> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep11) | [জেসন](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep11?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep11?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep11?format=atom)

# শিশিরভেজা ভোরে অনন্ত সমর্পণ

![শিশিরভেজা ভোরে অনন্ত সমর্পণ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1763-5e80df.webp)

---
*[সাদিয়া সিদ্দিক মিম](https://golpohub.com/authors/sadia-siddique-mim)-এর [ভোরের শিশির](https://golpohub.com/series/bhorer-shishir) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 934
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

হামিম অনেক খুঁজেও যখন আদিয়াকে পায় না,তখন হামিম তার ঘরে চলে আসে।এসে আলমারি চেক করে দেখে আদিয়ার জামা কাপড় সব আছে কী না!হামিম খুলে দেখে সবই ঠিক আছে তবে আদিয়া কোথায় গেলো?হামিম এবার হসপিটাল আর আদিয়ার বাবার বাড়িতে ফোন করে।কিন্তু আদিয়া সেখানেও নেই,হামিম এবার পুরোপুরি ভেঙ্গে পড়ে।হামিম খাটে বসে পড়ে মাথা নিচু করে।
“আজ থেকে নতুন জীবন শুরু করব ভেবেছিলাম, কিন্তু এভাবে যে সব শেষ হয়ে যাবে ভাবি নি।
ভোরের শিশিরের মতই কী হারিয়ে গেলে?কোথায় চলে গেলে আমাকে ছেড়ে,বড্ড একা একা লাগছে।”
হামিমের চোখগুলো টলমল করছে পানিতে,যেকোন সময় ঝরে পড়বে গাল বেয়ে।
“আরে আপনি উঠে গেছেন দেখছি,বসুন আমি আপনার জন্য কফি নিয়ে আসছি।”
হামিম আদিয়ার গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়।আদিয়া রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেই হামিম ঝড়ের গতিতে আদিয়ার কাছে চলে যায়।আর আদিয়াকে পিছন থেকে শক্ত করে ঝাপ্টে ধরে।আদিয়া এমন কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না।
“কককী করছেন ছছাড়ুন আমায়।”

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep10) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/bhorer-shishir)