> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep54) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep54?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep54?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep54?format=atom)

# ঢাকা মেডিকেলের প্রথম ক্লাস ও কালো সানগ্লাস

![ঢাকা মেডিকেলের প্রথম ক্লাস ও কালো সানগ্লাস](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-860-f2986f.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,177
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সময় টা শীত কাল।কচুপাতার নিচে শীতের আগমণ মাত্রই শুরু হয়েছে।কুয়াশার চাদর মুড়িয়ে শীত একটু একটু করে প্রবেশ করছে শহরে।সকালে দূর্বাঘাসের উপরশিশিরের বিন্দু বিন্দু জল জমতে শুরু শুরু হয়েছে, রোজ সকালে প্রকৃতি কুয়াশার স্রোতে গোসল করে স্নিগ্ধ হচ্ছে।সময় টা বড্ড ই মিষ্টি।ছয়তলাবিশিষ্ট বাড়িটার তিনতলার পশ্চিমপাশের ফ্যাট টা ভাড়া নিয়েছি আমরা।নিজের স্বপ্ন সত্যি করতে নিজের স্বপ্নের শহর নড়াইল ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছি আমি আর রিয়া।কত শত স্মৃতির সাক্ষি নড়াইল শহর।কোলাহলপূর্ণ যান্ত্রিক শহর টা এসেই মানিয়ে নিতে পারছি না।ভীষণ মিস করছি ফেলে আসা গাছে বাঁধা দোলনা টা,ছুটে ছুটে মামির কাছে চলে যাওয়া,কাজিন দের নিয়ে বিশাল আড্ডার আসর, ঘোরাঘুরি। এখানে এসছি সাতদিন হয়েছে আম্মু আর কাকিমনি ও এসছে কিছুদিন থাকার জন্য।হঠাত করে নতুন জায়গা এক থাকা সম্ভব হবে না আর সব কিছু গুছিয়ে নিতেও কষ্ট হবে আর হুট কফ্রি অচেনা শহরে মানিয়ে নেওয়ার ব্যাপার ও আছে। চারপাশের মানুষ গুলাকে দেখে মাঝে মাঝে লজ্জা ও পাচ্ছি আবার লজ্জায় ও পড়ছি মানুষ এখানে কত স্মার্ট তাদের সাজ গোজের ধরণ ই আলাদা সেখানে রিয়া আর আমি অতি সাধারণ দুইটা মেয়ে।কিছু কিছু আল্ট্রা মডার্ণ মেয়ের পোশাক দেখে লজ্জায় নাক কাটা যাচ্ছে।দুনিয়ায় কত ধরণের রুচির মানুষ আছে তা এই রঙিন শহর ঢাকায় না আসলে বুঝতাম না।আমাদের ফ্ল্যাটের পাশেই বিহান ভাই এর ফ্ল্যাট।পাশাপাশি একটা বিল্ডিং এ উনি থাকেন।আমাদের বেলকণি থেকে উনাকে দেখা যায় উনার বেলকণি।খুব একটা দূরত্ব না।কথা বললে শুনতে পাবেন বেলকণি থেকে চোখাচোখি হয় উনার সাথে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep53) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep55)