> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep8) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep8?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep8?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep8?format=atom)

# রক্তাক্ত কাঁচ ও পিনের ফাঁস

![রক্তাক্ত কাঁচ ও পিনের ফাঁস](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-814-e2c4c0.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,390
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

“ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায়।” বিহান ভাই মনে হয় কিছুক্ষণের জন্য মনে হয় হ্যাং হয়ে গেলেন।চারদিকে যত মানুষ ছিলো সবার এটেনশন গানের দিকে চলে গেলো।বিভা আপুর ফ্রেন্ড বলে উঠলো কোন ক্ষ্যাতের ফোনের রিংটোন রে এইটা।এর থেকে আমাদের রিক্সাওয়ালা মামা বক্কার এর ফোনের টোন ভালো আছে ও আমার রসিয়া বন্ধুরে।উনার কথা শুনে বিহান ভাই যে দৃষ্টি নিয়ে তাকালেন আমার দিকে আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম।।আমাদের কাজিন গুষ্টির সবাই চাপা হাসি ধরে রাখতে পারছিলাম না অবশেষে সবার দম ফাটা হাসি বেরিয়ে এলো।বিহান জাস্ট বিরক্তি নিয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে রইলেন।সেই সাথে তাকিয়ে রইলেন আমাদের সব কাজিন দের দিকে।উনি এত ভয়ানক রাগি চোখে তাকালেন যে আমাদের সবার হাসি অটো অফ হয়ে গেলো।দেখা গেলো রাগে বিয়ে বাড়ি ছেড়েই বের হয়ে গেলো।বিভা আপুর ফ্রেন্ড দের উদ্দেশ্য বললাম আহা আপু কাকে ক্ষ্যাত বলছেন এটা আপনাদের ক্রাশ বিহান এর ফোনের রিংটোন।এখনো কি ক্রাশ খাবেন নাকি ক্ষ্যাত বলে ক্রাশ থেকে নাম কেটে ক্রস দিয়ে দিবেন।ইয়ে আপু আপনাদের একজন মাত্র ক্রাশ কার বা হবে উনার ফোনের রিংটোন এটা হওয়া উচিত ছিলো বিধি তুমি বলে দাও আমি কার গফ থাকতেও এত গুলা মেয়ে আমার দাবিদার।আমার কথা শুনে সবাই আমার হেসে গড়িয়ে গেলো।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep7) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s1-ep9)