> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep21) | [জেসন](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep21?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep21?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep21?format=atom)

# হারানো কণ্ঠ ও নকল প্রতিচ্ছবি

![হারানো কণ্ঠ ও নকল প্রতিচ্ছবি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-796-789700.webp)

---
*[নাঈমা হোসেন রোদসী](https://golpohub.com/authors/nayeema-hossain-rodoshi)-এর [অঙ্গারের নেশা](https://golpohub.com/series/angarer-nesha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,092
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

এক্সিডেন্ট হওয়ার চব্বিশ ঘণ্টা পর ডাক্তাররা সুফিয়ানের পরিবারকে জানালো, আল্লাহর রহমতে সুফিয়ান বেঁচে থাকলেও গলায় জখম হওয়ায় রক্তক্ষরণ হয়েছে। তাই, সুফিয়ানের গলা রিকোভার করতে কয়েক মাস সময় লাগবে। রিকোভার হওয়ার পর কথা বলতে পারলেও গলায় চাপ পড়ে এমন কিছু করা যাবে না। সুফিয়ান তখনও হসপিটালের বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে, তাই তার জ্ঞান ফিরতে চার পাঁচ দিয়ে দিন সময় লাগবে। জ্ঞান ফেরার পর এক মাস বেড রেস্টে থাকতে হবে। রাহাত সাহেব আর মিসেস অদিতি ছেলে বেঁচে আছে এটাতেই খুশি হয়ে গেলো। যতদিন লাগে ততদিন রেস্ট করুক৷ কিন্তু দুইদিন যাওয়ার পরই কনসার্টের জন্য মিটিং করে দিন নির্ধারিত হলো। সুফিয়ান চুক্তিবদ্ধ ছিলো প্রডিউসারের সঙ্গে। এখন যদি সুফিয়ান কনসার্টে না যায় তাহলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে যাবে, তারচেয়ে বড় কথা সুফিয়ানের নাম অপ্রকাশিত থাকলেও একটা ছবি নেটে ভিডিও সহ আপলোডও হয়েছে। মূলত সুফিয়ানের গানে মুগ্ধ হয়েই কনসার্টের আয়োজন। প্রডিউসার মিস্টার দামান অকূলপাথারে পড়ে সুফিয়ানের বাড়িতে এসে হাজির হলেন। মিস্টার রাহাত আর মিসেস অদিতি অবাক হয়ে জিজ্ঞেস করলেন -‘আপনি এখানে কী করছেন?’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep20) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/angarer-nesha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep22)