> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep13) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep13?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep13?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep13?format=atom)

# অন্ধকার বাসর ও আঙুলের আংটি

![অন্ধকার বাসর ও আঙুলের আংটি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-884-a891af.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,201
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

উষ্ণ আবেশে ঠান্ডায় আর ভয়ে কাঁপতে কাঁপতে উনার বুকে মাথা গুজতে হলো আশ্রয়স্হল হিসাবে আমাকে।এই মুহুর্তে মনে হচ্ছে উনি ছাড়া বাঁচানোর মতো কেউ নেই আমাকে।চোখ অফ করে উনার বুকে মাথা লুকালাম আমি।প্রচন্ড ভয়ে কাঁপছি আমি এই ভয়ার্ত মুহুর্ত আর ঠান্ডায় কাঁপা আমিটা চুম্বকের মতো এটে গেলাম উনার বুকের সাথে।চুপটি করে পড়ে রইলাম কিছুক্ষণ উনার বুকে।মনে হচ্ছে খানিকটা স্বস্তি পেয়েছি।উনার বুকে মাথা দিয়ে যেনো নিশ্চিন্ত হলাম আমি।এই মুহুর্তে মনে হচ্ছে উনি আমাকে আগলে ধরলে আমার ভয়টা মনে হয় কিছুটা কমে যেতো,ভয়ে চোখ ই খুলতে পারছি না আমি।অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না,শুধু চারদিক থেকে ভেষে আসছে ফুলের মিষ্টি সুবাস।ফুলের মিষ্টি ঘ্রাণে মাতাল করে তুলেছে পুরা রুম।কিন্তু ভেষে আসা ফুলের ঘ্রাণ নিতে পারলেও অন্ধাকারে কোনো ফুল বা কিছুই দেখা যাচ্ছে না।তবে পিঠের নিচে যে ফুলের পাপড়ি পড়েছে সেটা বোঝায় যাচ্ছে।ফুলের বিছানায় উনাকে আকড়ে ধরে আছি আমি।আম্মু কি তাহলে ঠিক ই বলেছিলো স্বামি হলো মেয়েদের নিরাপদ আশ্রয়স্হল।উনাকেই আষ্টে পিষ্টে ধরতে হলো আমাকে।চোখ বুঝলেই মনে হচ্ছে চারদিক থেকে ভূত প্রেত ধরতে আসছে আমাকে যতবার ভূতের ভয় পাচ্ছি ততবার আরো বেশী জোরে জড়িয়ে ধরছি উনাকে।উনার ভেতরে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছি।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep12) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep14)