> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep2) | [জেসন](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep2?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep2?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep2?format=atom)

# এলোকেশীর অচেনা সুর

![এলোকেশীর অচেনা সুর](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-1940-5633ab.webp)

---
*[আভন্তিকা আনহা](https://golpohub.com/authors/avantika-anha)-এর [চশমাওয়ালা ছেলেটি](https://golpohub.com/series/chashmawala-cheleti) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 815
- **প্রকাশিত:** Sep 6, 2026
---

নাহিদ আনহার দিকে তাকিয়ে আছে । কেন যে সে নিজেও জানে না । কেন জানি মায়ার জালে সে তাকিয়ে আছে । . হঠাৎ কে জানি ধাক্কা দিলো নাহিদ কে । নাহিদ : ও জাহিদ তুই জাহিদ : কি দেখিস ভাবি পছন্দ হলো নাকি নাহিদ : হুম জাহিদ : কিইইইইই ? নাহিদ : না কি বলিস আমি কেনো পছন্দ করবো চল চল ওদিক যাই জাহিদ : (ভাবছে ডাল মে কুচ কালা হ্যা ) আচ্ছা চল । . ঘুরা শেষে রাতে….. নাহিদ চোখ বন্ধ করে মেয়ে টার কথা ভাবছে ” কি মায়া আছে তার মাঝে বারবার কেন ভাবছি তার কথা । তবে কি আমি ওর মায়ায় জড়াচ্ছি । নাহ এটা কেন হবে ? না এটা হতে পারে না (কেন হতে পারে না পরে জানবেন ) . তারপরের দিন খাবার টেবিলে…… জাহিদ : তুই আজ আমার কলেজে চল বন্ধুদের সাথে পরিচয় করাবো তোর । নাহিদ : আচ্ছা . . কলেজে…… আমি আর শাম্মি আজও গল্প করতে করতে আসতেছিলো এখন সাবধানেই চলি আমি । হিহি বারবার ভাঙ্গুম নাকি মানুষের জিনিস । . শাম্মি : তুই দ্বারা আমি একটু রিয়ার সাথে কথা বলে আসতেছি । . আমি : যা . শাম্মি গেলো আর আমি ওর অপেক্ষা করছিলাম । সামনে দেখলাম ফুলের গাছে ফুল ফুটছে একটু উপরে কিন্তু ভালো লাগছে । খুব নিতে ইচ্ছে করছিল । ভাবলাম পারবো ছিঁড়তে ।‌ যেই ভাবা সেই কাজ । ভাগ্যিস সবাই নিজ নিজ কাজে ব্যাস্ত আর এদিকে ওতো আসে না । . . নাহিদ দেখলো একটা মেয়ে ফুল ছিঁড়ার চেষ্টা করছে । নাহিদ ওদিকে গিয়ে… নাহিদ : এই যে মিস কি করেন . (আমি হঠাৎ ডাক সামলাতে না পেয়ে পড়ে গেলাম । পড়লাম তো পড়লাম কার উপর জানি পড়লাম । কারো উপর পড়ছি তো পড়ছি দেখলাম কি জানি ভাঙ্গে ফেলছি ) আমি দেখলাম ওই যে ভুত ছেলেটা । আমি : আপনি নাহিদ : ( হায় আল্লাহ আবার চশমা ভাঙ্গে ফেলছে এই মেয়ে ) জ্বী আমি : আবার সরি এইবার আমার দোষ নাই আপনার দোষ । আপনি ডাক দিলেন কেনো দেখলেন তো পড়ে গেলাম । আপনারো ক্ষতি হলো আমারো । ফুলটাও পেলাম না দুরর থাকেন আপনি আমি হাত ধুয়ে নিবো বাই . আমি চলে যাওয়ার পর…. . নাহিদ : বাহ রে আমি কি করলাম খালি তো জিজ্ঞেস করতে গেছিলাম । থাক যাই হোক চশমা আবার ভাঙ্গে গেছে ভাগ্যিস চোখে বেশি প্রব্লেম নাই । নইলে চশমা ছাড়া দেখতেই পাইতাম না হাহা । . আমি হাত ধুতে যাচ্ছি দেখি শাম্মি , রিয়া আর একটা ছেলে । আমি ওদিক গিয়ে দেখি ওই ছেলে । আমি শকড : আপনি না ওখানে ছিলেন এখানে কেমনে ? জাহিদ : কি বলেন আমি তো এখানেই আছি আমি : কেমনে সম্ভব ? শাম্মি : হুম রে ও তো এখানেই আছে গল্প করছে আমাদের সাথে আমি : কিন্তু শাম্মি : কিন্তু তিন্তু না নে পরিচিতো হ ইনি আমাদের ১ বছর সিনিয়র কিন্তু রিয়ার ফ্রেন্ড সেই অনুপাতে আমাদেরও ফ্রেন্ড আমি : ওকে . আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হলো। অনেক গল্পও করলাম । কিন্তু আমি একটা জিনিস নিয়ে ভাবছি । জাহিদ যদি‌ ওখানেই ছিলো তাইলে কি ওইটা ওর ভুত ছিল । আল্লাহ গো কি হইতাছে আমার সাথে । . অপরদিকে নাহিদ ভাবছে এলোকেশির কথা , ” নাহিদ কিছুদিন আগে মাঠে এক মেয়েকে দেখে ভিড়ের মাঝে সে শুধুই মেয়েটার চুল দেখতে পেয়েছিলো । সেই সাথে মেয়েটার কাজল কালো চোখ শাড়ি পড়া ছিল মেয়েটা । মুখ না দেখার কারণ মেয়েটা আড়ালে ছিলো আর গান গাচ্ছিলো । ভয়েসও শুনেছিলো নাহিদ কিন্তু খুঁজে পায় নি পড়ে । তারপর থেকে নাহিদের ভাবনায় সেই এলোকেশির স্বপ্ন । . পরেরদিন…. ছুটির দিন হওয়ায় গিটার হাতে নিয়ে মাঠে যাচ্ছিলাম সকাল ৫:৩০ এ । এই সময় মানুষ কম থাকে তাই মাঠে গিয়ে গান করি আমি । আজ সবাই আসবে শাম্মি আর অন্যান্য বন্ধুরা । . . সবাই আসার পর… সবাই গান করছিলো সাথে আমিও এমন সময় জাহিদ বললো তোমরা থাকো আমার একটা কাজ আছে । . . আমরা বললাম ওকে কিছুক্ষণ পর নাহিদ গেলো । ও রোজ ই যায় সেখানে সকালে হাঁটার অভ্যাস । আমি দেখলাম নাহিদ কে । কিন্তু আমি তাকে জাহিদ ই ভাবলাম । কারণ আমি তো জানি না যে জাহিদের যমজ ভাই আছে । . আমি : কি রে কাজ হলো নাহিদ : আমাকে বলছেন ? আমি : এখানে কি ভুত আছে ? অবশ্য হতেও পারে মাঝে মাঝে তো আমি তোর ভুত কে দেখি হিহি নাহিদ : কি বলছেন? আমি : চল এবার তোর গান করার পালা নাহিদ : মানে আমি : ওই তোরা দেখ জাহিদ গান করতে চায় না নাহিদ : ( এরা আমাকে জাহিদ ভাবছে কিন্তু আমি তো নাহিদ । এদের বলতে হবে) শুনুন আমরা কেউ শুনলাম না । . বাধ্য হয়েই নাহিদ গান করলো কিন্তু ও সেই গানটাই গাইলো যা এলোকেশির মুখে শুনেছিলো । . “তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে ভাবতে পারি না । তুমি আমার সুখ তবু তোমাত নিয়ে ঘর বাঁধি না” . . আমি : বাহ তুই আমার প্রিয় গানটা গাইছিস থেংক ইউ নাহিদ : ওয়েলকাম কিন্তু আমি : কোনো কিন্তু না আচ্ছা চল সবাই বাড়ি যাই আমি যাবো এখন । . সবাই চলে গেলো । কেউ শুনলো না নাহিদ যে বলতে চাইলো যে সে জাহিদ না ।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep1) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/chashmawala-cheleti) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/chashmawala-cheleti-s1-ep3)