> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep18) | [জেসন](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep18?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep18?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep18?format=atom)

# দ্বিতীয় লাল শাড়ি ও আতঙ্কের ছায়া

![দ্বিতীয় লাল শাড়ি ও আতঙ্কের ছায়া](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-773-e4aee5.webp)

---
*[নূর নাফিসা](https://golpohub.com/authors/nur-nafisa)-এর [অঙ্গনে হৃদরঙ্গন](https://golpohub.com/series/angane-hridrangan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,166
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

গত সপ্তাহে তিনটা কাজ একসাথে নিয়েছে হাতে। আর তাই সপ্তাহের পুরোটা সময়ই কাজের পেছনে ছুটতে দেখা গেছে তাকে। সকালে নাস্তা করে বের হয়, দুপুরে আশেপাশে থাকলে বাড়ি ফিরে। আর নাহয় রাতে তার দেখা পাওয়া যায়। ক্লান্ত বেশে ফিরে ঘুমে পাড়ি জমায়। ইচ্ছে হলে খাবার খায়, না হলে খায়ও না। খাওয়াদাওয়া গোসলের অনিয়মে হালকা সর্দি-জ্বরও বাধিয়ে ফেলেছে৷ আজ একটা কাজ সম্পন্ন হয়েছে। টাকা পাওয়ার পর মনে হলো শ্রাবণকে কিছু পোশাক কিনে দেওয়া দরকার। ওই পুরনো পোশাকগুলো অনেকদিন যাবত পরছে সে। তাই শেষ বিকেলে চলে গেলো শপিংমলে। কিন্তু কেনার মতো কোনো পোশাকই পছন্দ হলো না তার। চোখ আটকেছে একটা লাল শাড়ির দিকে। শ্রাবণ লাল টুকটুকে শাড়ি পছন্দ করে। প্রায়ই বিয়েতে নেওয়া শাড়িটা পড়তে দেখা যায়। তাই এটা নিয়ে নিলো। আর কোনো পোশাক কেনা হলো না। ভাবলো পরবর্তীতে শ্রাবণকে নাহয় সাথে নিয়ে আসবে, নিজে পছন্দ করে কিনে নিবে। বাড়ি ফেরার পথে আরও কিছু জিলাপি কিনে নিলো৷ খুব মজা করে জিলাপি খেতে দেখা যায় তাকে। আর তাই জিলাপি দেখলেই শ্রাবণকে মনে পড়ে তার। সন্ধ্যায় বাড়ি এসে দেখলো শ্রাবণ ঘর মুছে দিচ্ছে। সাদাফ বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep17) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/angane-hridrangan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep19)