> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep20) | [জেসন](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep20?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep20?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep20?format=atom)

# অপূর্ণ আবদারের অশ্রুধার

![অপূর্ণ আবদারের অশ্রুধার](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-775-bbdbf5.webp)

---
*[নূর নাফিসা](https://golpohub.com/authors/nur-nafisa)-এর [অঙ্গনে হৃদরঙ্গন](https://golpohub.com/series/angane-hridrangan) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 12 মিনিট*
- **মোট শব্দ:** 1,852
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

পরবর্তী দিনগুলো ভালোই কাটছিলো। ছোটখাটো সংসারের ছোট ছোট প্রয়োজন ভালোভাবেই মেটাতে সক্ষম হচ্ছে সাদাফ। হায়দারের ঘটনার পর থেকে আর অস্ত্রসস্ত্র কিংবা পোটলা পুটলি নিয়ে ঘরে ফিরে না সে। জমিজমার কাজকর্মে একটু বেশি মনযোগী হয়েছে আগের থেকে। আগে মন চাইলে কাজ ধরতো, মন না চাইলে ফিরিয়ে দিতো। এখন আর ফিরিয়ে দেয় না। কাজ এলে সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা করে এবং মোটামুটি ভালোই উপার্জন করে। তাদের দুজনের গড়া সংসারের প্রয়োজন এতে অনায়াসেই মিটে যায়। আর অবসরে মাঝে মাঝে দাবা ঘরে কাটে সময়। তবে রাত পর্যন্ত থাকার অভ্যাস একদমই চলে গেছে। কাজে থাকুক আর যেখানেই থাকুক, সন্ধ্যার পরপরই যেন বাড়ি ফিরে এটা শ্রাবণের নির্ধারিত শর্ত। পূর্বে ঘটে যাওয়া ঘটনাকে স্মরণ করে সাদাফও চেষ্টা করে যথাসময়ে বাড়ি ফিরতে। কারণ বাইরে থাকা অবস্থায় একটু দুশ্চিন্তা ঘিরে থাকে শ্রাবণের জন্য। নয়তো অন্য কোনো কারণ নেই ঘরকে স্মরণ করার। শুনেছিলো হায়দার ছাড়া পায়নি। কিন্তু তার স্ত্রী সুস্থ হয়েছেন অনেকটা। বয়স হয়েছে, শারীরিক মানসিক চাপের পর পুরোপুরি সুস্থতা প্রত্যাশাও করা যায় না। তবে ভালো আছেন এখন।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/angane-hridrangan-s1-ep19) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/angane-hridrangan)