> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep45) | [জেসন](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep45?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep45?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep45?format=atom)

# ভোরের উষ্ণতা ও কৃত্রিম শ্বাসকষ্ট

![ভোরের উষ্ণতা ও কৃত্রিম শ্বাসকষ্ট](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-916-f4472a.webp)

---
*[মৌসুমী আক্তার](https://golpohub.com/authors/mousumi-akter)-এর [এক বৃষ্টিস্নাত সন্ধ্যা](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,404
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

–পৃথিবীর সর্বোত্তম সুন্দর মুগ্ধতাম সকাল আজ আমার জন্য।আমার জীবনে কেটে যাওয়া অন্য সব সকালে এতটা ভালো অনুভূতি আমার কখনোই হয়নি।জীবন টা সত্যি উপভোর করার মতো যদি পারমানেন্ট একটা মানুষ থাকে।কালকের কথা ভেবেই ভীষণ লজ্জা লাগছে,বেশী লজ্জা লাগছে সেই গভীর চুম্বনের কথা ভেবে।নিমিষেই লজ্জারা ভীড় করলো আমার আঙিনায়,সর্বাঙ্গে ছড়িয়ে পড়লো লাজুকতার ছোঁয়া।চোখ মেলে তাকিয়ে লজ্জার মাত্র কয়েক হাজার গুন বেড়ে গিয়েছে।উনি খালি গায়ে কেনো?রাতে তো খালি গায়ে ছিলেন না।ঘুমের মাঝে আবার কিছু হয় নিতো।ওহ মাই গড।আমি কি কিছুই টের পেলাম নাহ।না না উনিতো অমন মানুষ নন,ছিঃকি সব ভাবছি।উনার বুক বরাবর আমার মাথা ঠেকানো,ঠোঁট মুখ উনার বুকে গুজে আছি, নিঃশ্বাস উনার বুকে গিয়ে আচড়ে পড়ছে।আমার চুল গুলো খোলা, উনি দুইহাতে জড়িয়ে রেখেছেন আমাকে।গভীর ঘুমে আচ্ছন্ন উনি।এই মানুষটা সব কিছু যেনো কেমন স্পেশাল ভাবে উপস্হাপন করতে পারে।কপাল অনেক ভাল না হলে কি উনাকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি।আমি ঘুমন্ত মানুষ টাকে মন ভরে দেখছি।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep44) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-brishtisnato-sondha) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-brishtisnato-sondha-s2-ep46)