> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep22) | [জেসন](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep22?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep22?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep22?format=atom)

# পাঁচ বছরের কুয়াশাভাঙা ভোর

![পাঁচ বছরের কুয়াশাভাঙা ভোর](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-797-051998.webp)

---
*[নাঈমা হোসেন রোদসী](https://golpohub.com/authors/nayeema-hossain-rodoshi)-এর [অঙ্গারের নেশা](https://golpohub.com/series/angarer-nesha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 921
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

গৌধুলি পেরিয়ে সন্ধ্যার ঘ্রাণ ঘনিয়ে আসছে। দিক দিগন্তের নানান মানুষ হালকা আনাগোনা শুরু করেছে, তাদের বেশীর ভাগই সদ্য বিবাহিত। তাই প্রেমও মাখোমাখো। কেউ একে অপরকে জড়িয়ে সূর্য ডোবার সোনালী আভায় ছড়িয়ে থাকা আকাশের দিকে মনোনিবেশ করে আছে তো কেউ আবার ভেজা বালির উপর হাতে হাত রেখে হেঁটে বেরাচ্ছে। সমুদ্রের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রানেশা। দৃষ্টি তার শান্ত নিথর। তার তিন হাত দূরে এক হাঁটু উঁচু করে নির্লিপ্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছে সুফিয়ান। প্রানেশা একবার পেছন ফিরে চাইলো, এখনো সে পুরোটাই ভাবে বিশ্বাস করে উঠতে পারছেনা যে পাঁচ পাঁচটে বছর সে ধোঁকায় পড়ে ছিলো। রেয়ানের সঙ্গে মনের মিল কখনোই ছিলো না, সম্পর্কটা টিকে ছিলো রেয়ানের ধূর্ততা আর প্রানেশার মনে দাগ কেটে যাওয়া প্রথম ছয় মাসের ফোনালাপ। প্রানেশা ধীরস্থ পায়ে হেঁটে সুফিয়ানের সামনে দাঁড়ালো। সুফিয়ান মৃদু হেসে উঠে দাঁড়ালো। প্রানেশার থমথমে মুখটা দেখে নিজের দুই হাত দিয়ে নিজের বাহুতে আবদ্ধ করে নিলো। প্রানেশা চেয়ে আছে অনুভূতিহীন ভঙ্গিতে। চোখের পাপড়ি ভেজা ভেজা। অতিরিক্ত ফর্সা ত্বকটা রক্তশূণ্য ফ্যাকাসে হয়ে আছে৷ প্রানেশার সাদা গালটায় ডান হাতে ছুঁইয়ে বললো-

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep21) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/angarer-nesha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/angarer-nesha-s1-ep23)