> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep67) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep67?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep67?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep67?format=atom)

# ধ্বংসস্তূপের ওপর নতুন সূর্যোদয়

![ধ্বংসস্তূপের ওপর নতুন সূর্যোদয়](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-330-60289f.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 17 মিনিট*
- **মোট শব্দ:** 2,687
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

কোন এক গভীর রজনীতে প্রথম দর্শনেই হৃদয় হরণ হয়েছিল ডক্টর প্রণয় চৌধুরীর। প্রচণ্ড শক্ত মন’টা অতিসন্তর্পণে চুরি করে নিয়েছিল মাত্র পঞ্চাদশী এক কিশোরী। কিশোরীটির পরিচয় পাওয়ার পর ছোট্ট একটি আঘাত লেগেছিল বক্ষগহ্বরে! কারণ সে জমিদার পুত্র। আর কিশোরীটি ঘৃণ্য বাইজি প্রধান শারমিনের কন্যা। এ কী করে সম্ভব! জমিদারের ছেলে হয়ে এক বাইজি কন্যার প্রেমে পড়ল সে! আপনমনে বিতৃষ্ণায় ভরে ওঠল৷ নিজেকে সংযত করার চেষ্টা করল। অন্যকারো বাগদত্তা হয়ে মনের তীব্র অনুভূতি’কে মাটি চাপা দিয়ে দিলো। তবুও শেষ রক্ষা হলো না। ভাগ্যচক্রে পঞ্চাদশী বাইজি কন্যা হৃদয় ঘরে বধূ রূপ জায়গা করে নিলো। জানতে পারলো, যে কন্যাটি তার ঘরে বধূ রূপে এসেছে তার আসল পরিচয়। দ্বিতীয়বারের মতো আঘাত পেলো আপনজনদের ঘৃণ্য মানসিকতার কথা জানতে পেরে। ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ঘরের বউ থেকে গর্ভবতী শারমিন’কে বাইজি হতে বাধ্য করেছিল তারই পিতামহী! নিয়তির খেলায় সেই শারমিন বাইজির কন্যাই জমিদার বাড়িতে বউ হয়ে পদার্পণ করল। এক অসহায় নারীর অসহায়ত্বের সুযোগ নিয়েছিল যারা। তাদেরই বংশধরের হাত ধরে শারমিন কন্যা শাহিনুরের আগমন ঘটল জমিদার বাড়িতে, পাঁচফোড়ন গৃহে। অতীত স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। তেমনি ভুলেনি প্রণয়, শাহিনুর এবং পাঁচফোড়ন গৃহের প্রতিটি সদস্য। প্রত্যেকেই তাদের পাপের ফল ভোগ করেছে। বহু বছর পূর্বে অলিওরের মা যে অন্যায় করেছিল তার শাস্তি অলিওরের পুরো বংশধর’রা পেয়েছে। অলিওর যে অন্যায় করেছিল তার শাস্তি প্রণয় পেয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। শাহিনুরের বাবার সাথে করা অন্যায়ের শাস্তি পেয়েছে প্রণয়। জন্মদাতার পাপের ফল ভোগ করেছে সে। একসময় সকলে মনে করত শাহিনুরের পাঁচফোড়ন গৃহে বউ হয়ে আসা অভিশাপ ছিল। আজ সকলেই বিশ্বাস করে পাপে পূর্ণ জমিদার বংশ’কে পাপ মুক্ত করার জন্য আশীর্বাদ হয়েই আগমন ঘটেছিল শাহিনুরের। যার ফলে আজ পাঁচফোড়ন গৃহে স্বপ্ন, সুখেরও আগমন ঘটেছে। নির্বংশ হয়ে যাওয়ার তীব্র ভয় দূর হয়েছে জমিদার গিন্নিদের। এবার তারা নিশ্চিন্তে চোখ বুজতে পারবে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep66) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna)