> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep13) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep13?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep13?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep13?format=atom)

# ধুলোবালি ওড়া অতীতের ক্ষত

![ধুলোবালি ওড়া অতীতের ক্ষত](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-276-fdbeb6.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 14 মিনিট*
- **মোট শব্দ:** 2,152
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বাইজি শারমিন শায়লা নিজ কন্যা’কে বাইজি গৃহ থেকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমিদার অলিওর চৌধুরী’র সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেছেন, অতি শিঘ্রই সব ব্যবস্থা করবে। কিন্তু শর্ত একটাই, শাহিনুর’কে একাই ত্যাগ করতে হবে এই গৃহ। শারমিন কোনদিন এক মূহুর্তের জন্যও মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করতে পারবেনা। বড়োজোর চিঠি আদান-প্রদান হতে পারে এর বেশী কিছু নয়। শাহিনুর তার কাছে গুরুত্বপূর্ণ নয়। কেবল শারমিনের মেয়ে বলে একটু দয়া করছে অলিওর চৌধুরী। তাই বলে শারমিন’কে সে মুক্তি দেবেনা। মৃত্যুর আগ মূহুর্ত অবদি শারমিন’কে নিজের বন্দিনী হিসেবেই দেখতে চায় সে। কতোটুকু পেয়েছে সেই হিসাব সে করতে চায় না শুধু জানে শারমিন তার অধিন্যস্ত। অলিওরের বক্তব্য শুনে হৃদপিণ্ড কেঁপে ওঠেছিলো শারমিনের। কলিজা যেনো ছিঁড়ে যেতে শুরু করেছে তখন থেকেই। কি করে থাকবে সে? কি করে থাকবে তার মেয়েটা? একটা সুন্দর জীবনের প্রত্যাশায় এতো বড়ো ত্যাগ যে মা, মেয়ে’কে মেনে নিতেই হবে। কিন্তু শাহিনুর ভুল বুঝবে না তো তাকে? শাহিনুর সহ্য করতে পারবে তো মায়ের থেকে তার বিচ্ছেদ’টাকে। সহ্য করতে পারবে তার জীবনের সত্যি’টাকে? সকাল থেকেই বেশ মনমরা হয়ে ঘরে বসে আছে শারমিন। মান্নাত এসে দেখলো খাটে আধশোয়া হয়ে বসে এক ধ্যানে দেয়ালের দিকে চেয়ে আছে শারমিন। গতকাল রাতে অলিওর চৌধুরী এসেছিলো। সবসময় অলিওরের সঙ্গে শারমিনের সাক্ষাৎ হওয়ার পর মূহুর্তে শারমিন’কে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী মনে হয়। তার চাহনি, তার কন্ঠস্বর, সবকিছুতেই যেনো অদৃশ্য এক শক্তির আভাস পাওয়া যায়। মাঝে মাঝে মান্নাতের ভয় হয়। কে জানে শারমিনের এই শক্তির পিছনে গভীর দূর্বলতা’কে ঢেকে রাখার চেষ্টা করে কিনা! কিন্তু আজ যেনো সবটাই ব্যতিক্রম। আজ শক্তিশালী কোন নারী নয় বরং ভেঙে চুরমার হয়ে যাওয়া, প্রচণ্ড দুর্বল, অসহায় এক মা’কে দেখতে পাচ্ছে মান্নাত। ধীরপায়ে শারমিনের দিকে এগিয়ে গেলো সে। কাছে গিয়ে বসে কাঁধে ভরসার হাত রাখলো৷ বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep12) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep14)