> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep45) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep45?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep45?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep45?format=atom)

# জোৎস্নালোকিত গান ও জল্লাদ শিক্ষক

![জোৎস্নালোকিত গান ও জল্লাদ শিক্ষক](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-851-0c60f7.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,032
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

নিস্তব্ধতা চারদিকে,কোথাও কেউ নেই যতদূর চোখ যায় শুধু সাদা সাদা কাশফুল দেখা যাচ্ছে।ওর কি প্রেমিক প্রেমিকাদের ভালবাসার সাক্ষী হওয়ার জন্য জন্ম নিয়েছে।না জানি কত প্রিয় দের প্রিয় তম মুহুর্তের সাক্ষী ওরা। চাঁদের সোনালি আলোতে জোসনা বিলাস প্রিয় মানুষ টার সাথে করার মতো সৌভাগ্য সবার থাকে না।আমি বোধ হয় সত্যি খুব লাকি না হলে উনাকে পেতাম না।বিহান ভাই কে বললাম আচ্ছা আমি তো আপনাকে কিছুই দিলাম না।আজ না আমাদের এনিভার্সারী আমার তো কিছু একটা গিফট দেওয়া উচিত।বিহান ভাই বললেন,হুম সিওর দাও আমাকে গিফট। আমি মুখ কাজুবাজু করে বললাম এই মুহুর্তে দেওয়ার মতো কিছুই নেই কাল কিছু কিনে দিবো।উনি জেদ ধরলেন উহু এক্ষনি দিতে হবে আমাকে কিভাবে দিবে আমি জানিনা।মন খারাপ করে বললাম কি দিবো বিহান ভাই কিছুই তো নেই এখানে।বিহান ভাই হেসে দিয়ে বললেন চাইলেই অনেক কিছুই দিতে পারো।তোমার প্রিয় চাঁদ কে সাক্ষী রেখে স্বামি কে একটু আদর তো করতে পারো তাইনা।গিফট কি সব সময় টাকা দিয়ে কিনে দিলেই হয়।উনার কথার মানে খুব ভালোই বুঝলাম আমি।বিহান ভাই কে বললাম একটু নিচু হন। বিহান ভাই খানিক টা নিচু হয়ে আমার মুখের কাছাকাছি আসলেন।ইস কি লজ্জা।উনার সাথে এসব ভাবতেও লজ্জা করে।এক হাত দিয়ে উনার চোখ বন্ধ করে ধরে উনার গালে একটা চুমু দিয়ে দৌড় দিলাম।বিহান ভাই আমাকে ছুটতে দেখে বললেন শ্যামাপাখি এইভাবে দৌড়ালে তোমাকে মনে হচ্ছে কাশবনে নেমে আসা সদ্য কোনো সাদা পরী।এমনিতেই মন প্রাণ শ্যামাপাখিতে আসক্ত। শ্যামাপাখির সাথে কাঠানো সেই সুন্দর রাত টা ধরে রাখার ক্ষমতা আমার নেই তবে ক্যামেরা বন্ধী করতে পারি কিছু মুহুর্ত। যে মুহুর্ত আমাকে বার বার মনে করাবে চঞ্চল এক পাখি তার কিছির মিচির হাসির শব্দে অকৃষ্ট করেছিলো আমাকে।ছুটতে ছুটতে কখন যেনো ধরা পড়ে গেলাম উনার হাতে।বিহান ভাই আমার হাত ধরে গান করছেন এই প্রথমবার উনাকে এইভাবে গান করতে দেখলাম।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep44) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep46)