> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep41) | [জেসন](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep41?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep41?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep41?format=atom)

# সাফল্যের আলো ও বৈরী চাহনি

![সাফল্যের আলো ও বৈরী চাহনি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-153-417d74.webp)

---
*[ইলমা বেহরোজ](https://golpohub.com/authors/elma-behrooz)-এর [আমি পদ্মজা](https://golpohub.com/series/ami-padmaja) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,515
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সূর্যমামার ঘুম ভাঙতে তখনো বাকি। তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে, একসাথে ফজরের নামায আদায় করে। নামায শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়। গিয়ে দেখে,ফরিনা বেগম এখনও আসেননি। আজ মেট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উঁকি দিয়ে দেখল, রানি মাটিতে বসে আছে। উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না। নিজের মতো জগত করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়,যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর জায়গা ত্যাগ করল। রানি অন্য কাউকে দেখলে খুব রেগে যায়। তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকল। ফরিনা বেগম তাসবিহ পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, ‘উইট্টা পড়ছ তুমি! চুলায় আগুন ধরাইছো?’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep40) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ami-padmaja) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep42)