> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep14) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep14?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep14?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep14?format=atom)

# অপরাধীর মুখোমুখি এক বাঘিনী

![অপরাধীর মুখোমুখি এক বাঘিনী](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-277-1be8fd.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,069
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

শিশুকালে সন্তান যখন প্রাকৃতিকভাবে জামাকাপড় নোংরা করে মা বিনা দ্বিধায় তা পরিষ্কার করে। নিজ সন্তান’কে সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। তেমনি সন্তান যতোই বড়ো হোক মা সব সময় নিজ সন্তান’কে পৃথিবীর সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। শারমিন বাইজিও এর বাইরে নয়। সেও তার সবটুকু দিয়ে চেষ্টা করছে শাহিনুর’কে সকল নোংরা মানুষ’জন থেকে মুক্ত রাখতে। একদিকে মা চাচ্ছে মেয়ে’কে নোংরা জল যেনো স্পর্শ করতে না পারে। অপরদিকে সেই নোংরা জল পান করার জন্য মরিয়া হয়ে ওঠেছে মেয়ে। একজন সন্তানের পক্ষে মায়ের মন’কে ফাঁকি দেওয়া খুবই কঠিন। শারমিন ইদানীং বেশ লক্ষ করছে শাহিনুর’কে। তাছাড়া মান্নাতও কিছু একটার আভাস দিয়েছে। যতোদ্রুত সম্ভব শাহিনুর’কে এখান থেকে দূরে পাঠাতে বলেছে। শারমিনের বিচক্ষণ মস্তিষ্ক পুরোটা ধরতে না পারলেও খানিকটা আঁচ পেয়েছে। কিন্তু বিপরীতে কে আছে তা বোধগম্য হচ্ছে না। কিন্তু শারমিন সিদ্ধান্ত নিয়েছে শাহিনুরের গোপন কক্ষটি পরিবর্তন করবে৷ শুক্রবার থাকাতে আজো অলিওর চৌধুরী, পল্লব চৌধুরী, পলাশ চৌধুরী বাইজি গৃহে এসেছে। বাইজি গৃহের সর্বোচ্চ বৃহৎ কক্ষের রঙ্গমঞ্চে নৃত্য প্রদর্শন করছে বাইজি’রা৷ দু’ভাই ডিভানে আধশোয়া হয়ে প্রমত্তকর রস পান করছে। তাদের কামনীয় দৃষ্টিজোড়া নিবদ্ধ বাইজি’দের উন্মুক্ত কোমড়ের ভাঁজে ভাঁজে। পলাশ চৌধুরী’র আদেশে আজ নর্তকী’র বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছে মান্নাত বাইজিও। কিন্তু মান্নাত বাইজি সকলের সামনে উপস্থিত হওয়ার মিনিট, দুয়েক পরেই পলাশ চৌধুরী ওঠে দাঁড়ালো। গণ্ডস্থলের কিঞ্চিৎ নিচে পাঞ্জাবির পরপর তিনটে বোতাম খোলা পলাশের। শ্যামবর্ণ গলায় স্বর্ণের চিকন হার চকচক করছে। পুরুষ’দের স্বর্ণ পরতে নেই। তাদের জন্য এটা হারাম। হারাম জিনিসগুলোই নিজেদের মধ্যে ধারণ করা যেনো নীতি হয়ে দাঁড়িয়েছে জমিদার পুত্রদের। এক পা, দু’পা করে এগুতে এগুতে একদম মান্নাতের সম্মুখে গিয়ে দাঁড়ালো পলাশ। আচমকাই চরণদ্বয় থেমে গেলো মান্নাতের , থেমে গেলো ঘুঙুরের আওয়াজও। বক্ষঃস্থলে শুরু হলো তাণ্ডব। নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারো নৃত্য শুরু করতে উদ্যত হলো মান্নাত কিন্তু পলাশের স্পর্শে থেমে গেলো সে। পলাশের কন্ঠস্বরে রুদ্ধ হয়ে আসলো তার শ্বাসনালী।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep13) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep15)