> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep41) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep41?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep41?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep41?format=atom)

# নানীর সুসংবাদ ও ডাইনিং টেবিলের কাশি

![নানীর সুসংবাদ ও ডাইনিং টেবিলের কাশি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-912-1cb1bd.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,191
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

মেঘের ভীষণ গর্জনে ঘুম ভেঙে গেলো আমার।ঘুম ভাঙতেই দেখি বিহান ভাই এর হাতের উপর সুয়ে আছি আমি।উনার এক হাতের উপর আমার মাথা রাখা অন্য হাত আমার পেট উপর দিয়ে আবদ্ধ করে রেখেছেন।নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আমাকে আগলে ধরে।আমার পাশে পৃথবীর শ্রেষ্ঠ মানুষ টা সুয়ে আছে আর পৃথিবীর শ্রেষ্ঠ ভালো অনুভূতি এখন আমার মনের মাঝে বয়ে চলেছে।উনার নাকের ধীর গতির নিঃশ্বাস আচড়ে পড়ছে আমার নাকে মুখে,উষ্ণ এই নিঃশ্বাসে আমি উনাকে অনুভব করে চলেছি।হঠাত লোড শোডিং হয়েছে,বাইরে ঝোড়ো হাওয়া।বাইরে প্রচন্ড মেঘ তবুও যেনো গরমের উত্তাপ কমছে না।সাইড থেকে পাখা নিয়ে হালকা বাতাস করছি উনার মুখে যেনো গরমে ঘুম না ভেঙে যায় উনার।কেননা উনি একটুও গরম সহ্য করতে পারেন না।ওয়ালের দিকে নজর দিলাম ঘড়িতে সকাল সাত টা বাজে।বাইরে কেমন গুমট হয়ে আছে, এত সকালেই মেঘের কালো ছায়া ছেয়ে গিয়েছে নীল আকাশ।।থমথমে আকাশ কালো মেঘে আনাগোনা।প্রায় আধাঘন্টা ধরে সুয়েই আছি। বাইরে ঝোড়ো বাতাস শুরু হয়েছে লন্ডভন্ড করে তুলেছে সব।।ঘরের পশ্চিমপাশের জানালা খোলা বাইরে থেকে ধুলা বালি আসছে ঘরে।আমি আস্তে করে উঠতে গেলাম বিহান ভাই এর হাত টা নিচে রাখলাম।উঠতে গিয়েই দেখি উনার ঘড়িতে আমার গলার চেইন আটকে গিয়েছে।অনেক ক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ছড়াতে পারছি না।জোরে টানলে উনার ঘুম ভেঙে যেতে পারে।এরই মাঝে উনার ঘুম ভেঙে গেলো।বাইরে যেনো তুফান উঠেছে, জানালার পর্দা এলোমেলো ভাবে উড়ছে,জানালার পাল্লা খুব জোরে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে এখুনি ভেঙে যাবে।জানালার পাশেই বেড রাখা যার জন্য সম্পূর্ণ বাতাস আমাদের শরীরের লাগছে আর বেডে পড়ছে।বিহান ভাই চোখ মেলে তাকালেন আমার মুখের দিকে তাকিয়ে উনার ঘড়ির দিকে তাকালেন।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep40) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep42)