> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep11) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep11?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep11?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep11?format=atom)

# বেনারসির ভার ও দশ হাজার টাকার গেট

![বেনারসির ভার ও দশ হাজার টাকার গেট](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-882-2c28f0.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,145
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

যে বাড়িটা এতদিন মামাবাড়ি ছিলো সেই বাড়িটা আজ আমার শ্বশুরবাড়ি।যে বাড়িতে প্রবেশ করতে সকাল সন্ধ্যা দুপুর লাগতো না সেই বাড়ির গেটে আমাকে ঘন্টাখানিক দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে বাড়িতে প্রবেশের জন্য।আজ আমাকে বরণ করার সময় চাইলেই হুট করে পারিনি সবাইকে উপেক্ষা করে বাড়ির ভেতরে গান গাইতে গাইতে প্রবেশ করতে।আজ এই বাড়িতে পা রেখে কেমন যেনো অন্যরকম অনুভূতি হচ্ছে।আগের মতো ইজি হতে পারছি না।আগে যেমন বড়িতে প্রবেশ করেই লাফাতে লাফাতে বিভোর ভাই বিভা আপুর ঘরে প্রবেশ করতাম সেটা আর পারছি না।অন্য দিন গাউন পরে প্রবেশ করেছি আর আজ লাল বেনারসি পরেছি।এই বেনারসি গায়ে জড়ালে বড্ড ভারী লাগে,এই বেনারসির সাথে নিজের পরিচয় পালটে যায়, নিজের ভিতরে জড়তা,লজ্জা,ভয় সংকোচ কাজ করে আগে জানতাম না।আগে ভাবতাম বউ সাজার মতো আনন্দ বোধহয় পৃথিবীতে নেই।বউ সাজা শুধু আনন্দের বিষয় ই নয় নিজেকে সম্পূর্ণ নতুন জীবন নতুন পরিবেশের জন্য তৈরি ও করা।কবুল বলার সাথে সাথেও পাল্টে যায় একটা মেয়ের জীবন।কবুল বলার সাথে সাথে নিজের ভেতর থেকেই যেনো অনেক কিছু বদলে গিয়েছে আমার।তিন অক্ষরের কবুলের সাথে বদলে গিয়েছে আমার পরিচয়।আজ থেকেই সবাই কেউ আর বাবার নাম ধরে বলছে না আরমান খাঁনের মেয়ে সবাই বলছে বিহানের বউ।বিহানের বউ কথাটা যত শুনছি ভেতরে কেঁপে উঠছে।এই নামের সাথেই কি তাহলে জড়িয়ে গেলো আমার জীবন।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep10) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep12)