> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep1) | [জেসন](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep1?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep1?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep1?format=atom)

# অগ্নিপরীক্ষার নিষ্ঠুর শর্ত

![অগ্নিপরীক্ষার নিষ্ঠুর শর্ত](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1753-ef9600.webp)

---
*[সাদিয়া সিদ্দিক মিম](https://golpohub.com/authors/sadia-siddique-mim)-এর [ভোরের শিশির](https://golpohub.com/series/bhorer-shishir) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,011
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

“জ্বলন্ত কয়লার উপর দিয়ে যদি খালি পায়ে হেঁটে যেতে পারো তবে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিব।”
বিয়ের পর শ্বশুর বাড়িতে পা রাখার সাথে সাথে নিজের স্বামী হামিমের মুখে এমন কথা শুনে চমকে উঠে আদিয়া।উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে হামিমের দিকে।
“হামিম এসব কী বলছিস তুই?”
“আপু এটা আমাদের স্বামী-স্ত্রীর ব্যাপার,তুই এতে নাক না গলালেই ভালো হয়।”
হামিমের বোন নিলা কিছু বলতে গেলে হামিম হাত উঠিয়ে বাঁধা দেয় আর আদিয়ার উদ্দেশ্য বলে উঠে।
“তোমাকে কী এখন কথাটা আবার রিপিট করতে হবে,নাকি কাজটা করবে?”
আদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে,আপাতত আদিয়ার কিছু বলার নেই।এখন হামিম তাকে যা করতে বলবে তাকে সেটাই করতে হবে।আদিয়ার হাত পা বাঁধা কিছু করার নেই তার,তাই সে আর বেশি কিছু না ভেবে মাথা নেড়ে সম্মতি জানায়।হামিমের ঠোঁটের কোনে তৃপ্তিময় হাসি ফুটে উঠে।
“হামিম তুই এসব পাগলামি বাদ দিবি নাকি আমি চলে যাব এখান থেকে!”
হামিম তার বোনের কথার কোন উওর না দিয়ে তার গার্ডকে বলে উঠে,,,

---

[সিরিজ সূচি](https://golpohub.com/series/bhorer-shishir) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep2)