> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep35) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep35?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep35?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep35?format=atom)

# দানাপানির বুকিং ও হাতেনাতে ধরা

![দানাপানির বুকিং ও হাতেনাতে ধরা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-906-05e529.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 1,083
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

জানালার গ্রিলসহ খয়েরী কালারের মসৃণ পর্দা ভেদ করে এক টুকরো চাঁদের আলো রুমের পূর্বসাইডে রাখা আলমারির গায়ে এসে আচড়ে পড়েছে।আমার দৃষ্টি সোজা চন্দ্রপানে নিক্ষেপ রয়েছে।ঝলসানো চাঁদটাকে যেনো ভীষণ মলিন লাগছে আজ দেখতে।চাঁদের ও মনে হয় আজ ভীষণ মন খারাপ।জানালার গ্রিল ধরে চাঁদের দিকে তাকিয়ে আছি আমি আর ভাবছি চাঁদের ও কি তার প্রিয় জনের সাথে অভিমান হয়েছে।কোথা থেকে এক টুকরো সাদা মেঘ যেনো ভেসে এসে গোলাকার চাঁদটাকে ঢেকে দিলো।আকাশ ভরা টুকরো টুকরো সাদা মেঘের ছড়াছাড়ি।নীল আকাশে সাদা মেঘে মনে হচ্ছে নীল কাপড়ে সাদা ছাপা। লাউ এর টাল এর সামনে খানিক টা জায়গা টালের জন্য অন্ধাকার হয়ে আছে দেখতে।ওই জায়গা বসে দুলাভাই আর বিভা আপু নিশ্চিন্ত মনে দুজনে প্রেম করছে এক জনের কাধে আরেকজন মাথা রেখে।তখন রেস্টুরেন্ট থেকে ভালো লাগছে না বলে খাবার রেখে উঠে ওয়েটারের কাছে গেছিলাম।ওয়েটার কে জিজ্ঞেস করলাম,যে টাকা দিলো উনি কার জন্য টেবিল বুকিং করেছিলো।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep34) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep36)