> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep35) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep35?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep35?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep35?format=atom)

# মেলায় হারিয়ে যাওয়া চুড়ি

![মেলায় হারিয়ে যাওয়া চুড়ি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1568-7444e6.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,265
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

দ্বিতীয় দিন আমাকে একাই আসতে হলো। আজ ভাইয়ার অফিস জয়েন করার ডেট। তাই ভাইয়া আমার সাথে যেতে পারবে না। শুধু আজ না এখন থেকে আমাকে একাই যেতে হবে। ভাইয়ার মনটা এতে খারাপ কিছুটা‌।কারন আমাকে একা ছারতে চায়না যে।আমি রেডি হয়ে বেরিয়ে এলাম।খাবার রুমেই খেয়েছি। ভাইয়া টেবিলে থেকে পানি খেয়ে উঠে দাঁড়ালো।
আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। চাচি চাচা খাচ্ছে। চাচি আমাকে দেখেই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আমি তার দিকে তাকিয়ে ভয়ার্ত মুখ করে ফেললাম। চাচি তখন দাঁত চেপে বললো,
“রাক্ষসী আমার ছেলেটাকে নিজের চাকর বানিয়ে নিয়েছে।”
কথাটা আমার ও ভাইয়ার কানে এলো ভাইয়া আমার দিকে তাকিয়ে। চোখ সরিয়ে চাচি কে কিছু বলতে যাবে আমি বুঝতে পেরে তারাতাড়ি ভাইয়ার হাত ধরে নিলাম। ভাইয়া আমার কাছেই চলে এসেছিলো তাই ধরতে পেরেছি।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep34) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep36)