> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep12) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep12?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep12?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep12?format=atom)

# কুরিয়ারের নীল খাম ও মধ্যাহ্নের হানা

![কুরিয়ারের নীল খাম ও মধ্যাহ্নের হানা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-818-1b4311.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,423
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আকাশে শুভ্র মেঘের ছড়াছড়ি প্রকৃতির উত্তাল হাওয়া বইছে।ছাদে দাঁড়িয়ে আছি বিষন্ন মন নিয়ে।বিহান ভাই ঢাকা যাওয়ার আগে আমার রুমে এসছিলেন আর উনার হোয়াটস এপ এ একটা মেসেজ এসছিলো।মেসেজ টা সাটার টেনেই দেখছিলাম।প্রেয়সী নামে সেভ করা কারো নাম্বার।একটা লাল লাভ স্টিকার পাঠিয়েছিলো সে।বিহান ভাই হয়তো খেয়াল করেন নি কিন্তু আমি খেয়াল করেছিলাম ওই মেসেজ টা।সেদিন থেকেই মন টা ভীষণ খারাপ।নিশ্চয় ই স্পেশাল কেউ হবে নইলে প্রেয়সী নামে সেভ রাখবে কেনো?।আজ কতদিন হয়ে গিয়েছে বিহান ভাই কে দেখি না।ভীষন মন খারাপ হচ্ছে আজ।প্রায় দু’মাস হয়ে গিয়েছে উনি ফেসবুকে এক্টিভ না হোয়াটস এপ এ আসে না।শুনেছি তার নাকি এক্সাম চলছে।এক্সাম এর সময়ে কারো সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখেন না উনি।উনার পারসোনাল একটা সিম আছে তার নাম্বার কেউ জানে না।এক্সাম এর সময় কোনো প্রয়োজন হলে উনার টিচার দের সাথে কথা বলেন।আর নিয়ম করে দিনে দুবার মামির কাছে ফোন দেন।এক্সাম এর সময়ে একবার ফোন দেন।আমাকে হয়তো ভুলেই গিয়েছেন উনি।যতই ব্যাস্ততা থাকুক চাইলে কি এক মিনিট ফোন দেওয়া যায় না।আমাকে ইমপরটেন্ট মনে করলে অবশ্যই এক মিনিটের জন্য হলেও ফোন দিতো সে।হয়তো তার প্রেয়সী কে নিয়ে ভালোই আছে সে।তার প্রেয়সী কে নিয়ে সময় কাটাচ্ছে তাই এদিকের কথা খেয়াল ই নয়।আচ্ছা আমি বা উনাকে নিয়ে এত কিছু ভাবছি কেনো?কখনো তো আমায় ক্লিয়ার করে বলেন নি যে,দিয়া আমি তোকে ভালবাসি।আমার তোকে চাই।তুই ছাড়া আমি অসহায়।উনি আমার সাথে যেটা করেন এমন ও হতে পারে সেটা শুধুই মজা।মনের মাঝে ভীষণ জ্বলছে পুড়ছে উনার দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হয়তো মরে যেতে হবে।ফেসবুকে একটা স্টাটাস দিলাম,কতদিন দেখি না তোমায়।তোমাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হয়তো মরে যাবো।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep11) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep13)