{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29",
        "json": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29",
        "title": "কনফিউশন পর্ব ২৯ - নিষিদ্ধ সময়ে চুপিচুপি আগমন | Confusion Part 29",
        "description": "পড়ুন কনফিউশন পর্ব ২৯। রাত নটায় কাব্যর ঘরে আরশির বই নিতে আসা এবং হিমুর শর্তে শাড়ি পরার আলাপ।",
        "keywords": "কনফিউশন পর্ব ২৯, confusion porbo 29, confusion part 29, আরশি, কাব্য, হিমু, নীলপদ্ম, হলুদ শাড়ি",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2767-357c46.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "নিষিদ্ধ সময়ে চুপিচুপি আগমন",
                    "position": 29,
                    "description": "পরীক্ষার চাপের মাঝে কাব্যকে একনজর দেখার ব্যাকুলতায় গভীর রাতে চুপিচুপি কাব্যর ফ্ল্যাটে চলে যায় আরশি। 'হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম' হাতে দিয়ে হলুদ শাড়ি পরার শর্ত দেওয়া কাব্যকে দেখে আরশির বুক কেন অজানা পুলকে কেঁপে ওঠে?",
                    "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT5M",
                    "datePublished": "2026-09-16T01:16:01+00:00",
                    "dateModified": "2026-09-16T01:25:19+00:00",
                    "wordCount": 665,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2767-357c46.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "কনফিউশন",
                        "url": "https://golpohub.com/series/confusion"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মৌরি মরিয়ম",
                        "url": "https://golpohub.com/authors/mouri-morium"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "কনফিউশন",
                            "item": "https://golpohub.com/series/confusion"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "নিষিদ্ধ সময়ে চুপিচুপি আগমন",
                            "item": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2767,
        "ep_number": 29,
        "title": "নিষিদ্ধ সময়ে চুপিচুপি আগমন",
        "slug": "confusion-s1-ep29",
        "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep29",
        "reading_time": 5,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2767-357c46.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-16T01:16:01+00:00",
            "updated_at": "2026-09-16T01:25:19+00:00"
        },
        "meta": {
            "word_count": 665,
            "seo_title": "কনফিউশন পর্ব ২৯ - নিষিদ্ধ সময়ে চুপিচুপি আগমন | Confusion Part 29",
            "seo_description": "পড়ুন কনফিউশন পর্ব ২৯। রাত নটায় কাব্যর ঘরে আরশির বই নিতে আসা এবং হিমুর শর্তে শাড়ি পরার আলাপ।",
            "keywords": "কনফিউশন পর্ব ২৯, confusion porbo 29, confusion part 29, আরশি, কাব্য, হিমু, নীলপদ্ম, হলুদ শাড়ি",
            "characters_involved": [
                "আরশি",
                "কাব্য"
            ]
        },
        "content": "সেদিনের পর আরশি ও কাব্যর মধ্যে দূরত্ব মোটেও বাড়েনি বরং দুজনের ভেতরকার দুরত্ব যেটুকু ছিলো তারও খানিকটা যেন কমে এসেছে। তবে কয়েকমাস পর আরশির পরীক্ষা শুরু হওয়ায় কথাবার্তা কমে এসেছে। আরশি সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে একবার কথা হয় শুধু৷ আজ আরশি পড়তে পড়তেই হঠাৎ কাব্যকে খুব মিস করতে লাগলো। কয়েকদিন হয়ে গেছে দেখা হয়নি, এখন খুব দেখতে ইচ্ছে করছে। পড়ায় আর মন বসাতে পারছে না। এক্ষুনি একবার দেখা করতেই হবে। কিন্তু রাত বাজে ন’টা। এখন কীভাবে দেখা করবে! এতো রাতে কী বলে বাইরে যাবে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো কিছু বলেই যেতে হবে এমন তো কোনো কথা নেই। ভাবী আমরিনকে ঘুম পাড়াচ্ছে, ভাইয়া তাদের ঘরে টিভি দেখছে। এখন কাউকে না বলেই চলে যাওয়া যাবে, ঘর লক করা দেখলে সবাই ভাববে সে ভেতরে বসে পড়ছে। রাতের খাবারের আগে কেউ ডাকবে না। কাব্যকে দেখে ফিরে আসা ১০ মিনিটের ব্যাপার মাত্র। কেউ টেরই পাবে না। আরশি খুব দ্রুত সিদ্ধান্ত নিলো এবং চোরের মত বেরিয়ে চলে গেলো নিচে।\n\nকাব্য অফিস থেকে ফেরার সময় বৃষ্টিতে কাকভেজা হয়েছে। মাথা ধুয়ে কাপড় পাল্টে এক মগ চা নিয়ে বসেছে, কয়েক চুমুক খেতেই কলিং বেল বাজলো। দরজা খুলে আরশিকে দেখে কিছুটা চমকে গেলো কাব্য।\n“আরে এতো রাতে তুমি?”\n“ভেতরে আসতে বলো আগে, তারপর জিজ্ঞেস করো। কেউ দেখে ফেললে মিথ্যে বলতে হবে।”\nকাব্য সরে দাঁড়াতেই আরশি ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলো। তারপর চায়ের দিকে চোখ পড়তেই বললো,\n“চা খাচ্ছো, আমাকেও দাওনা একটু।”\n“একটু বসো আমি বানিয়ে আনছি।”\n“আরে বানাতে হবেনা। একটা কাপ নিয়ে এসো, এখান থেকেই একটু নেই।”\n“এটা আমার খাওয়া চা।”\n“তাতে কী? বিষাক্ত হয়ে গেছে ওটা?”\nকাব্য হেসে কাপ আনতে চলে গেলো। কাপ আনতেই আরশি মগ থেকে অর্ধেক চা ঢেলে নিলো। এরপর বললো,\n“এতো রাতে এসেছি একটা বিশেষ কারণে।”\n“কী কারণ?”\n“পড়তে পড়তে মাথা জ্যাম হয়ে গেছে। এখন ব্রেক দরকার, ভ্যারিয়েশন দরকার। তাই একটা গল্পের বই নিতে এসেছি।”\n“পরীক্ষার মধ্যে গল্পের বই পড়বে?”\n“হ্যাঁ ছোটো কোনো বই যা দুই তিন ঘন্টায় শেষ করে ফেলা সম্ভব। আগামী দুদিন আমার কোনো পরীক্ষা নেই।”\n“ও আচ্ছা। ঠিকাছে নাও যেটা পছন্দ।”\n“উহু তুমি সিলেক্ট করে দাও, ভাবছি তোমার হিমু পড়বো। কোনটা পড়া যায় বলো তো।”\n“সিরিয়াসলি তুমি হিমু পড়বে? হিমু না তোমার সবচেয় অপছন্দের চরিত্র?”\n“হ্যাঁ কিন্তু তুমি তো জোর দিয়ে বলেছিলে আমি নিশ্চয়ই হিমুর ভালো কোনো বই পড়িনি বলে হিমুকে ভালো লাগেনি। অথচ হিমু নাকি হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ একটা চরিত্র। দাও দেখি ভালো লাগার মতো একটি বই।”\nকাব্য হেসে বললো,\n“দিতে পারি তবে একটা শর্ত আছে।”\n“কী শর্ত?”\n“যদি তোমার হিমুকে ভালো লাগে তাহলে তোমার হলুদ রঙের শাড়ি পরে আমার সাথে ঘুরতে যেতে হবে। আর আমি পরব নীল পাঞ্জাবি। তুমি হবে মেয়ে হিমু, আমি হবো ছেলে রূপা। রাজী?”\n“না, আমি শাড়ি পরিনা।”\nকাব্য মৃদু হেসে তাকিয়ে রইলো। আরশি চোখ ফিরিয়ে নিলো।\n\nকাব্য হাসতে হাসতে বুকসেল্ফের কাছে চলে গেলো। আরশি পেছন থেকে অপলক চোখে দেখছে কাব্যকে। ইদানীং আরশির প্রায়ই মনে হয় কাব্যর চেয়ে হ্যান্ডসাম এন্ড কিউট ছেলে পৃথিবীতে আর একটিও নেই। কাব্যর কত ছবি যে আরশির ফোনে সেভ করা আছে এবং প্রতিদিন কতবার তা দেখা হয় তা যদি কাব্য জানতো লজ্জায় মরে যেতো আরশি।\nকাব্য একটি বই এনে আরশির সামনে রাখলো। বইটির নাম ‘হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম’। আরশি বইটি হাতে নিলো, উল্টেপাল্টে দেখে আবার চায়ে মনোযোগ দিলো। এখন আর কাব্যর দিকে তাকানো যাবে না। কারণ সে এখন হা করে তাকিয়ে আছে তার দিকে। এই ছেলেটাকে লুকিয়ে দেখা ছাড়া উপায় নেই। দেখা হলেই সারাক্ষণ তাকিয়ে থাকে, যেন এই পৃথিবীতে আর কিছু দেখার নেই তার।\n\nচা শেষ হতেই আরশি বললো,\n“আমি এখন আসি কাব্য। কাউকে কিছু না বলে এসেছি।”\nআরশি দরজার কাছে যেতেই কাব্য বললো,\n“এই বইটা ভুলে রেখে যাচ্ছো।”\n“ভুলে না ইচ্ছে করেই রেখে যাচ্ছি কারণ হিমুকে ভাল লেগে গেলে শাড়ি পরতে পারবো না।”\nকাব্য হেসে বললো,\n“তোমার অস্বস্তি হয় এমন কোনো কিছুতেই আমি কখনো জোর করি আরশি? আমি তো দুষ্টুমি করছিলাম।”\nআরশি বইটা নিতে নিতে বললো,\n“তোমার শাড়ি অনেক পছন্দ তাইনা?”\nকাব্য বইটা আরশির হাতে দিতে দিতে বললো,\n“হুম। বাদ দাও ওসব। আপাতত এই বইটা পড়ো। পরীক্ষা শেষে হিমুর আরো কিছু বই দেবো।”\n“আচ্ছা, এখন আসি।”\nআরশি চলে গেলো। কাব্য দরজায় দাঁড়িয়ে আরশির চলে যাওয়া পথের দিকে চেয়ে রইলো অনেকক্ষণ। এতো মুগ্ধতা কেন এই মেয়েটার ভেতরে?",
        "series": {
            "id": 75,
            "title": "কনফিউশন",
            "slug": "confusion",
            "url": "https://golpohub.com/series/confusion",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-knfiusn-75-c8a900.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 24,
            "name": "মৌরি মরিয়ম",
            "slug": "mouri-morium",
            "url": "https://golpohub.com/authors/mouri-morium",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/mouri-mriym-24-320cea.webp",
            "bio": "মৌরি মরিয়ম সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিক। মানবমনের গভীর অনুভূতি, সম্পর্কের জটিল রসায়ন এবং বাস্তবধর্মী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিপুণ ভঙ্গিতে ফুটিয়ে তোলাই তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সংবেদনশীল চরিত্র নির্মাণ ও প্রাঞ্জল সংলাপে পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখার অনন্য দক্ষতার কারণে তাঁর উপন্যাসগুলো তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বিশেষভাবে সমাদৃত।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মৌরি মরিয়ম সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিক। মানবমনের গভীর অনুভূতি, সম্পর্কের জটিল রসায়ন এবং বাস্তবধর্মী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিপুণ ভঙ্গিতে ফুটিয়ে তোলাই তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সংবেদনশীল চরিত্র নির্মাণ ও প্রাঞ্জল সংলাপে পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখার অনন্য দক্ষতার কারণে তাঁর উপন্যাসগুলো তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বিশেষভাবে সমাদৃত।",
                "phone": null,
                "gender": "female",
                "address": {
                    "country": "Bangladesh"
                },
                "birth_date": "1991-05-25",
                "social_links": {
                    "facebook": "https://facebook.com/1948097932123549"
                },
                "pen_name": "মৌরি মরিয়ম",
                "aliases": [
                    "Mouri Morium",
                    "Mouri Mariam",
                    "মৌরি মারিয়াম"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2766,
                "ep_number": 28,
                "title": "দ্বিধাদ্বন্দ্বের নির্ঘুম রজনী",
                "slug": "confusion-s1-ep28",
                "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep28",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2768,
                "ep_number": 30,
                "title": "মোমের আলোয় দুটি চোখ",
                "slug": "confusion-s1-ep30",
                "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep30",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}