> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep28) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep28?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep28?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep28?format=atom)

# মল কাণ্ড ও রেশমি চুড়ির প্রেম

![মল কাণ্ড ও রেশমি চুড়ির প্রেম](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-899-78434f.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,150
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সময় টা গরমকাল,চারদিকে ভ্যাপসা গরম।চারদিকে গ্রীস্মের ভীষণ উত্তাপে হাঁপিয়ে উঠেছে প্রকৃতি। মাঠ ঘাট নদী-নালা শুকিয়ে খা খা করছে পানির অভাবে রাস্তাঘাটে ধুলাবালির ছড়াছড়ি।কেটে গেছে ছয় ছয় টা মাস।বিগত ছয়মাসে বিহান ভাই একবার ও নড়াইলে আসেন নি।এ শহর কি আর তাকে টানছে না।সে তো বলে এ শহরের টানে সে ঢাকা থাকতেই পারে নাহ।আসবেই বা কি করে তার তো ফাইনাল ইয়ারের এক্সাম চলছিলো।তার ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হয়ে রেজাল্ট ও বেরিয়েছে।ঢাকা মেডিকেল এ টপ করেছেন বিহান ভাই।আমিও সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি।সময় টা বেশ খানিক এগিয়ে গিয়েছে।বিহান ভাই এর এমন সাফল্য পরিবারের সবাই অনেক বেশী খুশি।বিহান ভাই এর থেকে ফ্যামিলির সবাই যেনো আরো বেশী খুশি।বিহান ভাই এর রেজাল্ট যে এমন টায় হবে সেটা সবার ই ধারণা ছিলো।কিন্তু বিহান ভাই এর এ নিয়ে তেমন মাথাব্যাথা নেই।কেননা,তার এমন প্রাপ্তি এ প্রথমবার নয় তার জন্মের পর থেকেই প্রত্যেকবার ই এমন কিছু করেছেন।বহুকাল পর উনি নড়াইল আসছেন আজ।উনার এই ভীষণ ভালো রেজাল্ট এ আমার মনে হয় কিছু একটা গিফট করা উচিত।কিন্তু উনি কি গ্রহন করবেন।উনার যে মারাত্মক চয়েজ। দেখা গেলো বললো,হাউ ডিজগাস্টিং ইওর চয়েজ দিয়া।আমি পরবো এত সস্তা আর বাজে কালারের ড্রেস তুই এটা ভাবলি কিভাবে দিয়া।এটা দিয়ে বরং সর্দি মুছিস সেটাই উত্তম হবে।তাছাড়া আরো কত কি বলবেন তার ঠিক ও নেই।উনি বদলেছেন,উনার বিহ্যাভ সব কিছুই বদলে গিয়েছে কিন্তু আমার সাথে সেই ছোট বেলার মতোই থেকে গিয়েছেন।কি সমস্যা আমার সাথে উনার।উনি বলে দিয়েছেন আমাকে খবরদার বদলে যেতে বলবি না দিয়া।আমি বদলে গেলে তুই সহ্য ও করতে পারবি না।তাই আমাকে ফোর্স করবি না বদলে যেতে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep27) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep29)