> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep51) | [জেসন](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep51?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep51?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep51?format=atom)

# রক্তারক্তি লড়াই ও অচেনা ত্রাতা

![রক্তারক্তি লড়াই ও অচেনা ত্রাতা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-163-dcb8e0.webp)

---
*[ইলমা বেহরোজ](https://golpohub.com/authors/elma-behrooz)-এর [আমি পদ্মজা](https://golpohub.com/series/ami-padmaja) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,351
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ভোর হয়েছে আর কতক্ষণই হলো! দু ঘন্টার মতো। এর মধ্যেই মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। পূর্ণা আলগ ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার,সোয়েটারের উপরে তিন তিনটে কাঁথা। তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়াল। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকাল। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে। শরীর ভেজা। রানি আপা,রানি আপা বলে ডাকছে। কিন্তু এখানে তো রানি নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে, সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটলো। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়াল। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকল,’কইরে রানি আপা। শীতে মইরা যাইতেছি। কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়া ঘরে কেমনে ঢুকব?’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep50) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ami-padmaja) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep52)