> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep32) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep32?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep32?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep32?format=atom)

# জোৎসনার আলোয় নিভৃত স্বীকারোক্তি

![জোৎসনার আলোয় নিভৃত স্বীকারোক্তি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-295-13bfa3.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,368
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

রাত তখন ক’টা বাজে অনুমান করা গেলো না। ঘুমন্ত শাহিনুরকে পাঁজাকোল করে বিরতিহীন হেঁটে চলেছে প্রণয়। তন্দ্রাচ্ছন্ন হয়ে বুকে মুখ গুঁজে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে মেয়েটা৷ প্রতিটি নিঃশ্বাস একদম প্রণয়ের বুকের মধ্যখানে গিয়ে ঠেকছে। প্রণয় বুঝলো শাহিনুরের ঘুম বেশ গাঢ়৷ একবার গভীর ঘুমে তলিয়ে গেলে সহজে জেগে ওঠে না৷ গুণে গুণে আর মাত্র চৌদ্দ দিন৷ তারপরই তাদের বিয়ে। অথচ সেইদিন তার রুক্ষ আচরণের স্বীকার হয়ে মেয়েটা কেমন যেনো মিইয়ে গেছে। আগে যাও দু’চারটা কথা বলতো এখন একেবারেই বলে না৷ বিয়েতে অসম্মতি পর্যন্ত দেয় না। হাজারটা কথা বলেও ওর মুখ থেকে একটি বর্ণ বের করা যায় না৷ সারাক্ষণ চুপমেরে বসে থাকে। খাবার দিলে খায়। না দিলে কিছুই বলে না৷ ঘুমানোর সময় নিবিড়ভাবে ঘুমিয়ে পড়ে৷ আগে মাঝেসাঝে প্রণয়ের দিকে তাকিয়ে থাকতো৷ চুপিচুপি দেখতো তাকে। সেদিনের পর আর তাকায়ও না। বড্ড ভয় হচ্ছিল প্রণয়ের, তার নুর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে না তো? রাগের বশবতী হয়ে বাচ্চা মেয়েটাকে কঠিন আঘাত করেনি তো? হাজার হোক অল্প বয়স। কতোটুকুই বা বোঝার ক্ষমতা হয়েছে তার? মনের ভিতর অসংখ্য ভয় নিয়েই মান্নাতের সঙ্গে দেখা করে সে। সেদিনের ঘটনা পুরোটা বর্ণনা করে, সবটা শুনে কিঞ্চিৎ রাগান্বিত হয় মান্নাত। কিন্তু প্রকাশ করতে পারেনা৷ শুধু জানায় নুরকে কিছু সময়ের জন্য তার কাছে ছেড়ে দিতে। প্রণয়ও ঠিক এটাই চাইছিলো। এমন পরিস্থিতিতে নুরের পাশে একমাত্র মান্নাতকেই প্রয়োজন। তার সঙ্গ যেহেতু পছন্দই করেনা যার সঙ্গ পেলে মেয়েটা একটু আরাম বোধ করবে তার কাছেই এলো প্রণয়। পাঁচফোড়ন গৃহ থেকে বেরিয়ে সোজা পেছনের রাস্তা ধরলো সে৷ জোছনার মৃদু আলোতে অনায়াসে হেঁটে চলেছে। চারপাশে ঝিঁঝি পোকারা অবিশ্রান্ত ডেকে যাচ্ছে। আকাশে খলখল হাসিতে পূর্ণ চাঁদ ওঠেছে আজ। সেই আলোতে শাহিনুরকে সন্তর্পণে বক্ষেঃচেপে এগিয়ে গেলো। পুকুরঘাটের সিঁড়িতে বসে আছে মান্নাত বাইজি৷ অপেক্ষা করছে নুরের জন্য। প্রণয় তার সম্মুখে হাজির হতেই বিস্মিত হয়ে গেলো সে৷ বসা থেকে ওঠে বিচলিত কন্ঠে বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep31) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep33)