> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep66) | [জেসন](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep66?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep66?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep66?format=atom)

# দুইশত বছরের অভিশপ্ত সাম্রাজ্য

![দুইশত বছরের অভিশপ্ত সাম্রাজ্য](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-178-13d83d.webp)

---
*[ইলমা বেহরোজ](https://golpohub.com/authors/elma-behrooz)-এর [আমি পদ্মজা](https://golpohub.com/series/ami-padmaja) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 22 মিনিট*
- **মোট শব্দ:** 3,387
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

“সেই ঝড়ের সন্ধ্যেতে। যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল” বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসলো। বললো,’ আমির সারাবছরই ঢাকা থাকে। শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সেসময় বর্ষাকাল ছিল। মেয়ে যোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। বলে, যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইবো তাই দিবে। একটু প্রশংসা করি,আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য, আমির সেদিন হেরে যায়। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো শিকার করি না। এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দূর্নাম হবে বড় চাচার। কারণ তিনি মাতব্বর। আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি। বিশ্বাস করো,আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আব্বাকে বলছি,তোমাকে এনে দিতে। তিনি দিলেন না। আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না! কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি, যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন, তোমার মায়ের কথা। তিনি মুক্তিযোদ্ধা। গ্রামের অনেকের কাছে শুনেছেন, তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না। দূর-দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমারতো তোমাকে লাগবেই। তোমার রূপ এমনই যে,সারাজীবন ভোগ করলেও পানসে লাগবে না।’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep65) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ami-padmaja) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ami-padmaja-s1-ep67)