> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep43) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep43?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep43?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep43?format=atom)

# নির্জন রাতে তেলের শূন্যতা

![নির্জন রাতে তেলের শূন্যতা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1576-78060f.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 11 মিনিট*
- **মোট শব্দ:** 1,618
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আমার ঠিক হতে দশ মিনিট চলে গেলো। আমি গলা জ্বলার জন্য পানি খাচ্ছি। যা ওই ছেলেটা এনে দিয়েছে।ছেলেটার নাম শামিম। ভাইয়া আমাকে পানি খাইয়ে দিলো। তারপর খুব আলতো ভাবে জিজ্ঞেস করলো,
‘ এখন ভালো লাগছে? ‘
আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এমন কাশি উঠলো কেন? আমি লজ্জায় নিচের তাকিয়ে আছি। সবাই কি ভাবছে আল্লাহ জানে।
দিনাদের খাবার খাওয়া শুরু হয়ে গেছে আমরা পরে খাচ্ছি। আমি খেতে পারলাম না ঠিক মতো। খালি কাশি পাচ্ছে আমার। কিন্তু বুঝতে দিলাম না ভাইয়াকে।
ভাইয়া আমাকে চুপ করে থাকতে দেখে নিজেও খাওয়া অফ করে বললো,
‘ কি হলো খাচ্ছিস না কেন?’
আমি বললাম,’ আমার খেতে ইচ্ছে করছে না।’
‘ কেন?’
‘ এমনি আপনি খান।’
ভাইয়া বললো ,’ সত্যি করে বল তোর কি এখনো খারাপ লাগছে?’
আমি ভাইয়া চিন্তিত মুখে দিকে তাকিয়ে না বললাম। ভাইয়া বিশ্বাস করছে না সন্দেহ চোখে তাকিয়ে আছে আমার দিকে আমি ঢোক গিলে আছি।
ভাইয়া নিজে খাবার আমাকে খাইয়ে দিতে এলো। আমি আঁতকে আশেপাশে তাকালাম। কেউ অবশ্য আমাদের দিকে লক্ষ্য করছে না। সবাই নিজেদের খাবার নিয়ে ব্যস্ত। তবুও আমি বললাম,
‘কি করছেন? ‘

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep42) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep44)