> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep21) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep21?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep21?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep21?format=atom)

# চার ভ্যান উপহার ও মধ্যরাতের ফানুস

![চার ভ্যান উপহার ও মধ্যরাতের ফানুস](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-892-e5d52d.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 11 মিনিট*
- **মোট শব্দ:** 1,746
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

–সন্ধ্যার খানিকটা পরেই বিভোর ভাই এবং মামি এলেন আমাকে নিতে।আমাকে তো নিতে আসার কথা ছিলো না।হঠাত করেই মামি আর বিভোর ভাই কে খানিক টা অবাক ও হলাম আমি।আমাকে তো মামি বা বিভোর ভাই কেউ আগে জানায় নি যে তারা আসবে।মামি বাড়িতে ঢুকেই আম্মুকে বললো কি ব্যাপার সানজিদা আমার মেয়েকে কি একেবারেই রেখে দিবে।আম্মু বললো, ভাবি তোমার মেয়ে তুমি নিয়ে যাও। আমাকে খুব জ্বালাচ্ছে পরে বলবা আমি না খাইয়ে রেখেছি।দেখো কয়েক দিন কিছুই খায় না দিয়া।গত তিনদিন দিয়া পানি ও খায় নি।আমার আর ভাল লাগছে না ভাবি।মেয়ের চোখে পানি,সারাদিন সুয়ে থাকে,হঠাত হঠাত কেঁদে উঠছে,বই নেই সামনে,প্রাইভেট যাচ্ছে না।এইদিকে বিহান বার বার বলেছে ফুপ্পি দিয়ার দিকে খেয়াল রেখো কিন্তু আমি কিভাবে খেয়াল রাখবো।বিয়ের পরে মেয়ে কি আর নিজের থাকে,মেয়ে আমার বড় হয়ে গিয়েছে আমার আগের সেই দিয়াকে খুজে পাচ্ছি না।মামির মনটা ভীষণ খারাপ হয়ে গেলো।মামি বললো, সানজিদা আমি নিয়ে যাচ্ছি দিয়াকে দেখবো কি হয়েছে পাকা বুড়িটার,তুমি একটুও মন খারাপ করো না।তুমি ফোন না দিলে আমি তো জানতেই পারতাম না দিয়ার কি হয়েছে।তার মানে আম্মু ই ফোন দিয়ে নিয়ে এসেছে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep20) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep22)