেওয়া হয়েছে মাইশাকে।দ্রুত ডেলিভারির কার্যক্রম শুরু করা প্রয়োজন তার। দুআর নিকট রিজোয়ান এবং কাকীমা বসে।কপালে জমে থাকা ঘামটুকু বারংবার মুচছে রিজোয়ান।ছেলেটা বড্ড চিন্তিত।\n\nভাইয়ের এমন মলিন মুখশ্রী দুআর সহ্য হচ্ছে না।ভাইকে\nভরসা দেওয়ার চেষ্টায় মেয়েটা ভাইয়ের হাতে হাত রেখে শুধালো,\n–“সব ঠিক হবে ভাইয়া,চিন্তা করো না।”\n–“ঠিক হতেই যে হবে,চাঁদ।আল্লাহ্ ভরসা।”\nদুআ হাসার চেষ্টা করলো কেবল।অন্যরকম অস্থিরতায় তার তনু বড্ড ক্লান্ত।\nইয়াদের কথাটাও বেশ মনে পড়ছে তার।ছেলেটা দু সপ্তাহ পূর্বে এসেছিলো,আর আসেনি।জিয়ার বিয়ের তোড়জোড় চলছে।শুনলো,ক্রিকেট জগতেরই একজনের সাথে জিয়ার পরিণয়।একমাত্র ছেলে হওয়ার দরুণ,সবটা ইয়াদের সামলাতে হয়।সেদিনও মেয়েটা ছেলেটার বুক ভাসিয়ে বমি করেছিল তবে ডাক্তার দেখায়নি দুআ। ফুড পয়জনিং বলে ব্যাপারটা চেপে গিয়েছিল।তবে এখন সেই বমির পরিমাণ বেড়েছে,সাথে বেড়েছে অস্থিরতা।\nদুআর আন্দাজ হয় কিছুর, তবে ভয়ে মুখ ফুটিয়ে বলছে না এক অক্ষর।পরিকল্পনা অনুযায়ী ইয়াদ এবং দুআর রিসেপশনের সময়কাল এখনো কয়েকমাস বাকি।এর পূর্বে দুআর এমন শরীর খারাপ,কে কিভাবে গ্রহণ করবে আয়ত্বে এলো না মেয়েটার।দুশ্চিন্তা হয় তার।দিন রাত,এই ব্যাপারটা নিয়েই মেয়েটা ভেবে যাচ্ছে।অথচ কেউ বুঝতেই পারছে না কিছু।মেয়েটা বুঝতেই দিচ্ছে না।\n\nইয়াদ রোজ ফোন করে।মেয়েটার চোখের নিচের দাগটাও তার নজর এড়িয়ে যায় না।তবে, পরীক্ষার কারণে পড়ালেখার চাপে এই বিষয়টা তেমন আমলে নেয় না ইয়াদ।পড়ালেখা সকলের জন্যে বেশ গুরুত্বপূর্ণ।নির্দিষ্ট সময়ে আজও ইয়াদের ফোন এলো মেয়েটার মুঠোফোনে।চমকিত দুআ মুঠোফোন নিয়ে আড়ালে গেলো।সকলের সামনে লোকটার সহিত কথা বলতে তার বাঁধে।\nফোন রিসিভ হতেই দুআর দুর্বল কণ্ঠস্বর প্রবেশ করলো মানবের কর্ণ গহ্বরে,\n–“বলুন।”\n–“হুয়াট হ্যাপেন্ড,চন্দ্র?ভয়েস এমন শোনাচ্ছে কেনো?”\nইয়াদ বিচলিত।\n\n–“আমি হাসপাতালে এসেছি,মাইশা আপু ওটিতে।”\n–“মাইশার কথা বুঝলাম,তোমার স্বর এমন কেনো?কি হয়েছে?”\nইয়াদের কণ্ঠে অস্থিরতা।\n–“কিছু হয়নি তো।আমি ঠিক..”\nখানিক থেমে মেয়েটা পুনরায় বললো,\n–“আমি ঠিক আছি।চিন্তা করবেন না।কবে আসবেন?”\n–“তোমার কণ্ঠ যথেষ্ট দূর্বল শোনাচ্ছে।কান্নাকাটি করে এমন হাল করোনি তো?”\nছেলেটা আবারও প্রশ্ন করলো।\n\nইয়াদের বুলির পরপর মেয়েটার মাথায় চক্কর দিলো।খালিপেটে এইখানে ছুটেছিল মেয়েটা।এতো সময় পেটে কিছু না পড়ার দরুণ মেয়েটার অবস্থা পুনরায় সংকীর্ণ হয়।টলতে আরম্ভ করলো সে।ইয়াদ বিনা বিরতিতে প্রেয়সীকে নানান ফয়সালা শোনাচ্ছে।অথচ মেয়েটা তার ঝাপসা দৃষ্টিতে নিজেকে সামলাতে ব্যস্ত। দূর্বল হাতের বাঁধন হতে নুইয়ে পড়লো মুঠোফোন।পরপর ফ্লোরে লুটিয়ে পড়লো দুআ।বসা অবস্থায় ফ্লোরে পড়াতে তেমন আঘাত পায়নি সে। তবে, তার এমন অবস্থায় আশে পাশের মানুষজন চিল্লাচিল্লি করলে দৌড়ে আসে রিজোয়ান এবং কাকীমা। তাদের মেয়েটা এইখানেই এসেছিল।\n\nদুআকে নিচে শায়িত অবস্থায় দেখে কাকীমা চিৎকার করলো।সেই চিৎকারে ইয়াদের শিরদাঁড়া বেয়ে শীতল ঘামটুকু বহমান।থরথর কাঁপছে অধর যুগল। কি হলো তার প্রেয়সীর?\nথেমে থেমে ছেলেটা “দুআ” নাম বলে হাঁক ছাড়ছে। উত্তর আসছে না কোনো।ফোন কে’টে রিজোয়ানকে ফোন লাগানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই রিজোয়ান দুআর ফোন হতে উত্তর দিলো,\n–“ইয়াদ?”\n–“ভাইয়া,চন্দ্রের কি হলো?এই মিনিট তিনেক আগেও আমার সাথে কথা বলছিলো।”\nইয়াদ অস্থির।\n–“জানিনা ইয়াদ।সেন্সলেস ও।ডক্টর দেখছে।চিন্তা করো না।হয়তো স্ট্রেসের কারণেই এমনটা হয়েছে।”\nরিজোয়ান শান্ত ভঙ্গিতে বললো।\n–“আমি বিকালের টিকিট কে’টে আসছি।ততক্ষণ একটু দেখে রাখবেন দুআকে।”\nইয়াদ পরপর উঠে দাঁড়ালো।\n–“আচ্ছা আসো তুমি।”\nরিজোয়ান তার বক্তব্য শেষ করলো।\n\nইয়াদ মুঠোফোন প্যান্টের পকেটে পুরে দ্রুত বেরুলো কক্ষ হতে।নিচে জিয়ার বাগদানের অনুষ্ঠানের সকল কিছুর ছড়াছড়ি।আত্মীয় স্বজনের অনেকেই এইখানে উপস্থিত।প্রথমত, দাঁড়ানো অবস্থায় সে অনলাইনে টিকিট বুক করলো চট্টগ্রামের যাত্রায়।ইয়াদকে দেখে অনেকে মিটিমিটি হাসছে।ইয়াদ সেথায় নজর দিলো না।অক্ষি গোলক ঘুরিয়ে ফিরিয়ে মা-বোনের সন্ধান পেলো রান্নাঘরে।সেথায় রামিসা এবং তার মায়ের উপস্থিতিও লক্ষণীয়।\n\n–“আম্মি,আমি বিকালে চট্টগ্রাম যাচ্ছি।”\n–“রাতে যাওয়ার কথা ছিলো,আব্বা।”\nমায়ের কথায় ইয়াদ পুনরায় শুধালো,\n–“দুআ অসুস্থ। মাইশাকে নিয়ে সকলে হাসপাতালে ছিলো।তখন সেন্সলেস হয়েছে মেয়েটা।”\n–“হায় আল্লাহ্!কি হলো মেয়েটার?মাইশা কেমন আছে?”\n\n–“মাইশা আপু ওটিতে,মামী।কিন্তু,দুআর কি হলো?”\nবড্ড চিন্তিত রামিসা।\n–“জানিনা,রামু। আম্মি,তুমি এদিকটা সব সামলিয়ে নাও।আমি কাল ফিরে আসবো দুআর অবস্থা পর্যবেক্ষণ করে।”\nইয়াদ রান্নাঘর হতে বেরুতে নিলে ডালিয়া থামালো তাকে,\n–“দরকার নেই।মেয়েটা অসুস্থ কয়েকদিন থেকে আসো।একেবারে অনুষ্ঠানের দিন মেয়েটাকে সঙ্গে নিয়ে আসবে।”\n–“আচ্ছা।”\nইয়াদ প্রস্থান করলো।রান্নাঘরে উপস্থিত সকলের চেহারা বেজার।মনে মনে একটাই দোয়া করছে,দুই মেয়ে যেনো একেবারে সুস্থ থাকে।\n‘\nহতবিহ্বল দুআ।আঁখিতে পানি টুইটুম্বর। আহেলী নিষ্পলক মেয়ের পানে চেয়ে।দুআর মা হওয়ার খবর ইতোমধ্যে তিনজন জেনেছে। কাকীমা আহেলীকে দমিয়ে রাখলেন।মেয়ের এমন সুসংবাদ শুনেও জমিদারের কথা ভেবে আহত হচ্ছেন উনি।তার মেয়েটা ছোট, তবে ইয়াদ তো ছোট নয়!তার সকল জিদ মেনে নিলেও, জমিদারের একটা অনুরোধ কি ছেলেটার মেনে নেওয়া খুবই কঠিন ছিল?জমিদার এই ব্যাপারে শুনলে নিশ্চিত তুলকালাম বাঁধিয়ে দিবেন? আহেলী বড্ড চিন্তিত সাথে খুশিও।এহেন সময়ে এই খুশি প্রকাশ করতে পারছে না শুধু।\nদুআ মাথা ঝুঁকিয়ে অশ্রু বিসর্জন করছে।মায়ের এমন অভিব্যক্তি দেখে ইয়াদের ব্যাপারে ভাবতেই তার রুহ কাঁপছে।দোষটা তার মা ইয়াদকে দিলেও,সত্যিকারের দোষ তার নিজেরই।জেনে শুনে মেয়েটার খামখেয়ালী পনায় ঔষধে হেলফেলের ফলাফল আজকের এই দিন।মায়ের রাগান্বিত চেহারার পানে আরেক নজর চেয়ে দুআ ক্ষীণ কণ্ঠে আওড়ালো,\n–“দোষ আমার আম্মা,উনার না।”\n–“চুপ একদম।তোর বাপ শুনলে কষ্ট পাবেন না, বল?”\nআহেলীর কণ্ঠ তেজী।\n–“উনি আমাকে সব ঔষধ বুঝিয়ে খাওয়ান।আমার খামখেয়ালীর কারণে এমনটা হয়েছে।”\nআহেলী কটমট করে তাকায়।\n–“এই ছোট ব‌উ,তুই এমন করছিস কেনো মেয়েকে?মেয়েটা তো বাচ্চা না।আর না ইয়াদ বাচ্চা! তাদের ব্যাপার তারাই বুঝবে।বাদ বাকি,ইদ্রিস বুঝে নিবে সবটা।তোকে আর নাটক করতে হবে না।”\nআহেলী দমলো কাকীর কথায়।\n\nতবে দুআ থেমে নেই।ইয়াদের অভিব্যক্তি সম্পর্কে দুআ স্পষ্ট ধারণা করতে পারছে।লোকটা হয়তো আর কথা বলবে না তার সহিত।\n\nওড়নার কিনারে চোখ মুছলো মেয়েটা।\n\nইয়াদের সাথে কথা বলেনি দুআ।মোবাইল সুইচড অফ করেছে সে।ভয়ে তার হাত পা অসাড়।ঘড়ির কাঁ’টায় রাত আটটা।ইয়াদ বিকালে আসবে বলেও এখনো কেনো এলো না এই নিয়েও তার ব্যাপক সংশয়।বাড়ির সকলকে দুআর ব্যাপারে ইয়াদকে কিছু জানাতে নিষেধ করেছে দুআ।অগত্য মেয়েটা নিজেও জানেনা,ইয়াদের খবরাখবর।\n\nআপাতত সে ইয়াদের ভয়ে।মেয়েটা ছেলেটার অভিব্যক্তির ব্যাপারে একেবারে বেখবর।",
        "series": {
            "id": 79,
            "title": "আমার চন্দ্রাবতী",
            "slug": "amar-chondraboti",
            "url": "https://golpohub.com/series/amar-chondraboti",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-amar-cndrabtee-79-40bf09.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 61,
            "name": "সালসাবিল সারা",
            "slug": "salsabil-sara",
            "url": "https://golpohub.com/authors/salsabil-sara",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-salsabil-sara-61-71192d.webp",
            "bio": "সালসাবিল সারা সমসাময়িক বাংলা ডিজিটাল কথাসাহিত্যের এক সংবেদনশীল ও প্রতিভাবান কণ্ঠস্বর। মানবমনের নিভৃত দ্বিধা, সম্পর্কের গভীর বোঝাপড়া, গ্রামীণ সারল্য এবং শহুরে বাস্তবতার টানাপোড়েনকে তিনি তাঁর লেখনীতে চমৎকার দক্ষতায় ফুটিয়ে তোলেন। তাঁর সৃষ্ট চরিত্রগুলো সাধারণের ভিড়ে থেকেও নিজস্ব আত্মসম্মান, লুকানো ক্ষত ও অন্তর্গত শুভ্রতায় অনন্য হয়ে ওঠে।\n\nপ্রেমের গভীরতায় কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আত্মার পবিত্রতা ও নিঃশর্ত আত্মনিবেদনকে প্রাধান্য দিয়ে তিনি পাঠকমনে এক স্থায়ী মায়াজাল সৃষ্টি করেন। 'আমার চন্দ্রাবতী' উপন্যাসে ক্রীড়াজগতের চাকচিক্য ও গ্রামীণ জমিদারি ঐতিহ্যের পটভূমিকায় তিনি যে রোমান্টিক আবেশ ও মনস্তাত্ত্বিক নির্ভরতার চিত্র এঁকেছেন, তা বাংলা অনলাইন পাঠকমহলে বিপুল প্রশংসা কুড়িয়েছে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "সালসাবিল সারা সমসাময়িক বাংলা ডিজিটাল কথাসাহিত্যের এক সংবেদনশীল ও প্রতিভাবান কণ্ঠস্বর। মানবমনের নিভৃত দ্বিধা, সম্পর্কের গভীর বোঝাপড়া, গ্রামীণ সারল্য এবং শহুরে বাস্তবতার টানাপোড়েনকে তিনি তাঁর লেখনীতে চমৎকার দক্ষতায় ফুটিয়ে তোলেন। তাঁর সৃষ্ট চরিত্রগুলো সাধারণের ভিড়ে থেকেও নিজস্ব আত্মসম্মান, লুকানো ক্ষত ও অন্তর্গত শুভ্রতায় অনন্য হয়ে ওঠে।\n\nপ্রেমের গভীরতায় কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আত্মার পবিত্রতা ও নিঃশর্ত আত্মনিবেদনকে প্রাধান্য দিয়ে তিনি পাঠকমনে এক স্থায়ী মায়াজাল সৃষ্টি করেন। 'আমার চন্দ্রাবতী' উপন্যাসে ক্রীড়াজগতের চাকচিক্য ও গ্রামীণ জমিদারি ঐতিহ্যের পটভূমিকায় তিনি যে রোমান্টিক আবেশ ও মনস্তাত্ত্বিক নির্ভরতার চিত্র এঁকেছেন, তা বাংলা অনলাইন পাঠকমহলে বিপুল প্রশংসা কুড়িয়েছে।",
                "pen_name": "সালসাবিল সারা",
                "aliases": [
                    "Salsabil Sara",
                    "সালসাবিল",
                    "Sara Salsabil"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2943,
                "ep_number": 31,
                "title": "কুয়াশাঢাকা ছাদে অনন্ত আশ্রয়",
                "slug": "amar-chondraboti-s1-ep31",
                "url": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep31",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2945,
                "ep_number": 33,
                "title": "অনাগত প্রাণের মায়াবী স্বীকারোক্তি",
                "slug": "amar-chondraboti-s1-ep33",
                "url": "https://golpohub.com/episodes/amar-chondraboti-s1-ep33",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}