অপরিচিত চশমার কাচ

•6 মিনিট পড়া•934 শব্দ
অপরিচিত চশমার কাচ

আমি আনহা আর আমার বেস্টুর নাম শাম্মি । আজ আমাদের দুজনের ই কলেজ লাইফের প্রথম দিন । আমার ব্যাখ্যা দিতে গেলে শেষ হইবো না আমি হলাম ফাজিলের নাতনি । এতো ফাজলামি করি যে শেষ ই হয় না আর শাম্মি শান্ত আবার ফাজিলও । শাম্মি আর আমার পছন্দ প্রায় একই । মাঝে মাঝে বলি দুজনই একই রকম পোলা কে বিয়া করুম । কিন্তু তা তো হয় না । যাই হোক এখনো আসছে না কেন । ওই মাইয়া নির্ঘাত ঘুম থেকে লেট উঠছে । আজ অব্দি যতোবার বলছি আসতে আমার বাড়ি ওয় লেট ই হইছে ।

.

.

আসলো মহারানি……

.

.

আমি : কি আজও দেরি জানু তোমার ( আমরা একে অপরকে জানুই বলি )

শাম্মি : ইয়ে মানে আর কি

আমি : নিশ্চই ঘুমাচ্ছিলি

শাম্মি : কেমনে বুঝলি ?

আমি : তোরে আমি চিনি

শাম্মি : হিহি চল

আমি : হারামি চল

.

.

রিকশায়….

.

আমি : জানু

শাম্মি : কও

আমি : আমার না পছন্দের তালিকায় আরেকটা জিনিস আসছে

শাম্মি : কি আইছে

আমি : চশমাওয়ালা ছেলে

শাম্মি : ওটা আমারো পছন্দ

আমি : হিহি আমি তো জানতাম তোমার আর আমার পছন্দ এক

শাম্মি : হ

.

.

এতক্ষণে তো শুনলেন আমাদের কথা । শাম্মি শান্ত আর আমি চঞ্চল । হিহি আমরা পুরোই বিপরীত ।

.

কলেজে…..

.

.

আমি তো ফাজলামি করতে করতে আর গল্প করতে করতে শাম্মির সাথে যাচ্ছিলাম ।

এমন সময় আমার হাত লেগে কার জানি কি পড়ে গেল এবং তা আবার আমার পায়ের নিচে পড়ে ভেঙ্গেও গেল ।

.

.

আমি ভয়ে পাশে তাকালাম এক ছেলের চশমা ভেঙ্গে ফেলছি ।

আমি : ইইইই সরিইইইইইইই সরিইইইইই আমি ইচ্ছে করে ভাঙ্গি নি সরিইইই সরিইইইই (কান ধরে সরি বলছিলাম )

ছেলেটি : ইটস ওকে ( ছেলেটার নাম হলো নাহিদ । শান্ত স্বভাবের একজন ছেলে । কিন্তু সিরিয়াসও বটে । আবার একটু রাগি বাট সবসময় না । )

আমি : প্লিজ প্লিজ সরি

ছেলে : বাদ দেন ব্যাপার না ভুল হতেই পারে

সামান্য হাসি দিয়ে ( হাসির‌ কারণ মেয়েটা কান ধরছে ঠিক বাচ্চাদের মতো ব্যবহার এটা দেখে নাহিদ না হেসে পারলো না )

আমি : সিওর‌ তো‌

নাহিদ : হুম

.

সামনে থেকে শাম্মি এসে বললো : কি রে কি হইছে

আমি : ওই যে হাত লেগে এক ছেলের চশমা ভাঙ্গে গেছে ।

শাম্মি : দেখে চলিস না কেন

আমি : ভুল হয়ে গেছে তো সরি বললাম তো

শাম্মি : কে ওই‌ ছেলে

.

আমি দেখিয়ে দিতে যাবো তখন দেখি ছেলেটা চলে গেছে ।‌

.

কলেজ এর ক্লাশ শেষে বাড়ি যাচ্ছিলাম ।

এমন সময় শাম্মি এক ছেলের সাথে ধাক্কা খেলো আর দুজনেই পড়ে গেল ।৤

.

.

আমি দুজন কে উঠতে সাহায্য করলাম । ছেলেটার দিকে তাকিয়ে দেখি ওই ছেলেটা কিন্তু এর চোখে চশমা আছে । কিন্তু কেমনে আমার হাত লেগে তো ভাঙ্গে গেছিল মে বি চশমা । আমি ভাবলাম মে বি এক্সট্রা ছিলো । কিন্তু আরেকটা ব্যাপার এই ছেলেটার চোখ গুলো একটু আলাদা লাগছে । সকালে বড্ড মায়াবি লাগছিল । এসব ভাবছিলাম কিন্তু পরেই ভাবলাম আমার কি ।

.

আমি : আপনি ????

ছেলেটি : মানে

আমি : সকালে যে দেখা হলো আমাদের ।

ছেলেটি : কি বলছেন আমি তো প্রথম আপনাকে দেখলাম

আমি : না আমার হাত লেগে যে আপনার

চশমা ভাঙ্গে গেল যে

ছেলেটি : কখন

আমি : এইতো সকালে

ছেলেটি : আপনার মনে হয় ভুল হচ্ছে আমার চশমা তো ঠিক আছে

আমি : আম্মু কি হচ্ছে সকালে কি ভুত ছিলো নাকি

.

কি একটা ভেবে ছেলেটা চলে গেল ।

.

আনহা ভাবলো ওর ই হয়তো ভুল । বাড়ি চলে গেলো সে‌।

.

বাড়িতে বাহিদ বসে আছে । এমন সময় কে যেন তার কাধে হাত দিলো হঠাৎ ।

.

নাহিদ চমকে উঠলো ।

ছেলেটি বললো : কখন আসছিস‌?

নাহিদ : সকালে‌

ছেলেটি : জানাস নি কেনো ?

নাহিদ : ভাবলাম সারপ্রাইজ দিবো তাই তোর কলেজও গেছিলাম কিন্তু তোকে পাই নি । বরং আমার চশমা ভাঙ্গে গেছে ।

.

চশমা ভাঙ্গার কথা শুনে ছেলেটি বললো : একটা মেয়ের হাত লেগে ভাঙ্গে গেছে নাকি‌?

নাহিদ : হুম

ছেলেটি : তার মানে তোর কথাই বলছিলো

নাহিদ : কে ?

ছেলেটি : যার হাত লেগে তোর চশমার মৃত্যু হইছে

নাহিদ : কি বললো ওই মেয়ে

ছেলেটি : বাহ খোঁজ নিচ্ছিস ব্যাপার কি

নাহিদ : হুর না কোনো ব্যাপার না

ছেলেটি : হাহা বাদ দে চল খেতে বসি

নাহিদ : হুম চল

.

ছেলেটি হলো জাহিদ আর নাহিদের পরিচয় তো দিলাম ই । এরা যমজ ভাই । ছোট থেকেই একসাথে থাকতো । কিন্তু এখন তারা আলাদা থাকে । এর মানে এই না যে তারা কোনো বিপদে দূরে থাকে । নাহিদের ব্রেইন অনেক ভালো । তাই সে ঢাকায় থাকে । বুয়েটে চান্স পেয়ে সে চলে যায় ।

জাহিদ এবার এইচএসসি দিবে ।

.

কি ভাবছেন ? এরা একই ক্লাশে কেনো না ? এসএসসি দেওয়ার আগে জাহিদ এর পা ভেঙ্গে যায় তাতে সে এক বছর পিছিয়ে পড়ে । তার ব্রেইনও ভালো ।

.

বিকালে….

জাহিদ : চল ঘুরতে যাই

নাহিদ : আচ্ছা

.

পার্কে….

জাহিদ : তুই দাড়া আমি কোক কিনে আনতেছি

নাহিদ : ওকে

.

নাহিদ হাটছিল…

হঠাৎ লক্ষ করলো এক মেয়ে পিচ্চিদের সাথে খেলছে…

নাহিদ ভাবলো এ তো সেই মেয়ে যার সাথে ধাক্কা খাইছিলাম । হাহা এর চেহারায় অদ্ভুদ মায়া আছে তাই তো ভোলা যায় না ।

.

খেলতে খেলতে নাহিদ আর আমার ধাক্কা লাগলো ।

আমি : আম্মু আবার কার কি ভেঙ্গে ফেললাম

ও না ভাগ্যিস কিছু ভাঙ্গে নি ।

আপনিইইইই ?

নাহিদ : জ্বী

আমি : আমি আপনারই চশমা ভাঙ্গে ফেলছিলাম মনে করে দেখেন ?

তখন তো চলে গিয়েছিলেন

নাহিদ : হুম আমারই ভেঙ্গে ফেলছিলে

আমি : তো কলেজ ছুটির পর অস্বীকার করলেন কেন ?

নাহিদ : কখন

আমি : কলেজ শেষে

নাহিদ : না‌

আমি : হয় আমার মাথা নষ্ট নাহয় আপনার আল্লাহ গো ।

.

এমন সময় পিচ্চি গুলো আমাকে টেনে নিয়ে গেল । কিন্তু আমি কনফিউজ হয়ে গেলাম ।

অধ্যায় 1 সমাপ্ত

আপনি এই অধ্যায়টি পড়া শেষ করেছেন। পরবর্তী পর্বে যান অথবা আপনার প্রতিক্রিয়া জানান!

মন্তব্যসমূহ

0

আলোচনায় যোগ দিন

মতামত জানাতে এবং পাঠকদের সাথে আলোচনায় অংশ নিতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।

প্রথম মন্তব্যটি করে আলোচনা শুরু করুন!

রকমারি কালেকশন

বইপ্রেমীদের জন্য রকমারি বেস্টসেলার

অধ্যায় পাঠ শেষে সংগ্রহ করুন আপনার পছন্দের ঘরানার সেরা বই ও বিশেষ ডিসকাউন্ট

অপরিচিত চশমার কাচ

অনুচ্ছেদ 1 / 1 • চলছে
বিজ্ঞাপন