> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep11) | [জেসন](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep11?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep11?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep11?format=atom)

# লাল শাড়ির দেনমোহর

![লাল শাড়ির দেনমোহর](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-766-6943a9.webp)

---
*[নূর নাফিসা](https://golpohub.com/authors/nur-nafisa)-এর [অঙ্গনে হৃদরঙ্গন](https://golpohub.com/series/angane-hridrangan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,232
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

হসপিটাল থেকে ফেরার পথে সারাটা পথ মনের সাথে আলাপ করেছে সে। যে মেয়েটা তার যত্ন নিতে ব্যস্ত ছিলো দিনের পর দিন, তাকে সে কিভাবে এতোটা আঘাত করতে পারলো! তার সকল কাজ অনায়াসে করে দিতো মেয়েটা, আর তাকেই কি না সে এতোটা মেরেছে! কি হয়েছিলো এমন, সাধারণ বাঁধাই তো দিয়েছিলো। তাই বলে এভাবে ব্যাথা দিলো! কি করে ঘটলো তার দ্বারা এসব! ভেবে ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার। চলছে মনে মনে কথা, হৃদয়ে বাড়ছে ব্যাথা। শ্রাবণের জন্য আজ তার হৃদয়টাও নেড়ে উঠেছে। অকারণে শাস্তি দিয়ে বড্ড বেশি অপরাধ বোধ করছে। বারবার ফিরে তাকাচ্ছে শ্রাবণের সেই ব্যাথায় কাতর মুখখানায়। রিকশা থেকে নেমে শ্রাবণ ধীরে ধীরে হাটতে পারছে কিন্তু সম্পূর্ণ শরীর যেন লুটিয়ে পড়তে চাইছে। সাদাফ তাকে ধরে ধরে হেটে শ্রাবণের রুমে নিয়ে এলো। তাকে দাঁড় করিয়ে নিজেই দ্রুত মাদুরটা বিছিয়ে তার উপর মোটা কাঁথাটা বিছিয়ে দিলো। তারপর শ্রাবণকে বসিয়ে রেখে নিজেই প্লেটে কিছু খাবার নিয়ে আবার রুমে এলো। তার সামনে প্লেট দিয়ে বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep10) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/angane-hridrangan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep12)