{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41",
        "json": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41",
        "title": "কনফিউশন পর্ব ৪১ - অনাগত প্রাণের নীরব হাহাকার | Confusion Part 41",
        "description": "পড়ুন কনফিউশন পর্ব ৪১। তিরা গর্ভবতী জেনেও যাদিদের নীরবতা এবং স্বামীর উপহাসে তিরার মানসিক ভাঙন।",
        "keywords": "কনফিউশন পর্ব ৪১, confusion porbo 41, confusion part 41, তিরা, যাদিদ, রেহানা আলম, অবহেলা, গর্ভাবস্থা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2779-9f925f.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "অনাগত প্রাণের নীরব হাহাকার",
                    "position": 41,
                    "description": "সন্তান আগমনের খবর পেয়েও যাদিদের পাথর হৃদয় এক ফোঁটাও গলে না, তিরার ফোন মেসেজের কোনো উত্তর সে দেয় না। গর্ভের নিষ্পাপ বাচ্চার ওপর এমন নিষ্ঠুর অবিচার দেখে ক্লান্ত তিরা কি সমস্ত যোগাযোগের আশা এবার চিরতরে ত্যাগ করল?",
                    "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT3M",
                    "datePublished": "2026-09-16T01:16:01+00:00",
                    "dateModified": "2026-09-16T01:25:20+00:00",
                    "wordCount": 420,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2779-9f925f.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "কনফিউশন",
                        "url": "https://golpohub.com/series/confusion"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মৌরি মরিয়ম",
                        "url": "https://golpohub.com/authors/mouri-morium"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "কনফিউশন",
                            "item": "https://golpohub.com/series/confusion"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "অনাগত প্রাণের নীরব হাহাকার",
                            "item": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2779,
        "ep_number": 41,
        "title": "অনাগত প্রাণের নীরব হাহাকার",
        "slug": "confusion-s1-ep41",
        "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep41",
        "reading_time": 3,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2779-9f925f.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-16T01:16:01+00:00",
            "updated_at": "2026-09-16T01:25:20+00:00"
        },
        "meta": {
            "word_count": 420,
            "seo_title": "কনফিউশন পর্ব ৪১ - অনাগত প্রাণের নীরব হাহাকার | Confusion Part 41",
            "seo_description": "পড়ুন কনফিউশন পর্ব ৪১। তিরা গর্ভবতী জেনেও যাদিদের নীরবতা এবং স্বামীর উপহাসে তিরার মানসিক ভাঙন।",
            "keywords": "কনফিউশন পর্ব ৪১, confusion porbo 41, confusion part 41, তিরা, যাদিদ, রেহানা আলম, অবহেলা, গর্ভাবস্থা",
            "characters_involved": [
                "তিরা",
                "যাদিদ",
                "রেহানা আলম"
            ]
        },
        "content": "দুশ্চিন্তায় অস্থিরতায় সারারাত ঘুমাতে পারেনি তিরা। সকালে রিপোর্ট পজেটিভ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। এবার আর যাদিদ রাগ করে থাকবে কীভাবে? এত বড় সমস্যার এত সহজ সমাধান হতে পারে তা সে কল্পনাও করেনি।\n\nঅনেকবার ফোন করার পরেও যাদিদ ফোন ধরলো না। উপায় না দেখে তিরা মেসেজ দিল, “একটা সুখবর দেব। আজকে অন্তত একবার কথা বলো।” কিন্তু পুরো একটি দিন পার হয়ে যাওয়ার পরেও যাদিদের কোনো রিপ্লাই পাওয়া গেল না। অবশেষে তিরা বাধ্য হয়েই খবরটা মেসেজে দিলো। লিখলো, “আমি প্রেগন্যান্ট যাদিদ। তুমি বাবা হচ্ছো। তোমার বাচ্চা আমার পেটে। তোমার সন্তানের মাকে মাফ করে দেবে না তুমি?”\nযাদিদ মেসেজটা দেখে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইলো। তার মনে হলো এটা তিরার কোনো চালাকি নয়তো? সাথে সাথে ফোন করল মাকে,\n“মা সময় পেলে আজ তিরাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেয়ো তো।”\n“ওমা আজ সকালেই তো ডাক্তারের কাছ থেকে এলাম। মা বাচ্চা দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন আবার যেতে হবে কেন? তিরা তো আমাকে কোনো অসুবিধার কথা বলল না।”\nযাদিদ অবাক হয়ে বললো,\n“ওহ ডাক্তারের কাছে গিয়েছিলে! বাচ্চার কথা শুনে আমি ভাবলাম তিরা আন্দাজেই বলছে কিনা।”\n“না টেস্ট করিয়েছি। তিরা তো খুশিতে পাগলের মত করছে। কংগ্রাচুলেশনস বাবা।”\n“থ্যাংক ইউ মা। তিরার খেয়াল রেখো।”\n“অনশ্যই, তুই কোনো চিন্তা করিস না।”\n\nখবরটা শুনে যাদিদের খুশি লাগছে, অন্যরকম এক অনুভূতি হচ্ছে কিন্তু সে তিরার সাথে কথা বললো না। যেরকম চলছিল সেরকমই চলতে লাগলো। তিরা এই ঘটনায় যারপরনাই অবাক হলো। প্রতিদিনই অসংখ্য ফোন ও মেসেজ দিতে লাগলো। কোনোটারই কোনো ফিডব্যাক নেই। তিরার খুশি কোথায় হারিয়ে গেল! আবার আগের মত হয়ে গেল। ঘুমাতে পারে না, ঠিকমতো খেতে পারে না! দুঃসহনীয় এক জীবন পার করতে লাগলো!\n\nকয়েক মাস পর যাদিদ একটা চিঠি পেল। তিরার নাম দেখেই অস্থির হয়ে খুলল যাদিদ। তিরা লিখেছে..\n\nযাদিদ,\nজানিনা একটা মিথ্যে অত বড় পাপ কিনা যত বড় শাস্তি তুমি আমাকে দিচ্ছো। নাকি আমার অতীত তোমার কাছে তুলে ধরায় আমি আরো খারাপ হয়ে গেছি? তোমার বাচ্চা আমার পেটে যাদিদ। আমার কথা না ভাবো, বাচ্চার কথা একবার ভাবো। বাবার উদাসীনতায় মায়ের পেটের ভেতর বেড়ে উঠছে ও। কতবড় হতভাগ্য সন্তান ও! ওর কী দোষ যাদিদ? পাপ তো আমি করেছি তাইনা? শাস্তিও আমার একার পাওয়া উচিৎ। ওকে কেন শাস্তি দিচ্ছো? কেন ওর কোনো খোঁজখবর নাও না তুমি? কেন একবার জানতে চাও না ও কতবড় হয়েছে? ও ছেলে নাকি মেয়ে? কেন ওকে নিয়ে ওর বাবা মায়ের মধ্যে একটা কথাও হবে না? নাকি আমার মত ওর প্রতিও তোমার কোনো আগ্রহ নেই?\n-তিরা\n\nপড়ার পর চিঠিটাতে একটা চুমু দিল যাদিদ। তারপর ভাঁজ করে টেবিলের ড্রয়ারে রেখে দিল।\n\nযথারীতি চিঠির কোনো উত্তর পেলো না তিরা। হতাশায় ডুবে গেল আবার। এবার তিরা যাদিদকে ফোন করাও ছেড়ে দিল। দুনিয়ার কারো কাছে ওর আর কিছু চাওয়ার নেই।",
        "series": {
            "id": 75,
            "title": "কনফিউশন",
            "slug": "confusion",
            "url": "https://golpohub.com/series/confusion",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-knfiusn-75-c8a900.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 24,
            "name": "মৌরি মরিয়ম",
            "slug": "mouri-morium",
            "url": "https://golpohub.com/authors/mouri-morium",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/mouri-mriym-24-320cea.webp",
            "bio": "মৌরি মরিয়ম সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিক। মানবমনের গভীর অনুভূতি, সম্পর্কের জটিল রসায়ন এবং বাস্তবধর্মী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিপুণ ভঙ্গিতে ফুটিয়ে তোলাই তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সংবেদনশীল চরিত্র নির্মাণ ও প্রাঞ্জল সংলাপে পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখার অনন্য দক্ষতার কারণে তাঁর উপন্যাসগুলো তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বিশেষভাবে সমাদৃত।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মৌরি মরিয়ম সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিক। মানবমনের গভীর অনুভূতি, সম্পর্কের জটিল রসায়ন এবং বাস্তবধর্মী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিপুণ ভঙ্গিতে ফুটিয়ে তোলাই তাঁর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সংবেদনশীল চরিত্র নির্মাণ ও প্রাঞ্জল সংলাপে পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখার অনন্য দক্ষতার কারণে তাঁর উপন্যাসগুলো তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বিশেষভাবে সমাদৃত।",
                "phone": null,
                "gender": "female",
                "address": {
                    "country": "Bangladesh"
                },
                "birth_date": "1991-05-25",
                "social_links": {
                    "facebook": "https://facebook.com/1948097932123549"
                },
                "pen_name": "মৌরি মরিয়ম",
                "aliases": [
                    "Mouri Morium",
                    "Mouri Mariam",
                    "মৌরি মারিয়াম"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2778,
                "ep_number": 40,
                "title": "দূর পরবাসের লাল লিপস্টিক",
                "slug": "confusion-s1-ep40",
                "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep40",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2780,
                "ep_number": 42,
                "title": "শাশুড়ির স্নেহ ও কঠিন সত্য",
                "slug": "confusion-s1-ep42",
                "url": "https://golpohub.com/episodes/confusion-s1-ep42",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}