> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep5) | [জেসন](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep5?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep5?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep5?format=atom)

# লাহাড়ি ঘরের নীরব কান্না

![লাহাড়ি ঘরের নীরব কান্না](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-117-1896a3.webp)

---
*[ইলমা বেহরোজ](https://golpohub.com/authors/elma-behrooz)-এর [আমি পদ্মজা](https://golpohub.com/series/ami-padmaja) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,527
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

লাহাড়ি ঘর দু’ভাগ করা হয়েছে চাদর টানিয়ে। একপাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন। অন্যপাশের চৌকি পদ্মজা,পূর্ণা ও প্রেমার দখলে। লাহাড়ি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিছনে অনেক কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে উঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিল না। হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা-যাওয়া করতে দেওয়া যাবে না । হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে, পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে। কী করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ,পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কী জন্য এতো টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন। শুধু প্রকাশ পায় না। না জানার ভান ধরে থাকেন।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep4) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ami-padmaja) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep6)