> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep1) | [জেসন](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep1?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep1?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep1?format=atom)

# অপরিচিত চশমার কাচ

![অপরিচিত চশমার কাচ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-1939-50055f.webp)

---
*[আভন্তিকা আনহা](https://golpohub.com/authors/avantika-anha)-এর [চশমাওয়ালা ছেলেটি](https://golpohub.com/series/chashmawala-cheleti) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 934
- **প্রকাশিত:** Sep 6, 2026
---

আমি আনহা আর আমার বেস্টুর নাম শাম্মি । আজ আমাদের দুজনের ই কলেজ লাইফের প্রথম দিন । আমার ব্যাখ্যা দিতে গেলে শেষ হইবো না আমি হলাম ফাজিলের নাতনি । এতো ফাজলামি করি যে শেষ ই হয় না আর শাম্মি শান্ত আবার ফাজিলও । শাম্মি আর আমার পছন্দ প্রায় একই । মাঝে মাঝে বলি দুজনই একই রকম পোলা কে বিয়া করুম । কিন্তু তা তো হয় না । যাই হোক এখনো আসছে না কেন । ওই মাইয়া নির্ঘাত ঘুম থেকে লেট উঠছে । আজ অব্দি যতোবার বলছি আসতে আমার বাড়ি ওয় লেট ই হইছে । . . আসলো মহারানি…… . . আমি : কি আজও দেরি জানু তোমার ( আমরা একে অপরকে জানুই বলি ) শাম্মি : ইয়ে মানে আর কি আমি : নিশ্চই ঘুমাচ্ছিলি শাম্মি : কেমনে বুঝলি ? আমি : তোরে আমি চিনি শাম্মি : হিহি চল আমি : হারামি চল . . রিকশায়…. . আমি : জানু শাম্মি : কও আমি : আমার না পছন্দের তালিকায় আরেকটা জিনিস আসছে শাম্মি : কি আইছে আমি : চশমাওয়ালা ছেলে শাম্মি : ওটা আমারো পছন্দ আমি : হিহি আমি তো জানতাম তোমার আর আমার পছন্দ এক শাম্মি : হ . . এতক্ষণে তো শুনলেন আমাদের কথা । শাম্মি শান্ত আর আমি চঞ্চল । হিহি আমরা পুরোই বিপরীত । . কলেজে….. . . আমি তো ফাজলামি করতে করতে আর গল্প করতে করতে শাম্মির সাথে যাচ্ছিলাম । এমন সময় আমার হাত লেগে কার জানি কি পড়ে গেল এবং তা আবার আমার পায়ের নিচে পড়ে ভেঙ্গেও গেল । . . আমি ভয়ে পাশে তাকালাম এক ছেলের চশমা ভেঙ্গে ফেলছি । আমি : ইইইই সরিইইইইইইই সরিইইইইই আমি ইচ্ছে করে ভাঙ্গি নি সরিইইই সরিইইইই (কান ধরে সরি বলছিলাম ) ছেলেটি : ইটস ওকে ( ছেলেটার নাম হলো নাহিদ । শান্ত স্বভাবের একজন ছেলে । কিন্তু সিরিয়াসও বটে । আবার একটু রাগি বাট সবসময় না । ) আমি : প্লিজ প্লিজ সরি ছেলে : বাদ দেন ব্যাপার না ভুল হতেই পারে সামান্য হাসি দিয়ে ( হাসির‌ কারণ মেয়েটা কান ধরছে ঠিক বাচ্চাদের মতো ব্যবহার এটা দেখে নাহিদ না হেসে পারলো না ) আমি : সিওর‌ তো‌ নাহিদ : হুম . সামনে থেকে শাম্মি এসে বললো : কি রে কি হইছে আমি : ওই যে হাত লেগে এক ছেলের চশমা ভাঙ্গে গেছে । শাম্মি : দেখে চলিস না কেন আমি : ভুল হয়ে গেছে তো সরি বললাম তো শাম্মি : কে ওই‌ ছেলে . আমি দেখিয়ে দিতে যাবো তখন দেখি ছেলেটা চলে গেছে ।‌ . কলেজ এর ক্লাশ শেষে বাড়ি যাচ্ছিলাম । এমন সময় শাম্মি এক ছেলের সাথে ধাক্কা খেলো আর দুজনেই পড়ে গেল ।৤ . . আমি দুজন কে উঠতে সাহায্য করলাম । ছেলেটার দিকে তাকিয়ে দেখি ওই ছেলেটা কিন্তু এর চোখে চশমা আছে । কিন্তু কেমনে আমার হাত লেগে তো ভাঙ্গে গেছিল মে বি চশমা । আমি ভাবলাম মে বি এক্সট্রা ছিলো । কিন্তু আরেকটা ব্যাপার এই ছেলেটার চোখ গুলো একটু আলাদা লাগছে । সকালে বড্ড মায়াবি লাগছিল । এসব ভাবছিলাম কিন্তু পরেই ভাবলাম আমার কি । . আমি : আপনি ???? ছেলেটি : মানে আমি : সকালে যে দেখা হলো আমাদের । ছেলেটি : কি বলছেন আমি তো প্রথম আপনাকে দেখলাম আমি : না আমার হাত লেগে যে আপনার চশমা ভাঙ্গে গেল যে ছেলেটি : কখন আমি : এইতো সকালে ছেলেটি : আপনার মনে হয় ভুল হচ্ছে আমার চশমা তো ঠিক আছে আমি : আম্মু কি হচ্ছে সকালে কি ভুত ছিলো নাকি . কি একটা ভেবে ছেলেটা চলে গেল । . আনহা ভাবলো ওর ই হয়তো ভুল । বাড়ি চলে গেলো সে‌। . বাড়িতে বাহিদ বসে আছে । এমন সময় কে যেন তার কাধে হাত দিলো হঠাৎ । . নাহিদ চমকে উঠলো । ছেলেটি বললো : কখন আসছিস‌? নাহিদ : সকালে‌ ছেলেটি : জানাস নি কেনো ? নাহিদ : ভাবলাম সারপ্রাইজ দিবো তাই তোর কলেজও গেছিলাম কিন্তু তোকে পাই নি । বরং আমার চশমা ভাঙ্গে গেছে । . চশমা ভাঙ্গার কথা শুনে ছেলেটি বললো : একটা মেয়ের হাত লেগে ভাঙ্গে গেছে নাকি‌? নাহিদ : হুম ছেলেটি : তার মানে তোর কথাই বলছিলো নাহিদ : কে ? ছেলেটি : যার হাত লেগে তোর চশমার মৃত্যু হইছে নাহিদ : কি বললো ওই মেয়ে ছেলেটি : বাহ খোঁজ নিচ্ছিস ব্যাপার কি নাহিদ : হুর না কোনো ব্যাপার না ছেলেটি : হাহা বাদ দে চল খেতে বসি নাহিদ : হুম চল . ছেলেটি হলো জাহিদ আর নাহিদের পরিচয় তো দিলাম ই । এরা যমজ ভাই । ছোট থেকেই একসাথে থাকতো । কিন্তু এখন তারা আলাদা থাকে । এর মানে এই না যে তারা কোনো বিপদে দূরে থাকে । নাহিদের ব্রেইন অনেক ভালো । তাই সে ঢাকায় থাকে । বুয়েটে চান্স পেয়ে সে চলে যায় । জাহিদ এবার এইচএসসি দিবে । . কি ভাবছেন ? এরা একই ক্লাশে কেনো না ? এসএসসি দেওয়ার আগে জাহিদ এর পা ভেঙ্গে যায় তাতে সে এক বছর পিছিয়ে পড়ে । তার ব্রেইনও ভালো । . বিকালে…. জাহিদ : চল ঘুরতে যাই নাহিদ : আচ্ছা . পার্কে…. জাহিদ : তুই দাড়া আমি কোক কিনে আনতেছি নাহিদ : ওকে . নাহিদ হাটছিল… হঠাৎ লক্ষ করলো এক মেয়ে পিচ্চিদের সাথে খেলছে… নাহিদ ভাবলো এ তো সেই মেয়ে যার সাথে ধাক্কা খাইছিলাম । হাহা এর চেহারায় অদ্ভুদ মায়া আছে তাই তো ভোলা যায় না । . খেলতে খেলতে নাহিদ আর আমার ধাক্কা লাগলো । আমি : আম্মু আবার কার কি ভেঙ্গে ফেললাম ও না ভাগ্যিস কিছু ভাঙ্গে নি । আপনিইইইই ? নাহিদ : জ্বী আমি : আমি আপনারই চশমা ভাঙ্গে ফেলছিলাম মনে করে দেখেন ? তখন তো চলে গিয়েছিলেন নাহিদ : হুম আমারই ভেঙ্গে ফেলছিলে আমি : তো কলেজ ছুটির পর অস্বীকার করলেন কেন ? নাহিদ : কখন আমি : কলেজ শেষে নাহিদ : না‌ আমি : হয় আমার মাথা নষ্ট নাহয় আপনার আল্লাহ গো । . এমন সময় পিচ্চি গুলো আমাকে টেনে নিয়ে গেল । কিন্তু আমি কনফিউজ হয়ে গেলাম ।

---

[সিরিজ সূচি](https://golpohub.com/series/chashmawala-cheleti) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep2)