> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep64) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep64?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep64?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep64?format=atom)

# একতারার সুরে বিরহের আরতি

![একতারার সুরে বিরহের আরতি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-327-bfd6af.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,306
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

প্রণয়ের জীবনের সঙ্গে খু’ন শব্দটি জড়িয়েছে। খু’ন শব্দটির সাথে শুধু অশ্রুজল, শূন্যতা ও হাহাকার জড়িয়ে থাকে না৷ খু’নের মাঝেও পার্থক্য রয়েছে।সকল খু’নই অপরাধমূলক নরহত্যা। কিন্তু সব অপরাধমূলক নরহত্যা খু’ন বলে বিবেচিত হয় না। দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০০ ধারা বিশ্লেষণ করলে খু’নের ক্ষেত্রেও কয়েকটি উপাদান পাওয়া যায়। উপাদানগুলোর সমন্বয়ে কোন ব্যক্তির মৃত্যূ ঘটানো হলে তা অপরাধমূলক নরহত্যা নয়, বরং খু’ন হিসেবে গণ্য করা হয়। সেই রাতে একজন গর্ভবতী নারীকে, অর্থাৎ শাহিনুরকে ধ’র্ষণ করার চেষ্টা করে পলাশ চৌধুরী। স্ত্রীকে রক্ষা এবং নিজ আত্মরক্ষা করতে গিয়েই প্রণয় চৌধুরীর হাতে দূর্ভাগ্যবশত খু’ন হয় অপরাধী পলাশ চৌধুরী। যা সম্পূর্ণ উদ্দেশ্যহীন ভাবে ঘটেছে। যেটাকে একটি অপরাধমূলক নরহত্যা বলা যায়। প্রণয়ের বিরুদ্ধে করা শেষ মামলাটি একেবারে দুর্বল করার জন্য শক্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু মামলার শেষ প্রান্তে এসে হঠাৎ কঠিন এক সত্যের মুখোমুখি হলো অঙ্গন। সে সত্যিটা প্রমাণ সহ প্রণয়কেও জানালো। সবটা নিজ কানে শুনে হতভম্ব হয়ে গেল প্রণয়। তারমানে গোপন শত্রু রোমানার বাবা! তাদের খালুজান!

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep63) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep65)