> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep19) | [জেসন](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep19?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep19?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep19?format=atom)

# ধ্বংসের মুখে দাঁড়িয়ে

![ধ্বংসের মুখে দাঁড়িয়ে](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-774-2d3605.webp)

---
*[নূর নাফিসা](https://golpohub.com/authors/nur-nafisa)-এর [অঙ্গনে হৃদরঙ্গন](https://golpohub.com/series/angane-hridrangan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,230
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

শ্রাবণকে ডিসপেনসারিতে বসিয়ে চলে গেলো সাদাফ। কখনো দৌড়ে, কখনো দ্রুত বেগে হেটে অতিক্রম করছে পথ। মোটা রাস্তায় এসে সিএনজিতে উঠে গেলো। কিন্তু নেমে গেলো হায়দারের বাড়ি থেকে কিছুটা দূরেই। সামনে ভীড়, সারি সারি দেখা যাচ্ছে পুলিশের গাড়ি। সাদাফ দূরে দাঁড়িয়ে থেকেই ব্যাপারটা বুঝতে চেষ্টা করলো। মিনিটের মধ্যেই গাড়িগুলো ছেড়ে দিলো। লোকজন জড়োসড়ো হয়ে আলোচনা সমালোচনা করে যাচ্ছে। সাদাফ এগিয়ে এসে শুনতে পেলো হায়দার ও তার দলবলকে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সহিত আটক করেছে পুলিশ। মুহুর্তেই ভেতরের উথাল-পাথাল যন্ত্রণা শান্তিরূপে পরিণত হলো। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলো সে। লাভটা কি হলো কেড়ে নিয়ে, মিনিট পর্যন্তও তো শান্তিতে ভোগ করতে পারলো না। অযথা লড়াই করতে আসে লোকগুলো। অন্যের সম্পদ হাতিয়ে না নিলে যেন তৃপ্তি মেটে না। এবার ভালো করে হাতিয়ে নে। মনে মনে হাজারো উপহাস করতে করতে নিশ্চিন্তে পথ পেরিয়ে ফিরে এলো সে। ডিসপেনসারিতে এসে বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep18) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/angane-hridrangan) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep20)