> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep8) | [জেসন](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep8?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep8?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep8?format=atom)

# অপমানের মুখে অবুঝ প্রতিবাদ

![অপমানের মুখে অবুঝ প্রতিবাদ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-271-ad47a0.webp)

---
*[জান্নাতুল নাঈমা](https://golpohub.com/authors/jannatul-naima)-এর [বাইজি কন্যা](https://golpohub.com/series/baijikonna) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 12 মিনিট*
- **মোট শব্দ:** 1,778
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সূর্যোদয় ঘটা মাত্রই জমিদার বাড়ির ভৃত্যগণরা (চাকর) নিজেদের দায়িত্ব পালনে তৎপর হয়ে ওঠেছে। রোমানা ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে। নানা প্রজাতির ফুল ফুটেছে বাগানে। তরতাজা ফুলগুলো দেখে মনটা প্রশান্তি’তে ভরে গেলো রোমানার। এক নিমিষেই ভুলে গেলো তার সকল বিষণ্নতাগুলো’কে।সদ্য ফুটে ওঠা বিভিন্ন রঙের গোলাপফুল গুলো বারে বারে ছুঁয়ে দেখতে থাকলো। পুরো বাগান ঘুরে ঘুরে দেখছিলো সে। এক পর্যায়ে পাঁচফোড়ন গৃহের বাম পাশের শেষ কিনারায় শিউলি ফুলগাছের নিচে গিয়ে দাঁড়ালো। শিউলি ফুলের গন্ধে ঘিরে আছে চারপাশ। মারাত্মক মোহনীয় এই ফুলের ঘ্রাণে যেনো অন্তর আত্মাও তাজা হয়ে ওঠে। গায়ে পরিহিত চাদরটা আরো গভীর ভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে চোখ বুজে লম্বা এক শ্বাস নিলো রোমানা। তারপর চোখ খুলতেই দেখতে পেলো কিনারার দেয়ালের নিচে দু’জোড়া হাত। টপাটপ একটি, দুটি করে শিউলি ফুল কুড়াচ্ছে। জমিদার বাড়ির পুরো দেয়ালই ভূমিতল থেকে কিছুটা উপরে। যার ফলে নিচ দিয়ে অনায়াসে হাত দিয়ে ফুল কুড়ানো যাচ্ছে। এটুকু দেখে মৃদু হেসে ফেললো রোমানা। তারপর চুপিচুপি ফুলচোর গুলো’কে ধরার জন্য মেইন গেটে দিয়ে বের হয়ে সোজা চলে গেলো বাম পাশে। শাহিনুর আর সখিনার পিছন গিয়ে বেশ গম্ভীর কন্ঠে বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep7) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/baijikonna) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/baijikonna-s1-ep9)