{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36",
        "json": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36",
        "title": "ছায়া নীল পর্ব ৩৬ - দুটি হৃদয়ের শেষ আশ্রয় | Chaya Nil Part 36 (শেষ পর্ব)",
        "description": "পড়ুন ছায়া নীল পর্ব ৩৬ (শেষ পর্ব)। শারলিন ও সৌরভের পুনর্মিলন ও জীবনের নতুন পূর্ণতার গল্প।",
        "keywords": "ছায়া নীল পর্ব ৩৬, ছায়া নীল ৩৬, শেষ পর্ব, chaya nil porbo 36, chaya nil part 36, chaya nil last part, ছায়া নীল সমাপ্তি, শারলিন, সৌরভ, পুনর্মিলন",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "দুটি হৃদয়ের শেষ আশ্রয়",
                    "position": 36,
                    "description": "মায়ের মৃত্যুর পর দুই মাসের দীর্ঘ নির্বাক দূরত্বের অবসান ঘটিয়ে শারলিন যখন চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই বড় ফুপুর ঘোষণায় উন্মোচিত হয় এক মধুর বার্তা। শারলিনের মাতৃত্বের খবর সৌরভের পাথুরে হৃদয়কে ভেঙে ভালোবাসার কোন জোয়ারে ভাসিয়ে দেয়?",
                    "url": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT10M",
                    "datePublished": "2026-09-12T03:47:42+00:00",
                    "dateModified": "2026-09-12T03:52:48+00:00",
                    "wordCount": 1443,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2184-7890f3.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "ছায়া নীল",
                        "url": "https://golpohub.com/series/chaya-nil"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মারিয়া কবির",
                        "url": "https://golpohub.com/authors/maria-kabir"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "ছায়া নীল",
                            "item": "https://golpohub.com/series/chaya-nil"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "দুটি হৃদয়ের শেষ আশ্রয়",
                            "item": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2184,
        "ep_number": 36,
        "title": "দুটি হৃদয়ের শেষ আশ্রয়",
        "slug": "chaya-nil-s1-ep36",
        "url": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep36",
        "reading_time": 10,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2184-7890f3.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-12T03:47:42+00:00",
            "updated_at": "2026-09-12T03:52:48+00:00"
        },
        "meta": {
            "word_count": 1443,
            "seo_title": "ছায়া নীল পর্ব ৩৬ - দুটি হৃদয়ের শেষ আশ্রয় | Chaya Nil Part 36 (শেষ পর্ব)",
            "seo_description": "পড়ুন ছায়া নীল পর্ব ৩৬ (শেষ পর্ব)। শারলিন ও সৌরভের পুনর্মিলন ও জীবনের নতুন পূর্ণতার গল্প।",
            "keywords": "ছায়া নীল পর্ব ৩৬, ছায়া নীল ৩৬, শেষ পর্ব, chaya nil porbo 36, chaya nil part 36, chaya nil last part, ছায়া নীল সমাপ্তি, শারলিন, সৌরভ, পুনর্মিলন",
            "characters_involved": [
                "শারলিন",
                "সৌরভ",
                "বড় ফুপু",
                "আফরোজা"
            ]
        },
        "content": "মেজো ফুপু মারা গেছেন ১ সপ্তাহ হলো। ও খুব চুপচাপ হয়ে গেছে। ও কখনওই বেশি কথা বলতো না।যাও একটু বলতো ফুপুর মারা যাবার পর আরো বেশি চুপচাপ হয়ে গেছে। যন্ত্রের মতো ওর জীবন হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে গোসল, ব্রাশ করে নাস্তা করে অফিসে যায়, রাতে ফিরে এসে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়ে।\n\nখুব জরুরি না হলে আমার সাথে কথা বলেনা। আমরা আগের পুরাতন বাড়িতে থাকি না। ওর অফিসের পাশে একটা দোতলা বাড়ির দোতলার পশ্চিম দিকের ফ্ল্যাট টা ভাড়া নেয়া হয়েছে।\nএকটা কাজের মেয়েই আমার কথা বলার সংগী।\nপুরো ১ টা সপ্তাহ ও এভাবেই কাটালো। জানি না আর কতো সপ্তাহ এভাবে কাটাবে।\nআমার নিজের মধ্যে খুটে খুটে মরছি আমি। বারবার মনে হচ্ছে, ওর মায়ের মৃত্যুর জন্য ও আমাকে দায়ী করেছে। আমি কিছু বলতেও পারছিলাম না আবার সহ্যও করতে পারছিলাম না।\nপুরো ২ টা মাস কেটে গেলো ও আমার সাথে তেমন কথাও বলেনা। এমনকি আমার হাতটাও ও স্পর্শ করেনি। আমি যেচে কথা বলতে গেলে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর উত্তর দেয়। তাও খুব সংক্ষিপ্ত।\nআমার যাওয়ার মতো জায়গাও খুঁজে পাচ্ছিনা। আফরোজার সাথে দেখা করা দরকার। ও হয়তোবা আমাকে কোনো সেফ জায়গা খুঁজে দিতে পারবে। সৌরভ আমাকে একদমই পছন্দ করছে না। ও আমাকে চলে যেতে বলতেও পারছেনা।\nআফরোজার নাম্বারে ফোন দিলাম। ও রিসিভ করলো। আমি বললাম\n– আফরোজা, ভালো আছিস?\n– আরে শারলিন। আমি ভালো আছি। তুই কেমন আছিস?\n– আমি ভালোই আছি।\n– মিথ্যে কেনো বলছিস? কী হয়েছে বলবি?\n– তোর আজ বিকালে সময় হবে?\n– হ্যা হবে। বাসায় আয়।\n– না। কোনো একটা রেস্টুরেন্ট হলে ভালো হয়।\nকোন রেস্টুরেন্ট এ দেখা করবো, কটায় সব ঠিক করে মোবাইল চার্জে দিয়ে রাখলাম। মনে মনে ছক কেটে ফেলেছি। আপাতত ছোটোখাটো কোনো চাকরী করবো। পড়াশোনাটাও চালিয়ে যাবো। একটা হোস্টেল হলে ভালো হয়।\nবিকালে বের হলাম, কাজের মেয়েটাকে বলে গেলাম। ভাইয়া বাদে অন্য কেউ আসলে দরজা খুলবে না।\nআমি পৌছানোর আগে আফরোজা এসে রেস্টুরেন্টের কোণার একটা টেবিলে বসে আছে।\nআমাকে দেখে আফরোজা চমকে উঠে বলল\n– তোর এই অবস্থা কেন?\n– বুঝলাম না।\n– তোর চেহারা দেখেছিস? শরীরের হাড় গোড় বের হয়ে গেছে।\nআমি নিজেও খেয়াল করিনি। এই ২ টা মাস শুধু সমাধান খুঁজেছি পাইনি। আমি মৃদুস্বরে বললাম\n– আমাকে একটু সাহায্য করতে পারবি?\n– বল, সাধ্যের মধ্যে হলে করবো।\n– আমাকে ছোটোখাটো একটা চাকরী খুঁজে দে না। আমার পেট চলে যাবে এরকম।\n– হ্যা, তা পারবো কিন্তু কী হয়েছে বলবি?\nচোখের কোণায় কয়েক ফোটা পানি জমে আছে। গাল বেয়ে পরে গেলো। ওড়না দিয়ে মুছে বলতে শুরু করলাম। ও গম্ভীর স্বরে বলল\n– ভালো করেছিস। তবে চাকরি টা পেতে সময় লাগবে। ধর ২-৪ দিন। তুই এই কদিন তোর বরের সাথে থাক। আমি তোকে জানাবো।\nবাসায় আসার পর একটু সাবধানে থাকতে শুরু করলাম। ও যেন কোনোভাবেই বুঝতে না পারে সেদিকে বেশি সতর্কতা বজায় রাখলাম।\nমনে মনে ছক কেটে রাখলাম কী কী নিবো। আমার অবশ্য বেশি জামাকাপড় নেই।\nআমার তো কোনো দোষ নেই। ও আর ওর মা আমাকে নিয়ে খেলেছে।\nনীল কে ছেড়ে যেতে আমার খারাপ লাগবে কিন্তু আমাকে বাঁচতে হবে।ওর প্রতি আমার মনে ভালবাসার পাশাপাশি ঘৃণাটাও জন্ম নিয়েছে।\nএগুলো ভাবছিলাম আর বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। কলিংবেল বেজে উঠলো। মেয়েটা দরজা খুললো। তারপর হাসি মুখে মেয়েটা এসে বলল\n– আপামনি, আপনার বড় ফুপু এসেছেন।\nবড় ফুপু আমাকে দেখে প্রথমে একটু চমকে গেলেন। তারপর আমাকে বললেন\n– শারলিন, একটু দাড়া তো।\nআমি দাঁড়ালাম। বড় ফুপু আমাকে ঘুরেঘুরে দেখছেন। তারপর পেটে হাত দিয়ে কী যেন বুঝার চেষ্টা করলেন। তার মুখে হাসির ঝিলিক লেগে গেলো। আমাকে বললেন\n– সৌরভ টা কখন আসবে?\n– রাত হবে।\n– হতচ্ছড়াটা একটু খেয়ালও রাখে না তোর। আজকে আসুক আমার ভাস্তির এই হাল করে রেখেছে। এর শোধ আমি তুলবো।\nআমার এখন আর এসব চিন্তা মাথায় আসছে না। মাথায় শুধু ঘুরছে কীভাবে চলে যাওয়া যায়? ও অবশ্য আমাকে খুঁজবে না। তারপর ও যদি খোজার চেষ্টা করে তাহলে যাতে আমাকে খুঁজে না পায় সেই চেষ্টা করতে হবে।\nবড় ফুপু বললেন\n– রান্না করা আছে?\n– হ্যা আছে।\n– ওগুলো ফ্রিজে রেখে দেই। বিরিয়ানি রান্না করি। সবাই মিলে একসাথে খাওয়া যাবে।\n– কী কী গুছিয়ে দিতে হবে বলুন?\n– তুই রেস্ট নে।\nআমি আর কথা বাড়ালাম না। এই সংসার এর প্রতি আমার কোনো বিন্দুমাত্র মায়া নেই। আমার মন চাচ্ছে এখনি পালাই।\nবিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বড় ফুপুর ডাকে। আমাকে টেনে তুলে হাত মুখ ধুইয়ে খাবার টেবিলে নিয়ে গেলো। সৌরভ যে চেয়ার টাতে বসেছে আমাকে তার মুখোমুখি চেয়ার টাতে বসিয়ে দিলো।\nকাজের মেয়ে আর বড় ফুপু পাশাপাশি বসলেন।\nবিরিয়ানি বরাবরের মতোই ভালো হয়েছে।খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। একটা বারের জন্যেও ওর দিকে তাকাতে ইচ্ছে করছেনা। বড় ফুপু ওকে বললেন\n– শারলিন অসুস্থ সেটা কি তুই জানিস?\nও বলল\n– জানি না। ওসব দেখার সময় আমার নেই।\n– তাহলে বিয়ে কেনো করেছিলি?\n– আমার মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে।\nকথাগুলো আমার গায়ে কাটার মতো ফুটছিলো। বাসররাতে যা যা বলেছিলো সব মিথ্যে?\nফুপু বললেন\n– তুই জানতি, মেজো কখনওই স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। আর ফিরিয়ে আনার জন্য ওকে বিয়ে করাটা জরুরী ছিলো না।\n– কী বলতে চাচ্ছো?\n– ও তোর স্ত্রী। আর তোর মায়ের মারা যাওয়ার কারণ অবশ্যই ও না।\n– জানি কিন্তু আমার ওকে অসহ্য লাগে এখন।\n– তাহলে ওকে বের করে দিলেই পারিস।শুধুশুধু ওকে আটকে রেখেছিস। ওর জীবন এখনো অনেক বাকি। এতো সুন্দর মেয়েকে যে কেউ বিয়ে করতে রাজি হবে।\n– ওকে আমি আটকে রাখিনি।\nকথাটা শুনে আমার মেজাজ বিগড়ে গেলো। রাগেগরগর করে বলে ফেললাম\n– আমি ইনশাআল্লাহ আগামী ২-৪ দিনের মধ্যে চলে যাবো।\nও কিছুই বলল না। বড় ফুপু বললেন\n– বাচ্চা পেটে নিয়ে একা থাকা যায়না।\nকথাটা শুনে আমি হেসে বললাম\n– বাচ্চা কোথা থেকে আসবে।\nবড় ফুপু বললেন\n– তুই প্রেগন্যান্ট শারলিন। এই অবস্থায় তো রেস্টে থাকতে হয়। আর তুই এমনিতেই অসুস্থ।\n– এটা সম্ভব না। আমি প্রেগন্যান্ট না। আপনি শুধুশুধু ভাবছেন। আমাকে সংসারে রাখার জন্য আপনি মিথ্যে বলছেন।\n– বিশ্বাস না করলে, ডাক্তারের কাছে গিয়ে চেকাপ করিয়ে নিস।\nসৌরভ বলল\n– ওকে আমার সহ্য হয়না আর তো ওর বাচ্চাকে। হেহ, ওকে বলো চলে যেতে। আমার ওকে প্রয়োজন নেই।\nবড় ফুপু চলে গেলেন। বেডরুমের জানালা ধরে রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি আমি কি সত্যি মা হবো?\nযদিও বা হই তাহলে আমার সন্তানকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি তো সামান্য ইন্টার পাশ। আমার চাকরী হলেও খুব খারাপ নিম্নমানের হবে। ওকে আমি ভালো খাবার, ভালো পোশাক দিতে পারবো না কিন্তু ওকে অনেক ভালবাসতে পারবো। অনেক ভালবাসবো, আমার নিঃসংজ্ঞতা কাটানোর ওই তো একজন হবে।\nনাকে সিগারেটের ধোয়া এসে লাগলো। পিছনে তাকিয়ে দেখলাম, সৌরভ চেয়ারে বসে সিগারেট টানছে। আমি মৃদুস্বরে বললাম\n– আমার কষ্ট হচ্ছে। বাইরে গিয়ে ধূমপান করো।\nও সিগারেট টা ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমার অসহ্য লাগছে। ও আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমার শরীর ঘিনঘিন করতে লাগলো। আমি বললাম\n– দূরে থাকো।\n– অনেকদিন দূরে থেকেছি এখন পারছিনা।\n– অন্য কাউকে নিয়ে আসো। তারপর তার গা ঘেঁষে দাঁড়াবা।\n– বউ থাকতে অন্য নারীর কাছে যাওয়াটা ঠিক হবেনা। আর আমার তোমাকে ছাড়া অন্য মেয়ের প্রতি কোনো আকর্ষণ নেই।\nভাবছো ওসব কেনো বললাম?\nআসলে মনের ভিতরের চাপা রাগটা ঝেড়েছি।\n– আমি ঘুমাবো এখন।\n– অনেক ঘুমিয়েছো তুমি। তুমি চলে যাওয়ার প্ল্যান করছো তাই না?\n– হ্যা। আমার তো কোনো প্রয়োজন নেই তাই।\n– শুনো শারলিন, আমার কাছ থেকে দূরে যাওয়ার একটাই উপায় আছে সেটা হচ্ছে তোমার মৃত্যু। তুমি যতদিন জীবিত আছো ততদিন আমার সাথে তোমাকে থাকতে হবে।\nআর খাবার টেবিলে ওসব কথা বলেছি, যাতে তোমার চলে যাওয়ার কথাটা তুমি নিজের মুখে স্বীকার করো।\nআমি কাঁদতে শুরু করলাম। ও বলল\n– প্রেগন্যান্ট অবস্থায় মেয়েদের হাসিখুশি থাকতে হয়। তাহলে বাচ্চাও হাসিখুশি থাকে, সুস্থ থাকে।\n– আমি প্রেগন্যান্ট?\n– হ্যা, সেটা তো আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছি কিন্তু বলা হয়নি। নিজেকে ঠিক করতে করতেই দেরি হয়ে গেলো।\n– আমাকে নিয়ে ভাবতে হবেনা তোমার।\n– আমার ভাবতে হবেই। কারণ আমার জীবন এখন তোমাকে ঘিরেই। মাকে খুব ভালবাসি তাই তার মৃত্যুতে খুব ডিপ্রেশনে পরে গিয়েছিলাম। তাছাড়া কিছুই না। আফরোজা আমাকে সব বলেছে। প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি। পরে ও তোমার ছবি দেখালো। তখন বুঝতে পারলাম, আমার তোমার সাথে এতোটা দূরত্ব সৃষ্টি করা ঠিক হয়নি।\n– আমি চলে যাবো।\n– সেটা হচ্ছেনা। আমি তোমাকে ভালবাসি খুব ভালবাসি। আর আমাদের সন্তানকেও ভালবাসি।\n– যদি তোমার সন্তান না হয়?\n– শারলিন, তোমার চরিত্র কেমন আমি জানি। আমি ছাড়া তোমাকে কেউই স্পর্শ করেনি। আর তুমি আমার স্পর্শ ছাড়া কারোরই স্পর্শ সহ্য করতে পারো না। আমার বিশ্বাস। তুমি রাগের বসে মিথ্যা বলছো।\nআমার খোলা চুল গুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে গলায় চুমু দিয়ে বলল\n– তোমার উপর একমাত্র আমার অধিকার। অধিকার ভালবাসা থেকে আসে।\nও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল\n– মিসেস শারলিন, অভিনন্দন আপনাকে এবং আমাকে। আমরা মা বাবা হতে যাচ্ছি।\nআমি উচ্চস্বরে কাঁদতে শুরু করলাম। কতদিন ও আমাকে এভাবে জড়িয়ে ধরেনি। কতদিন ও আমাকে ভালবাসি কথাটা বলিনি। আজ ২ মাস যাবত আমি শুধু অপেক্ষা করেছি আজকের এই সময়টুকুর জন্য।\nও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল\n– প্লিজ, শারলিন চুপ করো। আর না, অনেক হয়েছে। শান্ত হও, বেশি স্ট্রেস বাচ্চার জন্য ক্ষতিকর।\nকতদিন ওর দেহের ঘ্রাণ আমি পাইনি এতোটা কাছে থেকে। এই ২ টা মাস আমার কাছে অনন্তকালের মতো লেগেছে। আমি ওকে ভালবাসতে চাই, ঘৃণা না।",
        "series": {
            "id": 62,
            "title": "ছায়া নীল",
            "slug": "chaya-nil",
            "url": "https://golpohub.com/series/chaya-nil",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-chaya-neel-62-679e39.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 52,
            "name": "মারিয়া কবির",
            "slug": "maria-kabir",
            "url": "https://golpohub.com/authors/maria-kabir",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mariza-kbir-52-65e758.webp",
            "bio": "মারিয়া কবির সমকালীন বাংলা অন্তর্জাল সাহিত্যের একজন শক্তিমান ও ব্যতিক্রমী কথাসাহিত্যিক। মানবমনের গূঢ় মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপার্থিব মিস্ট্রি, পারিবারিক জটিলতা এবং তীব্র আবেগের সংমিশ্রণে তীব্র সাসপেন্স সৃষ্টিতে তিনি সিদ্ধহস্ত। তাঁর লেখনীতে অতিপ্রাকৃতের রোমাঞ্চ ও বাস্তবমুখী সম্পর্কের সূক্ষ্ম দ্বন্দ্ব এক অনন্য মোহময় সুরে মূর্ত হয়ে ওঠে।\n\nপ্রেম ও প্রতিহিংসা, মায়া ও মোহের অন্ধকার অলিগলিতে তাঁর চরিত্রদের বিচরণ পাঠকদের প্রতিটি অনুচ্ছেদে উৎকণ্ঠায় আচ্ছন্ন করে রাখে। 'ছায়া নীল' উপন্যাসে নিষিদ্ধ ভালোবাসার অদ্ভুত রহস্য ও অবচেতন মনের গভীর অনুভূতির চিত্রায়ন করে তিনি অন্তর্জালের অগনিত পাঠকমহলে বিপুল প্রশংসা কুড়িয়েছেন।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মারিয়া কবির সমকালীন বাংলা অন্তর্জাল সাহিত্যের একজন শক্তিমান ও ব্যতিক্রমী কথাসাহিত্যিক। মানবমনের গূঢ় মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপার্থিব মিস্ট্রি, পারিবারিক জটিলতা এবং তীব্র আবেগের সংমিশ্রণে তীব্র সাসপেন্স সৃষ্টিতে তিনি সিদ্ধহস্ত। তাঁর লেখনীতে অতিপ্রাকৃতের রোমাঞ্চ ও বাস্তবমুখী সম্পর্কের সূক্ষ্ম দ্বন্দ্ব এক অনন্য মোহময় সুরে মূর্ত হয়ে ওঠে।\n\nপ্রেম ও প্রতিহিংসা, মায়া ও মোহের অন্ধকার অলিগলিতে তাঁর চরিত্রদের বিচরণ পাঠকদের প্রতিটি অনুচ্ছেদে উৎকণ্ঠায় আচ্ছন্ন করে রাখে। 'ছায়া নীল' উপন্যাসে নিষিদ্ধ ভালোবাসার অদ্ভুত রহস্য ও অবচেতন মনের গভীর অনুভূতির চিত্রায়ন করে তিনি অন্তর্জালের অগনিত পাঠকমহলে বিপুল প্রশংসা কুড়িয়েছেন।",
                "pen_name": "মারিয়া কবির",
                "aliases": [
                    "Maria Kabir",
                    "মারিয়া কবির"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2183,
                "ep_number": 35,
                "title": "পুড়ে যাওয়া জীবনের ইতি",
                "slug": "chaya-nil-s1-ep35",
                "url": "https://golpohub.com/episodes/chaya-nil-s1-ep35",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": null
        }
    }
}