> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep36) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep36?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep36?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep36?format=atom)

# মধ্যরাতের তান্ডব ও প্লাস্টিকের জগ

![মধ্যরাতের তান্ডব ও প্লাস্টিকের জগ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-907-b5fcf9.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,163
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

উনি ওয়াশ রুম থেকে বেরিয়ে ল্যাপটপ টা হাতে নিয়ে বিছানায় বসে ল্যাপটপের সাটার তুললেন।উনার টুইটারা একাউন্টে গিয়ে বিদেশি কারো সাথে চ্যাটিং করছেন মনে হয়।এদিক ওদিক কোনো খেয়াল নেই উনার।চোয়াল একদম ই শক্ত করে আছেন।চোখে মুখে ভীষণ গম্ভীর ভাব লেগে আছে উনার।পূর্ণ মনোযোগ দিয়ে ল্যাপটপ দেখছেন উনি।চুল থেকে টুপটাপ করে পানি গড়িয়ে যাচ্ছে।পুরা রুম যেনো গম্ভীর আর থমথমে হয়ে আছে।এখুনি মনে হয় ভীষণ কোনো তুফান শুরু হবে।হৃদপিন্ড ভীতস্হ ভাবে আছে উনার মুড দেখেই।থর থর করে যেনন আমি কাঁপছি তেমন হৃদপিন্ড ও কাঁপছে।ভুল যেহেতু করেছি উনার বকা ঝকা শুনি আর যায় করি কথা আমাকেই আগে বলতে হবে।উনি ইহ জীবনে আমি মরে গেলেও নিজ থেকে কথা বলবেন না।কারো প্রতি রেগে গেলে উনি তো আর তার সাথে কথায় বলেন না।আমাকে নিয়ে বাজে কথায় বলার জন্য নিজের মামা বাড়িতে ঝামেলা করে সেখানে বিগত ৫ বছরে একবার ও যান নি উনি।ভয়ে কাঁপতে কাঁপতে টাওয়াল নিয়ে এগিয়ে গেলাম উনার চুলের পানি মুছে দেওয়ার জন্য।উনার কাছে যেতেই উনি ড্রেসিন টেবিল থেকে ফোন নিয়ে কোথাও ফোন দিয়ে রেগে রেগে কথা বলছেন।ওপাশের কথা শোনা যাচ্ছে না তবে উনার কথা শোনা যাচ্ছে।উনি ভয়ানক রকম রেগে কথা বলছেন,”আপনার সাথে আমার সমস্ত চুক্তি আমি ক্যান্সেল করছি।অনেস্ট পারসন ছাড়া আমি কাউকে কোনোরূপ কাজের সুযোগ দিবো না।আপনার মতো মিথ্যুক ক্লাইন্ট আমার না হলেও চলবে।জীবনে দুইটা জিনিস ভীষণ ঘৃণা করি আমি সেটা হলো মিথ্যা আর মানুষ ঠকানো।সো নেক্সট টাইম ডোন্ট কল মি এগেইন।”উনি ফোন টা কেটে দিয়ে বিছানায় খুব জোরে ফোন ছুড়ে মেরে আবার ল্যাপটপের দিকে মনোযোগ স্হির করলেন।আমি কাঁপাকাঁপা হাতে টাওয়ল টা উনার মাথায় দিতেই উনি প্রচন্ড অগ্নিচোখে আমার দিকে তাকালেন।রাগে কপালে ভাজ পড়ে গিয়েছে উনার,চোখ রক্তজবার ন্যায় হয়ে আছে।উনার তাকানো দেখে আমি খানিক টা কেঁপে উঠে দু’পা পেছনে গেলাম।উনি আবার চোয়ল শক্ত করে ল্যাপটপের দিকে মনোযোগ দিলেন।আমি আবার ভীত মনে দু’পা এগিয়ে গিয়ে আবার টাওয়াল মাথায় দিয়ে বললাম,খা”খাবেন না।অনেক রাত হয়ে গিয়েছে।এত দেরী করলেন কেনো আজ।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep35) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep37)