> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep37) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep37?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep37?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep37?format=atom)

# গোপন লেন্সে আঁটকা অন্ধকার

![গোপন লেন্সে আঁটকা অন্ধকার](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-300-148d44.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 12 মিনিট*
- **মোট শব্দ:** 1,897
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

কিছু কিছু সম্পর্কে মানুষ জড়াতে চায় না। তবুও ভাগ্যচক্রে জড়িয়ে যায়। একদিন,দু’দিন, তিনদিন এভাবে দেড়’টা মাস কেটে গেল। পাঁচফোড়ন গৃহেও সময়কাল বাড়তে লাগল শাহিনুরের। ষোল’তে পা দিয়েছে সে। হিসেব অনুযায়ী পাক্কা ষোল বছর ষোল দিন বয়স তার৷ শান্ত চাহনির দৃঢ়তা, নম্র স্বরের গভীর বাচনভঙ্গি, সময়ভেদে স্বভাবে গম্ভীরতা, জহুরি একজোড়া দৃষ্টি দেখে বোঝার উপায় নেই সে এক ষোড়শী কন্যা! যত সময় বাড়ছে ততই বাড়ছে শাহিনুর শায়লার দৃঢ়তা। যে দৃঢ়তা দেখে বারংবার মুগ্ধ হচ্ছে ডক্টর.প্রণয় চৌধুরী। শাহিনুরের অতি সুদর্শনীয় ষোড়শী দেহে যতবার দৃষ্টি যায় ততবারই তার পুরুষ দেহের সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে। অদ্ভুত এক শক্তি দুমড়ে মুচড়ে দেয় তার দৃঢ় ব্যক্তিত্ব’কে। একই বিছানায় রাতের পর রাত কাটছে তাদের। বাড়ছে অনুভূতি। আজকাল এই অনুভূতি শাহিনুর’কেও বেশ জব্দ করেছে। বিপরীত লি/ঙ্গের প্রতি মানুষের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। হয় যদি স্বামী-স্ত্রী তাহলে আকর্ষণ না থাকাই অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। অনেকগুলো রাত দু’জনেরই তীব্র অস্বস্তি’তে কেটেছে। অজান্তেই একে অপরের খুব কাছেও চলে এসেছে। যতবার কাছে এসেছে ততবারই অদৃশ্য এক বাঁধায় আবার দূরে সরেও গেছে। ইদানীং শাহিনুর নিজেকে বুঝতে পারছে না। যা হওয়ার নয় তাই যেন হচ্ছে। ডাক্তারসাহেবের প্রতি যত্নশীল হয়ে ওঠেছে সে৷ যতদিন যাচ্ছে ডাক্তারসাহেব তার অভ্যাস হয়ে যাচ্ছে। অদ্ভুত এক মায়া শক্তি চুম্বকের ন্যায় তাদের যুক্ত করতে চাইছে।বিছানার দু’প্রান্তে দু’জন থাকলেও তাদের শ্বাসপ্রশ্বাস যেন একই সাথে চলছে। অসহনীয় কিছু অনুভূতি’তে রাতের পর রাত তার বক্ষঃস্থল ক্ষতবিক্ষত হচ্ছে। প্রণয় সবটাই টের পায়। তবুও চুপ থাকে। সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে৷ কিন্তু অন্তঃকরণ, সে তো ধরা বাঁধা নিয়মে চলে না। তাই তো নিয়মের ঊর্ধ্বে গিয়ে বেনিয়মেই শাহিনুর’কে লব্ধ(অর্জন) করল প্রণয়।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep36) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep38)