> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep9) | [জেসন](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep9?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep9?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep9?format=atom)

# বাগানের কাঁটা ও অচেনা ফ্ল্যাটের স্পর্শ

![বাগানের কাঁটা ও অচেনা ফ্ল্যাটের স্পর্শ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1761-6a8903.webp)

---
*[সাদিয়া সিদ্দিক মিম](https://golpohub.com/authors/sadia-siddique-mim)-এর [ভোরের শিশির](https://golpohub.com/series/bhorer-shishir) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 905
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সকালে কারো চিৎকারে ঘুম ভাঙ্গে আমার।আমি চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে যাই।কারন গতকাল উনি আমাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল এটা সে বাড়ি নয়।এটা আগের সেই বাড়িটা,বুঝলাম না কিছু। রাতে ঐ বাড়ি আর সকালে এই বাড়ি,উনি এমন কেন করছেন!এসব ভাবনার মাঝেই আবার নিচ থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে।আমি হুরমুরিয়ে দৌড়ে নিচে ড্রয়িং রুমে চলে আসি।আর এসে দেখি নীলা আপু এসেছে,আর হামিম নীলা আপুর সাথে রেগে কথা বলছে।বুঝি না বাবা উনি আপুর সাথে এমন আচরন কেন করে?
নীলা আপু আমাকে দেখে আমার সামনে এসে গালে হাত দিয়ে বলে,,,
“কেমন আছো দিয়া?”
আমি কিছু বলব তার আগেই হামিম আমাকে চিৎকার করে বলে উঠে।
“এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন?সকালে ঘুম থেকে উঠার পর কী তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলেছি আমি?”
“না মানেহ,আপু,,,
“চুপ কোন কথা না,তাড়াতাড়ি এখন ফ্রেশ হয়ে বাগানে যাও।আর প্রতিটা গাছে পানি দিয়ে আসবে,নয়ত সকালের খাওয়া বন্ধ।”

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep8) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/bhorer-shishir) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/bhorer-shishir-s1-ep10)