> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep38) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep38?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep38?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep38?format=atom)

# ভিডিও কল বিভ্রাট ও সুলতানের বাড়ি

![ভিডিও কল বিভ্রাট ও সুলতানের বাড়ি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-844-2fb37a.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 961
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সকাল দশ টা বাজে সূর্যমামা তার পূর্ণ উত্তাপ ছড়িয়ে দিয়েছে পৃথিবীতে।ক্রমশ প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে।আরো এক ঘন্টা আগে গোসল করে চুল ফ্যানের নিচে দিয়ে সুয়ে আছি।চুলের পানি ঝরলে চুল বেঁধে রেডি হয়ে নিলাম।এই গরমে কি পোশাক পরবো সেটা ভেবে দিশেহারা।আবার খারাপ পোশাক পরেও যাওয়া যাবে না।কাল সারারাত উত্তেজনাতে ঘুম হয় নি।আমার রাগ হয় ভয়ানক রাগ হয় যখন দেখি কোনো সুন্দর মেয়ে বা ভালো হাইট এর মেয়ে বিহান ভাই এর সাথে ভাব করার চেষ্টা করছে।এমনিতেই মাত্র ৫ ফিট ২ হাইট আমার সাদা ফকফকে চেহারা না যার ফলে অতিরিক্ত মেকাপ করলে আরো বাজে দেখায় আমাকে।মেকাপ করলে বাজে দেখায় এটা আমি বা মেকাপ কারোর দোষ না আসলে আমি মেকাপ করতেই পারি না।ঠিক ঠাক মেকাপ পারলে আমাকেও গরজিয়াস লাগতো সিওর।ন্যাচারাল লুকে না থাকলে আসলেই পেত্নি লাগে আমাকে। এই পেত্নিকে যে অত সুন্দর হ্যান্ডসাম ছেলে গ্রহন করেছে সেটাই ভাগ্যর ব্যাপার।কাজিন দের মাঝে সব থেকে পিচ্চি আর নাদুস নুদুস আমি।বুঝি না এই পেত্নি মেয়েকে কিউট ওভারলোড উপাধি কিভাবে দেয় ছেলেরা।আসলেই কি তারা আমাকে পাম দেয় বুঝি না।ইদানিং বেশীরভাগ সময় আমার ডিপ্রেশন এ কাটছে।তার একটাই কারণ সুন্দর কোনো মেয়ে বিহান ভাই এর আশে পাশে দেখলেই জেলাস হয় আমার।বাই এনি চান্স যদি উনার মন অন্য দিকে ঘুরে যায়। মনে মনে আফসোস করি হে আল্লাহ সবাই কে তুমি এত পারফেক্ট হাইট এত সুন্দরী বানিয়েছো ওদের অত সুন্দর না দিয়ে আমাকেও একটু দিতে।আমাকে যদি অনেক সুন্দরী বানাতে তাহলে আজ এত ডিপ্রেশন এ ভোগা লাগতো না আমার।সারাক্ষণ নিজেই নিজের সাথে কথা বলে চলেছি।যাক বাবা বিহান ভাই মেয়েটাকে বকে দিলে বুঝে যাবে আর চান্স পাওয়া যাবে না।আহা শান্তি শুধু শান্তি।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep37) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep39)