> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep18) | [জেসন](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep18?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep18?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep18?format=atom)

# রক্তের অভিষেক ও সালিশের রায়

![রক্তের অভিষেক ও সালিশের রায়](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-130-b79dae.webp)

---
*[ইলমা বেহরোজ](https://golpohub.com/authors/elma-behrooz)-এর [আমি পদ্মজা](https://golpohub.com/series/ami-padmaja) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 12 মিনিট*
- **মোট শব্দ:** 1,884
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ভীর কমতেই কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন। দুই হাতে পাঁজাকোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকাল। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল! কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধহয় পিতৃত্ব! প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল! তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তান্ডবের চেয়েও বড় তান্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন। জামাকাপড় পাল্টে দিলেন। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দূর্বলতার শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকাল।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep17) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ami-padmaja) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep19)