> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/bristite-beja-sei-rat-s1-ep3) | [জেসন](https://golpohub.com/episodes/bristite-beja-sei-rat-s1-ep3?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/bristite-beja-sei-rat-s1-ep3?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/bristite-beja-sei-rat-s1-ep3?format=atom)

# অন্তিম বিদায়ের বুকভাঙা আর্তি

![অন্তিম বিদায়ের বুকভাঙা আর্তি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3119-9c8623.webp)

---
*[আবু সাঈদ সরকার](https://golpohub.com/authors/abu-sayeed-sarkar)-এর [বৃষ্টিতে ভেজা সেই রাত](https://golpohub.com/series/bristite-beja-sei-rat) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 945
- **প্রকাশিত:** Sep 29, 2026
---

আমার মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম… আমার মন বলছে তুমি কখনো তাকে অবহেলা করবে না…. । । সাঈদঃ কথা দিলাম তাকে যত্নে রাখবো কথাটা বলার সাথে সাথে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। । । মেয়েটা তার মার পাশে বসে প্রচুর কাদছে আর কাদবেই না বা কেনো পৃথিবীতে তার আপন বলতে তার মায়েই ছিলো.. । । ততক্ষণে পুলিশ চলে এসেছে.. । । সাঈদঃ এই যে উঠো এভাবে কাদলে তো আর তিনি ফিরে আসবেন না… । । মেয়েটার কোনো respond এ নেই আজব তো… । । সাঈদঃ এভাবে হবে না তার হাতটা ধরে দাড়করালাম…. । । সাঈদঃ কেদে কেদে মেয়েটা চোখ গুলো লাল করে ফেলেছে… । । সাঈদঃ এখন থেকে চলো.. । । মেয়েটাঃ না আমি মা ছাড়া কোথাও যাবো না… আমি ছাড়ুন আমি মার কাছে যাবো… । । সাঈদঃ দেখতেছো তো পুলিশ তোমার আম্মুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে আমরা তো আর সেই গাড়িও যেতে পারবো না তাই তুমি আমার সাথে যাবা আর তোমার আম্মু কী বলেছিলো মনে নেই.. । । । মেয়েটাঃ হুম আছে… । । সাঈদঃ তাহলে গাড়িতে বসো । এর পর মেয়েটাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমিও বসে পড়লাম.. । মেয়েটা মনে হয় সকাল থেকে কিছুই খাই নি তাই একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি দাড় করালাম । । মেয়েটাঃ এটা আমরা কোথায় আসলাম । । সাঈদঃ তুমি তো সকাল থেকে কিছুই খাওয় নি তাই এখানে তোমাকে কিছু খেতে নিয়ে এসেছি… । । মেয়েটাঃ আপনি কীভাবে বুঝলেন যে আমি সকাল থেকে কিছুই খাই নি… । । সাঈদঃ সেটা হয় নাই জানলে এখন ভিতরে চলো.. । । এই হোটেলের একা গুন রয়েছে এখানে পারসোনাল রুম পাওয়া যায় তাই আমিও একটা রুম বুক করলাম । । সাঈদঃ ফ্রেশ হয়ে নাও আমি ততক্ষণে কিছু অর্ডার করি.. । । মেয়েটাকে ভিতরে ডুকিয়ে দিয়ে ভাত আর চিকেন ফ্রাই অর্ডার করলাম । । তখনি মেয়েটা । । মেয়েটাঃ এটা কী হচ্ছে দেখুন পানি নিজে থেকে পড়তেছে,.. । । সাঈদঃ ভিতরে গিয়ে আরে এটা ঘুরালে আবার বন্ধ হয়ে যাবে তার পর সেখানে দাঁড়িয়ে সব কিছু শিখিয়ে দিলাম । । মেয়েটা যখন তার মুখ থেকে কাপড়টা সরালো তখন আবারো তার উপর cRush খেলাম এত সুন্দর কীভাবে একটা মানুষ হতে পারে… । । মেয়েটা আবার মুখটা ডেকে ফেললো.. । । তার পর বাইরে এসে.. । । ভাত গুলো খেয়ে নাও । । মেয়েটাঃ না খিদে পাই নি । । সাঈদঃ তা বললে হয় কিছু খেয়ে নাও । । মেয়েটাঃ না আমি খাবো না.. । । সাঈদঃ এভাবে হবে না আমাকেই কিছু করতে হবে । । এই নাও আমি খাইয়ে দিচ্ছি হা করো.. । । মেয়েটাঃ মুখটা না খুলে আর থাকতে পারলাম না তিনি খুব আদরে করে খাইয়ে দিচ্ছিলো…. । । । । অপর দিকে । । মাঃ ওই যে ছেলেটা সকাল বেলা বেড় হয়েছে দিন গরিয়ে রাত হয়ে গেলো এখনো ফিরছে না কেনো তখনি ফোনটা বেজে উঠলো.. । । । মাঃ হ্যালো.. । । অন্য দিক থেকে… হ্যালো আপনার সাথে জরুরি কথা রয়েছে.. । । মাঃ কে আপনি.. । । আমি কে সেটা বড় কথা নয় আপনার ছেলে আজ কাল পতিতালয়ে আসতে শুরু করেছে আজ পতিতালয় থেকে একটা মেয়েকে নিয়ে যাবে … । । মাঃ হ্যালো কে আপনি কথাটা বলার আগেই কলটা কেটে দিলো… । । কথাটা শুনার পর টেনশনে পড়ে গেলাম আমার সাঈদ তো এইরকম ছেলে না তাহলে কে মেয়ে যে এই কথাটা বললো… । । । সাঈদঃ মেয়েটাকে খাইয়ে দিয়ে আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না.. । । মেয়েটাঃ আমার নাম আদ্রিতা… । । সাঈদঃ বা খুব সুন্দর নাম তো… । । তার মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসলাম । । আদ্রিতাঃ এটা আমরা কোথায় এসেছি । । সাঈদঃ এটা আমার বাসা.. । । আদ্রিতাঃ এত বড় বাড়ি আমার তো স্বপ্নের মতো লাগছে আচ্ছা আমরা মার কাছে কখন যাবো । । সাঈদঃ কাল সকালে… । । মাঃ গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না । । তার মানে সাঈদ সত্যি খারাপ হয়ে গেছে ছিঃ কখনো ভাবতেও পারি নি সাঈদ এমন কাজ করবে.. । । সাঈদঃ ভিতরে চলো এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি.. । । তখনি মা মাঃ কে এই মেয়ে আর এত রাতে তোর সাথে কী করছে .. । । সাঈদঃ মা এ আদ্রিতা আজ থেকে আমাদের সাথেই থাকবে.. । । মাঃ ছিঃ লজ্জা করে না বাসায় একটা পতিতা নিয়ে আসার তোর কী লজ্জা সরম সব পুরে খেয়েছিস… । । তোর চরিত্র যে এতটা খারাপ আমি আগে জানতাম না । । সাঈদঃ আম্মু তুমি এসব কী বলছো ও পতিতা হতে যাবে কেনো এর মতো ভদ্র মেয়ে পাওয়া ভাগ্যর বেপার আর তুমি কী তার চরিত্রে দাগ বসছো.. । । মাঃ তুই আমার ছেলে বলতেই লজ্জা করে কে করবে তোকে বিয়ে.. । । সাঈদঃ মাথাটা গরম করে দিয়েছে আম্মু কী আজে বাজে বকছে আদ্রিতা কেদেই দিয়েছে.. । । সাঈদঃ আম্মু তুমি যদি আরেকটা আজে বাজে কথা বলো তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেনো আমি এসব কথা শুনার জন্য মেয়েটাকে আনি নি… । । । মাঃ থাক তুই মেয়েটাকে নিয়ে আমাকে মা বলে ডাকবি না । । আদ্রিতাঃ আমাকে ছেড়ে দিন আমি আপনাদের মাঝে কাটা হয়ে থাকতে পারবো না । । । সাঈদঃ আমি যতদিন বেচে রয়েছি ততদিন আমার সাথেই থাকবে এতে সমাজ কী বললো তাতে আমার কিছু যায় আসে না.. । । আদ্রিতাঃ আচ্ছা পতিতা কাকে বলে… । । সাঈদঃ মেয়েটা কোন দিন বাড়ি থেকে বেড় হয় নি তাই পতিতা কাকে বলে জানে না । । ওই যে কোনো ছেলে যদি কোনো অপরিচিত মেয়েকে নিয়ে আসে ততখন তাকে পতিতা বলে এমনিতে.. । । আদ্রিতাঃ ওও । । এর পর তাকে আমার রুমে নিয়ে আসলাম.. । । । । অন্য দিকে । । তামান্নাঃ হ্যালো আন্টি … । । মাঃ হুম বলো তামান্না । । তামান্নাঃ আমি সাঈদকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই । । মাঃ এটাই সুযোগ সাঈদের সাথে তামান্নার বিয়ে দেওয়ার যেভাবে হোক তামান্নার সাথে বিয়েটা দিতে হবে.. । । মাঃ আচ্ছা তাই তুমি বিয়ের প্রস্তুতি নাও আমি সাঈদকে রাজি করাচ্ছি

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/bristite-beja-sei-rat-s1-ep2) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/bristite-beja-sei-rat) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/bristite-beja-sei-rat-s1-ep4)