> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep23) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep23?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep23?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep23?format=atom)

# গুগলের বশীকরণ ও গরমের অজুহাত

![গুগলের বশীকরণ ও গরমের অজুহাত](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-894-34d511.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 912
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

–রাগে মনে হচ্ছে এ দুনিয়ার সব কিছু ভেঙে ফেলি আমি।মনে চাচ্ছে ওই বিশ্রি জিলেপির প্যাচের মতো মনের মানুষ কে মেরে আলমারি তে ঢুকিয়ে রাখি,না হলে বাথররুমে বন্ধ করে রাখি।কেনো বর বরের মতো হবে,রাত হলে বউ এর সাথে রোমান্স করবে,তিন বেলা বউকে খাইয়ে দিবে আরো অনেক কিছুই করবে।তা না বর হয়েছে গিগিটির মতো।আচ্ছা উনি কি কখনো সিনেমা,বা রোমান্টিক কিছুই পড়েন নি।তা পড়বেন কেনো পড়লে যে সময় নষ্ট হবে উনার।আমরা পড়ি, তোমার নামে সন্ধ্যা নামে আর উনি পড়েন কিসব ইংলিশ বই।এইজন্য ইংরেজ দের মতো শাসক হচ্ছেন উনি।সাত দিন আগে আমার জন্মদিন ছিলো সে রাতে কি ভয়ানক সারপ্রাইজ টায় না উনি দিলেন।আচ্ছা উনি কি ভুলে গিয়েছেন আমাকে কি কি রোমান্টিক কথা বলেছিলেন।আমার তো মনে হয় ভূতে চেপেছিলো বলে অমন করেছিলো।না হলে ইতিমধ্য সব ভুলে যায় কিভাবে হাউ অদ্ভুত। কি ভয়ংকর ইংলিশ টায় না বললাম আমি।আমি সেদিন থেকে বার বার উনার কাছে জানতে চেয়েছি অথচ উনি বার বার আমাকে ইগনোর করছেন।সেদিন রাতের কোনো টপিক্সে আর যেতেই চাইছেন না উনি।সেদিন রাতে ঘুমোনোর পরে ভেবেছিলাম প্রতিটা দিন এমন রোমান্টিক ই হবে।ঘুম থেকে দেখলাম ভীষণ মুড নিয়ে উঠে আগের রুপে ফিরে গিয়েছেন।কড়া ভাষায় বলে দিয়েছেন আমার ফাইনাল ইয়ারের এক্সাম দশ দিন বাড়িতে থাকবো এক মিনিট ও কানের কাছে চ্যা চ্যা করবি না।আমাকে মনোযোগী হতে পড়ায়।সেই থেকে বই ই পড়ছেন শুধু।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep22) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep24)