> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/amrittu-bhalobashi-toke-s1-ep43) | [জেসন](https://golpohub.com/episodes/amrittu-bhalobashi-toke-s1-ep43?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/amrittu-bhalobashi-toke-s1-ep43?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/amrittu-bhalobashi-toke-s1-ep43?format=atom)

# জ্বরের প্রলাপ ও অতল সান্ত্বনা

![জ্বরের প্রলাপ ও অতল সান্ত্বনা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1386-a731d6.webp)

---
*[সালমা চৌধুরী](https://golpohub.com/authors/salma-chowdhury)-এর [আমৃত্যু ভালোবাসি তোকে](https://golpohub.com/series/amrittu-bhalobashi-toke) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 24 মিনিট*
- **মোট শব্দ:** 3,817
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই কিন্তু হৃদয়ের তোলপাড় কোনোক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র, ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে যা আবিরের নাকে মুখে পরছে৷ নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষনাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে। ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে এই সুযোগ টাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল৷ আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দুরুদুরু কাঁপছে বুক, চোখেমুখে চিন্তার ছাপ।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/amrittu-bhalobashi-toke-s1-ep42) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/amrittu-bhalobashi-toke) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/amrittu-bhalobashi-toke-s1-ep44)