> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep40) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep40?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep40?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep40?format=atom)

# মেহেদির রঙে ইহানের নাম

![মেহেদির রঙে ইহানের নাম](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1573-eebeb9.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,422
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

হাত ভর্তি মেহেদী দিয়ে বসে আছি চেয়ারে। আর আমার দৃষ্টি হাতের মধ্যে। যেখানে ইহান নাম লেখাটা জ্বলজ্বল করছে। আমার পাশে বসে দিনা যে আমার মেহেদীর প্রশংসা করতে ব্যস্ত।
দিনা বললো, “ঊষা তোমার মেহেদির ডিজাইন বেশি সুন্দর হয়েছে। আপুর টার থেকে ও। ইহান ভাইয়ার পছন্দ খুব সুন্দর তাইনা।”
আমি ওর দিকে থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। ইহান ভাই দিনার ভাই তামিম এর সাথে কিছু নিয়ে কথা বলছে।
ইমা আপু হাতে মেহেদি লাগাচ্ছে। তিন্নি আপু তার বান্ধবী দের সাথে গল্পে ব্যস্ত। একটু আগের কথা ভাবতেই লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছি।
আমি ভাইয়া থেকে চোখ সরিয়ে আবার হাতের দিকে তাকিয়ে র‌ইলাম।
বিকেলে ভাইয়ার রুমে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন চোখ খুললাম আমার মুখের সামনে দিনাকে বসে থাকতে দেখি।ও আমার দিকে হা করে তাকিয়ে ছিল। আমি ওকে দেখে অবাক হয়ে যায় আর চোখ খুলে বুঝতে পারি আমি ভাইয়ার রুমে আছি। কিন্তু ভাইয়া রুমে নাই। দিনা বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep39) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep41)